31/08/2026
বর্তমান মানুষের ব্যস্ততা
— শ্রী রবিদাস
মানুষ আজ বড়ই ব্যস্ত,
কিসের পিছে ছুটে?
কেউ যে ছুটে টাকার পিছে,
কেউবা নামের মূর্তে।
কেউ ব্যস্ত মোবাইল নিয়ে,
কেউবা নেশার ঘোরে,
কেউবা আবার সুখের আশায়
দিন কাটায় যে দৌড়ে।
ঘর-সংসার, ছেলে-মেয়ে,
জীবন নিয়ে ভাবনা,
ভবিষ্যতের চিন্তা করতে
হারায় মনের কামনা।
এত ব্যস্ত এই দুনিয়ায়,
নিজের খবর কে রাখে?
আপন ঘরে বসেই মানুষ
আপন মানুষ হারায়।
দিন যে যায়, রাত যে নামে,
সময়ে ফিরি নাই,
জীবন যখন ফুরিয়ে যাবে,
কী-ই বা সঙ্গে পাই?
শ্রী রবিদাস ভেবে বলে—
ওরে মানুষ মন,
দুনিয়ার মাঝে ব্যস্ত থেকেও
ভুলো না আপনজন।
টাকা-পয়সা, নাম-যশ যত,
সবই ক্ষণিক ছায়া,
সত্য পথে চলতে পারলে
জীবন হবে মায়া-মুক্ত মায়া।