Channel Pabna

Channel Pabna Channel Pabna — Uncompromising in publishing the truth. Channel Pabna is a neutral news media platform.
(1)

Not in favor of anyone, but always in favor of the truth — first and foremost.

09/08/2026

সাঁথিয়ার তরুণ মেয়র প্রার্থী হাসিবুল খান রাব্বি। নির্বাচনে বিজয়ী হলে মাদকমুক্ত সাঁথিয়া গড়ার অঙ্গিকার।

09/08/2026

এক পায়ে সাইকেল চালিয়ে ৪৫ বছর ধরে শিক্ষকতা! 🥹❤️
শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি তাঁর স্বপ্ন। এক পা হারিয়েও সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো।
পাবনার বেড়া পৌর এলাকার এক পা পঙ্গু শিক্ষক মুক্তার হোসেন—সংগ্রাম, সাহস আর দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।
তাঁর এই জীবনসংগ্রাম সত্যিই অনুপ্রেরণার। 🙏📚
আপনার কাছে মুক্তার হোসেনের এই গল্প কেমন লেগেছে? কমেন্টে জানান।
#মুক্তার_হোসেন #একপায়ে_সাইকেল #সংগ্রামী_শিক্ষক #বেড়া #পাবনা #শিক্ষকতা #অনুপ্রেরণার_গল্প #মানবিক_গল্প #জীবনসংগ্রাম #শিক্ষার_আলো

08/08/2026

পুলিশের উপর হা/ম/লা করে দিনে দুপুরে বেড়া পৌর
যুবলীগ নেতা সোহেলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে
নিল আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাড়াররা!
#বেড়া #পাবনা #পুলিশেরওপরহামলা #যুবলীগ #আওয়ামীলীগ #সোহেল #ছিনিয়েনেওয়ারঅভিযোগ

পাবনা জেলা শিবিরের সীরাত রচনা প্রতিযোগিতা-২০২৬ লক্ষ টাকার পুরস্কার পাবনায় মাসব্যাপী আয়োজন, অংশ নিতে পারবে সব শিক্ষাপ্রতি...
06/08/2026

পাবনা জেলা শিবিরের সীরাত রচনা প্রতিযোগিতা-২০২৬ লক্ষ টাকার পুরস্কার
পাবনায় মাসব্যাপী আয়োজন, অংশ নিতে পারবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | চ্যানেল পাবনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী 'সীরাত রচনা প্রতিযোগিতা-২০২৬' আয়োজন করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ বিকাশ এবং সাহিত্যচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, জেলার যেকোনো স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ গ্রুপ অনুযায়ী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি গ্রুপের জন্য নির্ধারিত বিষয়ের ওপর মৌলিক রচনা লিখে জমা দিতে হবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রুপের বিজয়ীদের ক্রেস্ট, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
আয়োজক কমিটি জানায়, রচনা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬। নির্ধারিত নিয়ম মেনে নিজ নিজ উপজেলা কেন্দ্রের মাধ্যমে রচনা জমা দিতে হবে।
শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ও জীবনচর্চা সম্পর্কে জানার পাশাপাশি লেখালেখির দক্ষতা বিকাশের এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বিস্তারিত তথ্য ও প্রতিযোগিতার নিয়মাবলি জানতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা জেলা শাখার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
#পাবনা

05/08/2026

পাবনার বেড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে উত্তেজনা!
অনুষ্ঠানের শুরুতেই সামনের সারির আসনে বসাকে কেন্দ্র করে ছাত্রদল, শিবির ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর মধ্যে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমার তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
আপনার মতে, এমন সরকারি অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে কী করা উচিত? মতামত জানান।
#পাবনা #বেড়া #জুলাই_গণঅভ্যুত্থান #বাংলাদেশ

05/08/2026

সাঁথিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাজার হাজার নেতা কর্মী নিয়ে গণমিছিল ও সমাবেশ করলেন ভিপি শামসুর রহমান।
#রাজনীতি

সাঁথিয়া  উপজেলা এনসিপির  সাঁথিয়া উপজেলা সভাপতি বকুল হোসেন এবং পৌর আহবায়ক আবু দাউদের নেতৃত্বে নেতাকর্মীর আজ ৩৬ জুলাই শহীদ...
05/08/2026

সাঁথিয়া উপজেলা এনসিপির সাঁথিয়া উপজেলা সভাপতি বকুল হোসেন এবং পৌর আহবায়ক আবু দাউদের নেতৃত্বে নেতাকর্মীর আজ ৩৬ জুলাই শহীদ জুলকার নাইন এর কবর জিয়ারত করেন।
#১১দলীয়_জোট #রাজনীতি #এনসিপি

05/08/2026

সাঁথিয়ায় জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে ১১ দলীয় জোটের মিছিল ও সমাবেশ।
সমাবেশ শেষে বক্তব্য রাখেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মুহতাসিম বিল্লাহ সাদ। তাঁর বক্তব্যে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের আহ্বান।

📌 বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

#সাঁথিয়া #পাবনা #জুলাই_গণঅভ্যুত্থান #শহীদ_স্মরণ #জামায়াত_ইসলামী #এনসিপি #১১দলীয়_জোট #মুহতাসিম_বিল্লাহ_সাদ #রাজনীতি #বাংলাদেশ

05/08/2026

সাঁথিয়ায় জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের মিছিল-সমাবেশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাঁথিয়ায় জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোটের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান।
#সাঁথিয়া #পাবনা #জুলাই_গণঅভ্যুত্থান #শহীদদের_স্মরণে #জামায়াতে_ইসলামী #এনসিপি #১১দলীয়_জোট #মিছিল #সমাবেশ #বাংলাদেশ

সাঁথিয়ার বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু।নিহ*ত ব্যাক্তি নওয়ানী গ্রামের আক্কাজ মোল্লার বড় ছেলে রেজাউল মোল্লা।
05/08/2026

সাঁথিয়ার বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু।
নিহ*ত ব্যাক্তি নওয়ানী গ্রামের আক্কাজ মোল্লার বড় ছেলে রেজাউল মোল্লা।

Address

Pabna
6670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share