Pabna Live News

Pabna Live News � সত্য ও দ্রুত সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ — Pabna Live News

১৯-০৫-২০২৬ তারিখ গভীর রাগে পাবনার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গ্রামে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে একজনকে আটক ...
19/05/2026

১৯-০৫-২০২৬ তারিখ গভীর রাগে পাবনার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গ্রামে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে একজনকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।

*আটক ব্যক্তি*
মোঃ মারুফ ইডলাম,
পিতা- কোমল মন্ডল, ক্ষেতুপাড়া, রায়পুর, সুজানগর এসময় বালু বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়।

নাটোর জেলার লালপুর থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ সরকারী পিকআপ যোগে লালপুর থানা এলাকায় রাত্রিকালীন ম...
19/05/2026

নাটোর জেলার লালপুর থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ সরকারী পিকআপ যোগে লালপুর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-৪ ডিউটি করাকালীন ইং ১৯/০৫/২০২৬ তারিখ রাত্রি ০১.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানাধীন পালিদেহা গ্রামস্থ মোঃ আক্কাস মেম্বার, পিতা-মৃত আহাদ আলী খাঁ এর বাড়ির সামনে লালপুর হইতে ঈশ্বরদীগামী আঞ্চলিক মহাসড়কের উপর একটি সাদা রংয়ের প্রাইভেট কারসহ আসামী ১। মোঃ মাহমুদ হাসান ৥সোনামনি (৪০), পিতা-মৃত আঃ সামাদ, ২। মোঃ সামিউল ইসলাম (৪৬), পিতা-নুর মোহাম্মদ, ৩। মোঃ কাজল (৪০), পিতা-মৃত আঃ হামিদ, সর্বসাং-পশ্চিমটেংরী, থানা-ঈশ্বরদী , জেলা-পাবনা, ৪। মোঃ মনিরুজ্জামান (৩৯), পিতা-মোঃ আহসান আলী, সাং-গৌরীপুর, থানা-লালপুর, জেলা-নাটোরদের ধৃত করে এবং অজ্ঞাতনামা ০১ জন আসামী দৌড়াইয়া পালাইয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ লোকজনের সামনে পুলিশের সাথে থাকা টর্চ লাইটের পর্যাপ্ত আলোতে ধৃত আসামীগনের দেহ বিধি মোতাবেক তল্লাশি করিয়া আসামীদের হেফাজত হইতে ১। একটি বিদেশী পিস্তল, ২। ১০(দশ) রাউন্ড গুলি, ৩। ০২(দুই) টি লোহার তৈরি কালো রংয়ের ম্যাগাজিন, ৪। ০৬ টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করিয়া বিধি মোতাবেক জব্দ করেন। পলাতক আসামীকে চিহ্নিতকরনসহ গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Address

Pabna
Pabna
PABNA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Live News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share