Chatmohar TV

Chatmohar TV Local Magazine.....

আপনার সন্তানকে সচিব নয় একজন মানবিক মানুষের শিক্ষা দিন। ছবি: ও লেখা কালের কন্ঠ
03/06/2026

আপনার সন্তানকে সচিব নয় একজন মানবিক মানুষের শিক্ষা দিন।

ছবি: ও লেখা কালের কন্ঠ

02/06/2026

ছাইকোলায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা

02/06/2026

দু’দফা জানাজা শেষে গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬পাবনা জেলায় শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন চ...
01/06/2026

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬
পাবনা জেলায় শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এ গৌরব চাটমোহর উপজেলাবাসীর। চাটমোহর টিভি ও চাটমোহরবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক ফুলেল শুভেচছা। আগামী দিন হোক আরো আলোমাখা সুন্দর ও মানুষের কল্যাণের

01/06/2026

সাবেক মন্ত্রী বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

চাটমোহর পৌর নির্বাচনে মেয়র পদে লড়বেন  মনিআসন্ন চাটমোহর পৌরসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যে পৌর সদরের বিভিন্ন মহলে গুঞ্জন উঠছে।...
30/05/2026

চাটমোহর পৌর নির্বাচনে মেয়র পদে লড়বেন মনি

আসন্ন চাটমোহর পৌরসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যে পৌর সদরের বিভিন্ন মহলে গুঞ্জন উঠছে। আলোচনা হচ্ছে চায়ের কাপে। সেই আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় তরুণ ত্যাগী রাজনৈতিক কর্মী মোঃ মনির উদ্দীন (মনি)

পৌর সদরের স্থানীয় সূত্রে জানা গেছে, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে আধুনিক ও উন্নয়নমুখী চাটমোহর পৌর শহর গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি মূলত নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মনির উদ্দীন মনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চাটমোহর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় রাজনৈতিক কর্মীদের মতে, তিনি একজন কর্মীবান্ধব ও সংগঠন দক্ষ নেতা হিসেবে পরিচিত। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার কারণে তরুণদের মধ্যে তার এক আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ।

তার কর্মী সমর্থকরা মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করতে তার মতো নেতৃত্বের প্রয়োজন এখন সময়ের দাবি ।

এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পূণর্মিলনী ২৬দীর্ঘ ২৫ বছর পর প্রাণের টানে বন্ধুদের বন্ধনে একটি দিন একসাথে মিলিত হলেন এসএসসি ২০০১ ...
30/05/2026

এসএসসি ২০০১ ব্যাচের
ঈদ পূণর্মিলনী ২৬

দীর্ঘ ২৫ বছর পর প্রাণের টানে বন্ধুদের বন্ধনে একটি দিন একসাথে মিলিত হলেন এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুরা। ঘুমভাঙা ভোরের এক অন্য আলোর সকাল থেকে দিনভর নানা আয়োজন আর হৃদয়ভরা আনন্দ আড্ডায় মেতে ওঠেন আকাশের নীল গায়ে পড়ে ।

"স্মৃতির টানে বন্ধুত্বের বন্ধনে" এই স্নিগ্ধ কন্ঠ স্বরে শুক্রবার (২৯ মে) দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টায় বালুচর খেলার মাঠের সবুজ ঘাসের গালিচায় পা রাখেন সবাই। এর পর
টোকেন সংগ্রহ ও গেঞ্জি বিতরণের মধ্য দিয়ে শুরু আনুষ্ঠানিকতা। শরীরে নীলরঙা সাদা কলারের গেঞ্জি পড়ে
বন্ধুরা গ্রুপ ফটো সেশানে আবারে ক্যামেরার ফোকাসে স্মৃতির এলবামে আটকান।

এর পর ঠিক সকাল সাড়ে ৯টায় সেই নীল আকাশের নিচে নীল সাদা কলার টি শার্ট পড়ে আদি বাংলার সংস্কৃতির
বাদ্য বাজনার তালে তালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বালুচর মাঠ থেকে শুরু হয়ে পৌরসদরের স্টার মোড়, আফ্রাতপাড়া, শাপলা সংঘ কর্মকার পাড়া, হরিসভা রোড হয়ে প্রদক্ষিণ শেষে পুনরায় বালুচর মাঠে গিয়ে শেষ হয় র‌্যালি।

এরপর সকাল সাড়ে ১০টায় বন্ধুরা দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলার আনন্দে মেতে ওঠেন।

দুপুর ২টায় উপজেলা চত্বরে প্রীতিভোজে মিলিত হন তারা। ভোজের পরে মুক্ত আকাশের মত বন্ধুদের স্মৃতিচারণ ও আড্ডা পর্বে মেতে উঠেন ফের । এ সময় বন্ধুরা নিজেদের স্কুলজীবনের নানারকম স্মৃতিচারণ করেন হো হো হেসে উঠেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন।

বিকালে পরিবারের সদস্যদের জন্য বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়।

ইতি মধ্যে আকাশে বুকে যেন শ্রাবণের মেঘ জমে যায়। সেই সুরমাকালো মেঘ থেকে ঝড়ে পড়ে বৃষ্টি। সন্ধ্যা নামার আগ দিয়ে উপজেলা চত্তরের বৃক্ষগুলো সবুজ হয়ে উঠে স্নিগ্ধতায় ভরে উঠে চারিপাশ। আকাশে তখন মধু পূর্ণীমার নরম আলো। মঞ্চে মৃদু আলো। শুর হয় শিক্ষদের সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম (অবঃ), শিক্ষক আবু বক্কার সহ চার শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের পক্ষ থেকে আবেগ তারিত কন্ঠে অনুষ্ঠান ঘিরে কথা বলেন আবু বক্কার স্যার।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র এর মাধ্যমে শেষ হয় সারাদিনব্যাপী এই আনন্দ যজ্ঞ ।

এস এম মাসুদ রানা।
৩০/০৫/২০২৬

29/05/2026

Ssc ব্যাচ ২০০১ পূর্ণমিলনী ২০২৬

28/05/2026

ssc ব্যাচ ২০০১ এর আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান । আপনারা সবাই আমন্ত্রিত । Chatmoahar TV

28/05/2026

বড়াল নদীতে বর্জ ফেলায় মেতে না উঠি
নদীর পরিবেশ রক্ষা করি

Address

Baluchar
Pabna
6630

Alerts

Be the first to know and let us send you an email when Chatmohar TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chatmohar TV:

Share