Masum Billha

Masum Billha বাস্তবতা কখনো আমাদের মনের
মত হয় না, তবুও সবকিছু মেনে
নিতে হয়, এইতো জীবন!
আলহামদুলিল্লাহ

10/08/2026
28/07/2026

যে দেশে টুথপেস্টেই ভেজাল থাকে
সেই দেশে আপনি সফলতার হাসি
হাসবেন কীভাবে?

08/07/2026

পৃথিবীতে সবচেয়ে বড় আসক্তির নাম হয়তো অপেক্ষা।

আমরা সবাই কোনো না কোনো কিছুর অপেক্ষায় আছি।

"এই চাকরিটা হলে..."

"বাড়িটা হয়ে গেলে..."

"বিয়েটা হয়ে গেলে..."

"বাচ্চাটা বড় হলে..."

"আরেকটু টাকা জমলে..."

অদ্ভুত ব্যাপার হলো জীবনে অপেক্ষাগুলো কখনো শেষ হয় না।

শুধু তাদের নাম বদলে যায়। জীবনের একটা বড় অংশ আমরা বেঁচে থাকি ভবিষ্যতের চিন্তা করতে করতে।

আর যখন সেই ভবিষ্যৎ আসে, তখন সেটাকেও বর্তমান হিসেবে মেনে নিতে পারি না।

আবার নতুন কিছুর অপেক্ষা শুরু করি।

তাই অনেক মানুষ জীবনের প্রায় পুরোটা সময় অপেক্ষা করেই কাটিয়ে দেয়।

হয়তো সুখ কোনো গন্তব্য নয়। হয়তো সুখ হলো,

অপেক্ষার মাঝেও জীবনকে অনুভব করতে শেখা।

জীবনের কঠিন সময়গুলোতে আমরা অনেক সময় ভাগ্যকে দোষ দিই। কিন্তু সত্যিটা হলো—সব কষ্টের পেছনে ভাগ্যের হাত থাকে না, অনেক সময় থা...
20/06/2026

জীবনের কঠিন সময়গুলোতে আমরা অনেক সময় ভাগ্যকে দোষ দিই। কিন্তু সত্যিটা হলো—সব কষ্টের পেছনে ভাগ্যের হাত থাকে না, অনেক সময় থাকে নিজের কিছু ভুল সিদ্ধান্ত, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল পথে হাঁটা কিংবা সময়ের সঠিক মূল্য না দেওয়া।

আজ জীবন যত কঠিন মনে হচ্ছে, তার জন্য ভাগ্যের কাছে কোনো অভিযোগ নেই। কারণ এই পথের অনেকটা পথ নিজের হাতেই তৈরি করা। কিছু ভুল আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু হারানো আমাদের বাস্তবতা বুঝতে শেখায়।

তবুও আফসোস নয়, বরং শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারণ অতীতের ভুল বদলানো যায় না, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সুন্দর করা যায়।

সমুদ্র অনেক বিশাল। তার বিস্তৃতি চোখে দেখা যায় না, তার গভীরতার শেষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এত বিশাল হওয়া সত্ত্বেও সমুদ...
19/06/2026

সমুদ্র অনেক বিশাল। তার বিস্তৃতি চোখে দেখা যায় না, তার গভীরতার শেষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এত বিশাল হওয়া সত্ত্বেও সমুদ্র মানুষের এক ফোঁটা তৃষ্ণাও মেটাতে পারে না। কারণ তার জল লবণাক্ত। অন্যদিকে একটি ছোট্ট কলসের দিকে তাকালে দেখা যায়, তার ধারণক্ষমতা খুবই সীমিত। তবুও সেই কলশের পানি মানুষের তৃষ্ণা মেটায়, পথিককে স্বস্তি দেয়, এমনকি অনেক সময় জীবনও বাঁচায়।

এই সাধারণ উদাহরণের মধ্যেই লুকিয়ে আছে জীবনের একটি গভীর শিক্ষা। আমাদের সমাজে অনেকেই সম্পদ, ক্ষমতা, পদমর্যাদা কিংবা খ্যাতির ভিত্তিতে মানুষকে বড় বলে বিবেচনা করে। কিন্তু প্রকৃত অর্থে বড় হওয়া এসবের উপর নির্ভর করে না। একজন মানুষ কতটা বড়, তা নির্ধারিত হয় তিনি কত মানুষের উপকারে আসতে পেরেছেন তার মাধ্যমে।

যার অনেক অর্থ আছে, কিন্তু সে কারও দুঃসময়ে পাশে দাঁড়ায় না— তার সেই সম্পদের মূল্য সমাজের কাছে খুব বেশি নয়। আবার এমন অনেক মানুষ আছেন, যাদের সামর্থ্য সীমিত, কিন্তু তারা সবসময় অন্যের বিপদে এগিয়ে আসেন, মানুষের মুখে হাসি ফোটান, কষ্টের সময়ে সাহস দেন। সমাজের প্রকৃত সম্পদ তারাই।

একটি গাছ নিজের জন্য ফল ধরে না; নদী নিজের জন্য বয়ে চলে না; সূর্য নিজের জন্য আলো দেয় না। প্রকৃতির প্রতিটি মহৎ সৃষ্টিই অন্যের উপকারের জন্য কাজ করে। মানুষের জীবনও তেমনই হওয়া উচিত। শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা।

তাই আমাদের মনে রাখতে হবে, যার অনেক কিছু আছে সে-ই বড় নয়। বড় সে-ই, যে তার সামর্থ্য অনুযায়ী মানুষের কাজে আসে, মানুষের উপকার করে এবং সমাজকে কিছু দিতে পারে। কারণ মানুষের প্রকৃত মহত্ত্ব তার অর্জনে নয়, তার অবদানে; তার সম্পদে নয়, তার মানবিকতায়।

জীবনের শেষে মানুষ আমাদের ধন-সম্পদ, পদ-পদবি বা ক্ষমতার জন্য স্মরণ করবে না; স্মরণ করবে আমাদের ভালোবাসা, সহানুভূতি এবং মানুষের জন্য করা কাজগুলোর জন্য। তাই সত্যিকারের বড় হতে চাইলে, বিশাল সমুদ্র হওয়ার চেয়ে উপকারী কলস হওয়ার চেষ্টা করাই শ্রেয়।

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়।...
14/06/2026

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়। ঠিক চোখের সামনের মানুষটাও হারায় যায় চোখের পলকে। সমস্ত অকাট্য যুক্তি হার মানে ভাগ্যের খেলায়, সমস্ত হিসেব নিকেশ বদলে যায় নিয়তির লিখনে।

আমি জেনেছি, এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। আমি মেনে নিয়েছি, একদম সত্যি সত্যি পেয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের হাতে নেই, কখনো ছিলো না।"❤️‍🩹😢

13/06/2026

একটু হাস রান্না নিয়ে ব্যস্ত

আত্মসম্মানআত্মসম্মান কোনো বিলাসিতা নয়, এটি মানুষের ভেতরের নীরব এক শিরদাঁড়া। যে মানুষ নিজের কাছে ছোট হয়ে বাঁচে, সে আসলে প...
13/06/2026

আত্মসম্মান

আত্মসম্মান কোনো বিলাসিতা নয়, এটি মানুষের ভেতরের নীরব এক শিরদাঁড়া। যে মানুষ নিজের কাছে ছোট হয়ে বাঁচে, সে আসলে প্রতিদিন একটু একটু করে মরে।

সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা কোনো মহত্ব নয়। কিছু দরজা নিজেই বন্ধ করে দিতে হয়, কারণ সবখানে দাঁড়িয়ে থাকাটা প্রাপ্য নয়! যেখানে তোমার উপস্থিতি অবমূল্যায়িত, সেখান থেকে চলে আসাটাই-তোমার সবচেয়ে বড় সাহসীকতার পরিচয়!

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Masum Billha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share