News Tv

News Tv সমসাময়িক খবর পেতে আমাদের সাথেই থাকুন

জুম্মা মোবারক।
07/08/2026

জুম্মা মোবারক।

মান্দায় বাইক দুর্ঘটনায় মহাসড়কে ঝরলো কিশোরের প্রা*ণমান্দা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মান্দায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত...
07/08/2026

মান্দায় বাইক দুর্ঘটনায় মহাসড়কে ঝরলো কিশোরের প্রা*ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ (১৭) নামে এক কিশোর নি*হ*ত হয়েছে। এ ঘটনায় সাগর নামের অপর এক তরুণ গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে শাপলা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি*হ*ত আকাশ উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি সতীহাট বাজারের 'দিগন্ত ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম'-এ ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

06/08/2026

আজকের স্পন্সর বন্ধু আরিফুল ইসলাম সুমন।

সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু নাতির প্রতি দাদার ভালোবাসা আর নাতির প্রতি দাদার স্নেহ- চিরকালীন, অটুট, অমূল্য। আ...
06/08/2026

সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু নাতির প্রতি দাদার ভালোবাসা আর নাতির প্রতি দাদার স্নেহ- চিরকালীন, অটুট, অমূল্য। আমার নাতি "সিফাত"।

ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে আছেন।       #চাটমোহর  #প্রেসক্লাব
06/08/2026

ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে আছেন।
#চাটমোহর #প্রেসক্লাব

সিএনজি ভটভটির মুখোমুখি সংর্ঘষে নি*হ*ত -১ আহত- ৪আটঘরিয়া (পাবনা) পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া ফায়ার সার্ভিসের সাম...
06/08/2026

সিএনজি ভটভটির মুখোমুখি সংর্ঘষে নি*হ*ত -১ আহত- ৪

আটঘরিয়া (পাবনা)
পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া ফায়ার সার্ভিসের সামনে সিএনজি ও ভটভটির (কুত্তাগাড়ীর) মুখোমুখি সংঘর্ষে ১জন নি*হ*ত হয়েছে আরো ৪ জন আহত হয়েছেন।

বুধবার (৫ আগষ্ট) দুপুর সাড়ে বারোটার সময় আমির খার ঢালের পাশে ফায়ার সার্ভিসের সামনে এঘটনা ঘটে।

আহতদেরকে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সিএনজি অটো রিক্সার যাত্রী চাটমোহর রেলবাজার এলাকার নজির উদ্দিনের ছেলে চঞ্চল (৫২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃ*ত্যু হয়।

আহত ব্যক্তিরা হলেন-ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ শারুটিয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে জাকারিয়া (৫৫), তার আট বছরের ছেলে ইয়াসিন (৮) এবং ঈশ্বরদীর মূলাডুলি এলাকার আফিউদ্দিনের মেয়ে নার্গিস (৩৫)।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভাঙ্গুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহি সিএনজি পাবনার উদ্দেশ্যে রওনা হয়। এসময় টেবুনিয়া থেকে ছেড়ে আসা মালবাহী ইঞ্জিন চালিত ভটভটি (কুত্তাগাড়ী) আটঘরিয়া ফায়ার সার্ভিসের সামনে আসলে সিএনজি ও ভটভটের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। সিএনজির চালক সহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় স্থানীয় জনতা ইঞ্জিন চালিত ভটভটির চালককে আটক করে পুলিশর কাছে সোর্পদ করেন।

স্থানীয় সাবেক কাউন্সিল তাওহীদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সামনে সিএনজি ভটভটিকে পাশ কেটে যাওয়ার সময় মারাত্মক সংর্ঘষ হয়। সিএনজি যাত্রী সবাই গুরুত্বর আহত হয়েছেন। এবং সিএনজির মধ্যে দুইটা মোবাইল ও নয়শত টাকা পাওয়া গেছে। এটা ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে জমা রাখা হয়েছে।

গাইবান্ধা সাঘাটার বোনারপাড়া শপিং কমপ্লেক্স থেকে কাঁচা বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ।
05/08/2026

গাইবান্ধা সাঘাটার বোনারপাড়া শপিং কমপ্লেক্স থেকে কাঁচা বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ।

05/08/2026

সাঘাটার বোনারপাড়া শপিং কমপ্লেক্স থেকে ৫৫ টি কাঁচা বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ

সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ
সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শপিং কমপ্লেক্সের বাথরুমের ভিতরে, সিড়ির নিচে ও ৩য় তলা থেকে ৩ বোঝা ৫৫টি কাঁচা বাঁশের লাঠি উদ্ধার করেছে সাঘাটা থানার বোনারপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ।

পুলিশ জানান, ৫ আগষ্ট বেলা আনুমানিক ২টা ২৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোনারপাড়া শপিং কমপ্লেক্সের বাথরুমের ভিতরে সিড়ির নিচে ও ৩য় তলা থেকে ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করে বোনারপাড়া তদন্ত কেন্দ্র নেওয়া হয়েছে ।
তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে বাঁশের লাঠিগুলো কার জানতে চাইলে পুলিশ জানায় বাঁশের লাঠিগুলো পরিতক্ত অবস্থায় পরে ছিলো।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের উন্নতমানের প্রীতিভোজরাইসুল ইসলাম রিফাত (ন...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের উন্নতমানের প্রীতিভোজ

রাইসুল ইসলাম রিফাত (নকলা প্রতিনিধি):
#জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে গৃহীত সরকারি কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

#বুধবার (৫ আগস্ট) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। এ সময় রোগীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন উপস্থিত অতিথিরা।

#প্রীতিভোজ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম, নকলা পৌর বিএনপির আহ্বায়ক মো. কামরুল আলম খান লিটন (বিএসসি) এবং নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের প্রভাষক আসমাউল হুসনা চারমি। এছাড়া দায়িত্বরত নার্স, আনসার সদস্য এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

#আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিকতা ও সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

#বিশেষ এ আয়োজনে হাসপাতালের ভর্তি রোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেক রোগী বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি এমন আন্তরিক আয়োজন তাদের মানসিকভাবে উৎসাহিত করেছে এবং হাসপাতালে অবস্থানকালকে আরও স্বস্তিদায়ক করে তুলেছে।

চাটমোহর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণাচাটমোহর (পাবনা)  #চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা...
05/08/2026

চাটমোহর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

চাটমোহর (পাবনা)
#চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ। এ সময় নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম মধু, ইকবাল কবীর রঞ্জু ও দেওয়ান জামিউল ইসলাম কাবলী উপস্থিত ছিলেন।
#তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ৫ আগস্ট হতে ১০ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১৫ ও ১৬ আগস্ট, মনোনয়নপত্র বাছাই ১৮ ও ১৯ আগস্ট, আপিল ২০ আগস্ট, আপিল নিষ্পত্তি ২১ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২২ আগস্ট। আগামী ২৯ আগস্ট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে নির্বান অনুষ্ঠিত হবে।
#তফসিল ঘোষনাকালে প্রেসক্লাবের সাবেক সভাপতি হলালুর রহমান জুয়েল, রকিবুর রহমান টুকুন, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, এস এম মাসুদ রানা, শামীম হাসান মিলন, মোঃ নূরুল ইসলাম, ইত্তেখার আহমেদ টুটুল, এম এ জিন্নাহ, জাকির সেলিম, হাবিবুর রহমান শিমুল বিশ^াস, সালাহ উদ্দিন খান সোহেল, বকুল রহমান, বিপ্লব আচার্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Address

Chatmohar
Pabna
6630

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Tv:

Shortcuts

Share