29/07/2026
একটু আগে একটা ভিডিও দেখলাম, যা দেখে বুকের ভেতরটা হু হু করে উঠল। একটা মেয়ে হাউমাউ করে কাঁদছে আর কাঁপা হাতে খুব সম্ভবত ডি-ভো-র্স পেপারে সই করছে! কান্নায় ভেঙে পড়ে সে বলছিল, "আমি বদদোয়া দিব! আমি বদদোয়া দিব তোদের..."
ভেতরের কারণটা আল্লাহই ভালো জানেন। কিন্তু একটা মেয়ে যখন নিজের হাজারো স্বপ্ন দিয়ে সাজানো সংসারটা ভেঙে যেতে দেখে, তখন তার কতটা কষ্ট হয়, সেটা শুধু সেই মেয়েটাই বোঝে।
যে মেয়েটা সত্যি মন থেকে সংসার করতে চেয়েছিল, তার কাছে এই মুহূর্তটার চেয়ে বড় য-ন্ত্র-ণা আর কিছু হতে পারে না। নিজের চোখের সামনে নিজের স্বপ্নকে এভাবে শেষ হয়ে যেতে দেখাটা মৃ%র চেয়েও কঠিন!
ভিডিওটা দেখে বারবার মনে হচ্ছিল বোন, আপনাকে আলাদা করে বদদোয়া দিতে হবে না। আল্লাহ হয়তো ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আপনি যদি সত্যি মজলুম হন, তবে আপনার এই এক ফোঁটা চোখের পানিই যথেষ্ট। মজলুমের নীরব অশ্রু আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না।
কারো সাজানো স্বপ্ন আর জীবন নষ্ট করে দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। আল্লাহ এমন নির্মম পরিণতি থেকে সবার সংসারকে হেফাজত করুন।🌸