23/06/2025
আপনার সাথে কথা হয় না বলে, যোগাযোগ নেই বলে; ভাবিয়েন না ভুলে গেছি! আজও ব্যাকুলতায় হৃদয়ে প্রেমের ঝড় উঠে, শুধু বলা হয় না আপনাকে! দূরে সরিয়ে দিয়েছেন বলে, দূরে আছি বলেই ভাবিয়েন না, আপনাকে কাছে পেতে ইচ্ছে করে না! এখনো আপনাকে বড্ড মিস করি, শুধু বলা হয়ে উঠে না! আপনাকে ভালোবাসি, এর চাইতে নীরেট সত্য পৃথিবীতে আর কিছু নেই! তীব্র আক্ষেপ আর অভিমান মানুষকে নিশ্চুপ করে দেয়, আহত করে! আপনাকে ভালোবাসি বলেই তো এভাবে নিজেকে আড়ালে রাখি! আপনাকে ভালোবাসি বলে, আপনাকে রাখি; সকল প্রশ্নের ঊর্ধ্বে! এই যে কত-শত লেখা আপনাকে ঘিরে, সবই আপনাকে ভালোবাসি বলে! আপনাকে রাখি; সকল ভালোবাসারও ঊর্ধ্বে! বিরক্ত লাগে আপনার! এই দেখেন, আপনি আপনার মতো আর আমি আমার মতো! আজ কোনো অভিযোগ নেই! আপনাকে ভালোবাসি বলেই আজ আমি নিজেকে খুঁজে পাই না! মন খারাপ, একাকিত্ব, মাইগ্রেন আর বিষন্নতাদের নিয়ে আদৌ ভালো থাকা যায়? আপনাকে আজও ভীষণ মনে পড়ে! চিৎকার করে বলতে ইচ্ছে করে, "আমি ভালো নেই!" শুধু অধিকার নেই বলে ভীষণ ব্যথা পেলেও আপনাকে আর খুঁজি না! মনে মনে অনেক কথা বলি! নিদ্রাহীন রাতে মাইগ্রেনের ব্যথায় ছটফট করতে করতে আপনার নাম ধরেই ডাকি! শুধু সেই ডাকে কোনো শব্দ হয় না! আমার আকুলতা আপনি শুনেন না! আমার অভিমান দেখেন! এভাবে নিশ্চুপ নীরবতায় হারিয়ে যেতে দেখেন! অথচ এ হৃদয় কতটা ব্যাকুল হয়ে আছে, আপনি দেখেন না! আপনি কখনো মনেও নিয়েন না যে আমি আপনাকে ভুলে গেছি! শুধু প্রচন্ড মন খারাপে ভীষণ কান্না পেলে চিৎকার করে আপনাকে বলা হয় না, "একটা গভীর আলিঙ্গন চায়! যে আলিঙ্গনে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়!"