Adro Bro

Adro Bro লেখক
হাঁসির বিক্রেতা
নষ্ট মস্তিষ্কের কারিগর

Permanently closed.
24/02/2026

ফাঁসিতে যাবার আগে আসামী যখন শেষ বারের মত কাছের মানুষদের সাথে কথা বলার সুযোগ পায়, তখন কী কথা হয় তাদের মাঝে ? এক জীবনের স্মৃতির হিসেব এই কটা মিনিটে চুকিয়ে দেয়া কী যায় ? কাছের মানুষটিকে বলা শেষ কথাটি বোধহয় ‘’ ভালো থাকবে’’ দিয়ে শেষ হয়।

প্রতিউত্তরে মানুষটিও বোধহয় বলে, তুমিও ভালো থাকবে। কী ভয়ংকর কথা।

একজন মৃত্যুপথযাত্রীকে আপনি ভালো থাকতে বলছেন। তিনিও জবাব দিলেন, আচ্ছা। পরক্ষনেই নিজের জবাবটা চিন্তা করে কেমন যেন ভীত হয়ে গেলেন। আদতে কোথায় থাকবে , কেমন থাকবে- কে জানে !!

28/01/2026

‎যে মানুষ টা তোমার অনুভূতি দাম দেয় না , যে তোমায় তোমার সম্মান টুকু দেয় না,
‎কথায় কথায় অপমান করে, ভালোবাসার নামে ছলনা করে।
‎সব কিছু জেনে শুনে কিভাবে সারাজীবনের জন্য ঐ মানুষটার কাছেই তুমি ভালো থাকার জন্য ছুটে যাও ।
‎জীবন একটাই পুনর্জন্ম বলে কিছু নেই,
‎তাই কারো অবহেলায় পরে থেকে নিজের জীবন নষ্ট করো না।
‎একটা কথা মনে রেখো নিজেকে নিজে ভালোবাসতে পারলে অন্যের ভালোবাসার দরকার হয় না।
এই ‎পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট তারাই পায় যাদের মন নরম খুব সহজেই মানুষকে বিশ্বাস করে আপন ভাবতে শুরু করে।

28/01/2026

সকাল হয়ে গেছে। রাতভর স্বপ্ন দেখা মানুষ গুলো চোখে পানি দিয়ে এক একজন মিলিটারি হতে শুরু করবে। সারারাত যে রাস্তার মাঝখানটায় দাড়িয়ে নাইট গার্ড বাঁশি বাজালেন একটু পর সেখানেটায় ট্রাফিক সার্জেন্ট এসে সিগন্যাল দিবে। বাচ্চারা ঘুম থেকে উঠে বিশ্ব জয় করতে পাঠশালার উদ্দেশ্যে বের হয়ে পড়বে।

শহরের সব ঘুষখোরেরা একটু পরই নাস্তা খেতে খেতে সন্তানকে দু একটা উপদেশ দিয়ে ঘুষ খেতে বের হয়ে পড়বে। হতাশা যন্ত্রণায় যে বেকার ছোকরা রাতে এক ফোটাও ঘুমাতে পারেনি সে এখন ঘুমাচ্ছে। আরাম করে।

কারো জীবনে আজ শেষ সকাল। হাসপাতালে শোকে কাতর রোগী কিংবা ঘুমের ভেতরে মরে পড়ে আছে। এখনো খবর হয়নি কারো।

আজ সকালে ঘুম থেকে উঠার পর পরই কারো মনে পড়ে যাবে গতকাল রাতে বাবা মারা গেছে ! কিছুক্ষণ পুরো ব্যাপারটাকে স্বপ্ন ভাবার চেষ্টা করে আবার হয়ত ঘুমাবার চেষ্টা করবে ! নিজেকে বোঝাবে - এবার হয়ত ঘুম থেকে উঠে দেখবে , বাবা আসলে মরে নি !!

সকাল হয়ে গেছে। যে শুয়োরের বাচ্চা আজ মাগরিবের নামাযের পর কাউকে ধর্ষণ করবে সে হয়ত এখনো কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছে। টেবিলে খাবার সাজিয়ে তার মা কপালে হাত বুলিয়ে দিচ্ছে- বেলা হয়েছে; ঘুম থেকে উঠো !

of zunayed Evan
Zunayed Evan

28/01/2026

এই জীবনের সব ভুলের ইতি ঘটিয়ে
একদিন সন্ধ্যায় টাঙ্গাব তাবু।
হারিয়ে যাওয়া প্রাচীন শহরে
ধংসতুপের মাঝে
ভেসে থেকে পানির উপর
ছোট এক দ্বীপে
মার্চেন্ট অব ভেনিস হাতে নিয়ে
এই জমিনের শেষ কবিতা লিখব সেদিন।

20/12/2025

চরিত্রহীন মানুষ বিষধর সাপের মতো।
‎তাদের দিকে একবার পা বাড়ালেই জীবন শেষ।
‎সুতারাং জেনে শুনে কখনো চরিত্রহীনদের সাথে মানিয়ে নিতে যাবেন না।
‎নিজে থেকে সরে আসুন,
‎ কি ভাবতেছেন আপনার ভালোবাসা দিয়ে তাদের ভালো করে ফেলবেন,
‎ তাহলে ভুল ভাবছেন।
‎একটা কথা মনে রাখেন যতই আপনি ভালোবাসা দেন না কেনো সাপ কিন্তু কখনো পোস মানে না।

30/11/2025

আর মাত্র ১দিন, তারপর ডিসেম্বর! 🌸

আমাদের একটা ডিসেম্বর ছিল!
যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিলো না আর কোন রকম চিন্তা। সেই ডিসেম্বর ভরা ছিলো খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া,
মনে হতো জীবনে আর কোন লক্ষ নেই জানুয়ারি পর্যন্ত।

কতো পাল্টে গেলো জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো।

আহা জীবন!!! 💔

30/11/2025

মানুষ তার জীবনের গুরুত্বপূর্ন সময় ভুল আর ঠিকের হিসেব করতে করতে নষ্ট করে ফেলে

30/11/2025

মানুষ মৃ*ত্যু কে আপন করে কখন ?
মানুষ তখনই মৃ*ত্যু কে আপন করে, যখন তার নিজ আ*ত্মার সাথে তার দে*হের কোনো মিল খুঁজে পায় না। মেলাতে পারে না সেই আমি কে।
মানুষ একটা সময় তার ভালোবাসার মানুষকে নিজের দে'হ,মন মনে করে। যখন তাদের কথা হয় না, দেখা হয় না। তখন শুরু হয় মৃ*ত্যু খেলা।এক সময় বলেছিলাম, নিজেকে বদলে নিবো।তা আর হলো কই, শেষ করে দিলাম নিজেকে। অনেক ভালোবাসা পেয়েছি। নেই কারো প্রতি কোনো অভিযোগ।

25/11/2025

যেহেতু মানুষ কল্পনাতেই সুখী আর পৃথিবীতে কেবল মাতালরাই প্রেম করে। আমি তোমাকে কল্পনা করি একটা আটপৌরে সংসারের গানের ভিতর।

ওখানে অভাবের খেঁকশিয়াল থাকে, দুটো বিড়াল থাকে নাদুস-নুদুস, থাকে লেবু ফুলের শুভ্র ঘ্রাণ, আরও থাকে থালা ভর্তি তাঁরা সমেত জোছনা গলা আসমান।

যেহেতু নেশার চেয়ে চুমু উত্তম; আমি তোমাকে জড়িয়ে ধরি কি যেনো ঘোরে আর ভেঙে যাই নিশপিশ আঙুলের নির্দয় করাতকলের ভেতর বাদামের মতো সহজেই।

যেহেতু প্রেমিকেরা হারামজাদা; একবার প্রেমিকার ঠোঁটে ছুঁতে পারলে অস্বীকার করে বসে যুদ্ধের দায়বার। তাই পরিবর্তনশীল শুঁয়োপোকা বদলে আমি হবো তোমার পরিনত প্রজাপতি।

তোমার কাছে বাগদানের আশীর্বাদ সরূপ বন্ধক রাখবো আমার সমস্ত নিঃসঙ্গতা।

যেহেতু দুটো মানুষ সুখী হলে দীর্ঘ হয় বসন্তের আয়ুকাল, সেহেতু আমি ঘুমিয়ে থাকব তোমার রুহের একান্ত কামড়ায়।

যেহেতু পৃথিবীটা গোল আর জীবন ক্ষনস্থায়ী; সেহেতু আমি কমলা আজীবন পরে থাকবো তোমার কাছে। সঞ্চয় করবো এক সমুদ্র স্মৃতি।

25/11/2025

এই ভুলের নগরে
ভুল পথে এসে ভুল করেছি

25/11/2025

অসুন্দর বলতে কিছু নেই,
আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই।

Address

বেড়া
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adro Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share