Trisha's Diary

Trisha's Diary Welcome to My Page...Every story is deeply connected with my soul..
(3)

বাবা বাজার থেকে তাজা তাজা মাছগুলো আনলো।
18/09/2026

বাবা বাজার থেকে তাজা তাজা মাছগুলো আনলো।

সনাতনী ঐক্য সংঘ পিটেক কে অনেক ধন্যবাদ আমাকে সঞ্চালনা করার সুযোগ দেওয়ার জন্য। একটা অনুষ্ঠান সঞ্চালনা করার মধ্য দিয়ে অনেক...
17/09/2026

সনাতনী ঐক্য সংঘ পিটেক কে অনেক ধন্যবাদ আমাকে সঞ্চালনা করার সুযোগ দেওয়ার জন্য।

একটা অনুষ্ঠান সঞ্চালনা করার মধ্য দিয়ে অনেক কিছু শেখা যায়। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যেন সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারি। আমার দক্ষতাকে কাজে লাগিয়ে অনুষ্ঠানের সঞ্চালনার কাজ সুন্দরভাবে শেষ করার চেষ্টা করেছি। সনাতনী ঐক্য সংঘ পিটেক কে আরো একবার ধন্যবাদ জানাই আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য।

নবীনবরণ অনুষ্ঠান। আয়োজনে সনাতনী ঐক্য সংঘ পিটেক।

সঞ্চালনায় ছিলাম আমি আর পুলক।।

সামান্য আয়োজন আমাদের খুব কাছের  কিছু মানুষের  জন্য❤️সকল রান্না আমার মা নিজ হাতে করেছে❤️👌😋
16/09/2026

সামান্য আয়োজন আমাদের খুব কাছের কিছু মানুষের জন্য❤️
সকল রান্না আমার মা নিজ হাতে করেছে❤️👌😋

বড়মার বাড়ি থেকে আগত....Pure Homemade Food❤️❤️Tasty and yummy👌👌😋😋
16/09/2026

বড়মার বাড়ি থেকে আগত....
Pure Homemade Food❤️❤️
Tasty and yummy👌👌😋😋

15/09/2026

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে~~~

Peace 🤍
14/09/2026

Peace 🤍

সময় বড়ই নিষ্ঠুর প্রকৃতির। শুধু নিয়েই যায়। দিয়ে তো যায় না। সময়ের নিয়মে টিকে থাকা বড় কষ্টের। সময়ের সাথে পেরে ওঠা যায় না। আ...
14/09/2026

সময় বড়ই নিষ্ঠুর প্রকৃতির। শুধু নিয়েই যায়। দিয়ে তো যায় না। সময়ের নিয়মে টিকে থাকা বড় কষ্টের।
সময়ের সাথে পেরে ওঠা যায় না।

আমরা এসেছিলাম খালি হাতে, চলেও যাবো খালি হাতে। তবুও এই বিশ্ব সংসারে টিকে থাকার জন্য লড়াই করে যেতে হচ্ছে। শুধুমাত্র কিছু মানুষের মুখে হাসি দেখার জন্য। কারণ আমরাই কিছু মানুষের হাসির কারণ।

ভেঙে পড়লে সর্বপ্রথম সৃষ্টিকর্তার কথাই স্মরণ হয়। তিনি আমাদেরকে নিয়ে এসেছে বিশাল পরীক্ষক্ষেত্রে, যেখানে প্রতিনিয়ত আমাদের পরীক্ষা তিনি নিয়েই যাচ্ছেন। এই পরীক্ষার শেষ কোথায়?? আসলেই শেষ নাই। চলে যাওয়ার আগেও সৃষ্টিকর্তার নির্ধারিত পরীক্ষা দিয়ে যেতে হবে।

তবুও মানুষ একটু শান্তি চায়, একটু ভালো থাকতে চায়। কেউ বা পারে, কেউ বা পারে না। কেউ সুখি না এই বিশ্ব সংসারে। কারো জীবনে অভাবের জন্য সুখ নাই, কারো নবা অভার না থেকেও সুখ নাই। কেউ শারিরীক যন্ত্রণায় ভুগছে, কেউ বা মানসিক। তবুও মানসিক এই জগৎ সংসারে অভিনয় করে চলেছে। ভালো থাকার অভিনয়।

✍️ : Trisha's Diary

গণেশ চতুর্থী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শুভ সূচনা, জ্ঞান, বুদ্ধি, সমৃদ্ধি ও বাধা দূর করার এক পবিত্র প্রতীক। ভগবান শ্র...
14/09/2026

গণেশ চতুর্থী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শুভ সূচনা, জ্ঞান, বুদ্ধি, সমৃদ্ধি ও বাধা দূর করার এক পবিত্র প্রতীক। ভগবান শ্রী গণেশকে হিন্দুধর্মে বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা হিসেবে পূজা করা হয়। বিশ্বাস করা হয়, তাঁর আশীর্বাদে জীবনের সকল বাধা-বিপত্তি দূর হয়ে সাফল্যের পথ সুগম হয়।
এই পবিত্র দিনে ভক্তরা গণেশের মূর্তি স্থাপন করে পূজা, অর্চনা, প্রার্থনা ও প্রসাদের আয়োজন করেন। চারপাশ ভরে ওঠে আনন্দ, ভক্তি ও উৎসবের আবহে।
“যেখানে গণেশের আশীর্বাদ, সেখানে নতুন স্বপ্নের শুরু;
যেখানে তাঁর কৃপা, সেখানে বাধা পেরিয়ে এগিয়ে চলার সাহস।” 🌸
গণেশ চতুর্থীর এই শুভক্ষণে প্রার্থনা—
সকলের জীবন থেকে অশুভ ও বাধা দূর হোক, জ্ঞান ও প্রজ্ঞায় জীবন আলোকিত হোক, এবং প্রতিটি নতুন পথ হোক সাফল্য ও শান্তিতে পরিপূর্ণ।
🙏 গণপতি বাপ্পা মোরিয়া! 🙏
🌺 শুভ গণেশ চতুর্থী 🌺

""নিজের জন্য এক টুকরো রোদ💜""কিছু সময় মানুষকে খুব ভেঙে দেয়। ভেতর থেকে শেষ করে দেয়। সময় আর পরিস্থিতি এটার সব থেকে বড় কারণ।...
13/09/2026

""নিজের জন্য এক টুকরো রোদ💜""

কিছু সময় মানুষকে খুব ভেঙে দেয়। ভেতর থেকে শেষ করে দেয়। সময় আর পরিস্থিতি এটার সব থেকে বড় কারণ।
মানুষ তখন সবথেকে বেশি অসহায় হয়ে পড়ে। নিজের সাথে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধের ময়দানটা এতটাই নিষ্ঠুর যে সেখান থেকে জিতে বের হতে পারে না।
তাই বলে কি সব শেষ???? না, একদমই না।
আবেগ মানুষকে এমন একটা বেড়াজালে আবদ্ধ করে রাখে, যেখান থেকে মানুষ নিজেকে বের করে আনতে পারে না।
কিন্তু এটাই তো জীবনের পরিণতি নয়।
প্রতিটা মানুষ নিজের সাথে যুদ্ধ করে টিকে আছে। কেউ কেউ অঝোরে কেঁদে চলেছে, কেউ কেউ কাঁদতে না পারার যন্ত্রণায় আরো বেশি ভেঙে পড়ছে।
তবুও মানুষ বাঁচছে। হয় পরিবারের জন্য, না হয় বাবা-মায়ের জন্য, না হয় কাছের মানুষের জন্য। আপন মানুষগুলো যেমনই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, তারা সব সময় নিজেদের কাছের মানুষের ভালোই চায়। কিন্তু আমরা হতাশা, ডিপ্রেশনে এতোটাই নিজেদেরকে ডুবিয়ে রাখি, সেই মানুষগুলোর কথা মাথায় থাকেই না।

মানুষকে বাঁচতে হবেই, নিজের জন্য। সবকিছুর ঊর্ধে গিয়ে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে হবে। হবেই। ভালো থাকতে হবে নিজের জন্য। সময় দিতে হবেকে নিজেকে। আর সবসময় মনে রাখতে হবে, যারা কাছের মানুষ তারা কখনোই দূরে চলে যায় না। কোনো না কোনো ভাবে তাদের কাছের মানুষদের পাশেই থাকে। সেটা অনেক ভাবে।
তাই সবকিছুকে পেছনে ফেলে, সামনের দিকে এগিয়ে যেতেই হবে।
নিজেদের জন্য এক টুকরো রোদ আনতেই হবে জীবনে। যার আলোয় জীবনটা আলোকিত হয়ে উঠবে।।।

✍️ Trisha's Diary 🤍

“Some silences are terrifying.”
13/09/2026

“Some silences are terrifying.”

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trisha's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share