25/08/2025
"আপনার হাতের Smart Phone📱 টাই এখন আপনার ব্যাংক কার্ড?"
ভাবুন তো, আর আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার ঝামেলা নেই,শুধু আপনার মোবাইল ফোনটাই এখন কার্ডের কাজ করবে! Google Wallet এসেছে সেই সুবিধা নিয়ে। যারা প্রতিদিন কার্ড দিয়ে লেনদেন করেন, তাদের জন্য এটি হবে একদম গেম-চেঞ্জার। আপনি দোকান, সুপারশপ, রেস্টুরেন্ট বা শপিং মলে গেলেই শুধু মোবাইল ফোনটা POS মেশিনে ট্যাপ করুন আর পেমেন্ট সম্পন্ন—এতটাই সহজ।
এটা বিশেষভাবে উপকারী তাদের জন্য, যারা সবসময় ব্যস্ত থাকেন এবং নিরাপত্তা নিয়ে সচেতন। Google Wallet আপনার আসল কার্ড নম্বর শেয়ার করে না, বরং প্রতিবার আলাদা সিকিউর কোড ব্যবহার করে—মানে আপনার কার্ড সবসময় সুরক্ষিত। যারা ভ্রমণ করেন, আধুনিক লাইফস্টাইল অনুসরণ করেন, কিংবা ঝামেলাহীন ও স্মার্ট সলিউশন চান—তাদের জন্য এই ওয়ালেট সত্যিই অসাধারণ একটি সমাধান।
এখন বাংলাদেশেও Tap-to-Pay সুবিধা চালু হয়েছে City Bank এর কার্ডের মাধ্যমে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যারা Smart, Secure আর Fast Payment System ব্যবহার করতে চান, তাদের জন্য Google Wallet হবে একদম পারফেক্ট চয়েস।