Pabna News 24

Pabna News 24 সত্য কখনো ক্ষয় হয় না,কারণ তা সঠিক।

29/06/2026
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ১৮ অফিস সহায়কের ১৭ জনই ইঞ্জিনিয়ার ও মাস্টার্স পাশ!পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অ...
29/06/2026

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ১৮ অফিস সহায়কের ১৭ জনই ইঞ্জিনিয়ার ও মাস্টার্স পাশ!

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক (চতুর্থ শ্রেণী) পদে নিয়োগ পরীক্ষায় এক অভিনব ও চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া ১৮ জন প্রার্থীর মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত—যার মধ্যে রয়েছেন বিএসসি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা শিক্ষার্থী। মাত্র ১ জন প্রার্থী এইচএসসি পাশ করে এই পদে চাকরি পেয়েছেন।

তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাগত যোগ্যতা জেলাজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নিচে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া কয়েকজন প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:

ওয়ালিয়েল রাদ দিহান: পাবনা সদর উপজেলার দিলালপুরের বাসিন্দা। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (AIUB) থেকে ইইই (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী।

সুজন মিয়া: চাটমোহর উপজেলার বাসিন্দা। তিনি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

উজ্জ্বল হোসেন: ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) থেকে সফলতার সাথে এমবিএ সম্পন্ন করেছেন।

রাকিবুল: পাবনা সদর উপজেলার বাসিন্দা। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

আলতাব হোসেন: সদর উপজেলার শাখারীপাড়ার বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিংয়ে মাস্টার্স পাশ।

ইয়া খাতুন: বেড়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে রসায়ন (কেমিস্ট্রি) বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।

রাকিব হোসেন: বেড়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার তেজগাঁও কলেজ থেকে মার্কেটিংয়ে মাস্টার্স ডিগ্রীধারী।

সংশ্লিষ্ট মহলের মতে, চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা এবং উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের মাঝে কর্মসংস্থানের সংকটের কারণেই মূলত চতুর্থ শ্রেণীর এই ‘অফিস সহায়ক’ পদেও এমন উচ্চ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করছেন এবং মেধার জোরে টিকে যাচ্ছেন।

Address

Pabna
Pabna
PABNA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share