Dawah from Rabbaitul Bait

Dawah from Rabbaitul Bait আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের নিকট তা পৌঁছে দাও....
(সহীহ বুখারী ৩২০২)

23/05/2026

*আসলে লজ্জাই হলো সৌন্দর্যের মূলমন্ত্র। এর বাইরে গিয়ে তুমি যতই অপরূপ রূপে সাজো না কেন, লাভ নেই। সবার আগে দরকার লজ্জা। লজ্জা সচ্চরিত্রের মৌলিক বৈশিষ্ট্য, ঈমানের নিদর্শন। লজ্জার মধ্য দিয়েই আত্মসম্মান ফুটে ওঠে। এটি সেই সূক্ষ্ম অনুভূতি, যা মানুষের চরিত্রের ওপর প্রভাব বিস্তার করে। যাকে এই গুণ থেকে বঞ্চিত করা হয়েছে, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আর যাকে এর দ্বারা সম্মানিত করা হয়েছে, সে-ই পরিপূর্ণ কল্যাণ দ্বারা অলঙ্কৃত।*

[বই : তুমি ফিরবে বলে (ফিমেইল), পৃ. ১০৮]

23/05/2026

খু*নি নিজের মুখে দোষ স্বীকার করার পরেও সাত দিনের সময় নেয় আমাদের মন্ত্রী মহোদয়, তাও শুধু ডিএনএ টেস্টের জন্য, অথচ ধর্ষণের স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে।
কিন্তু কিছুদিন আগেই নেত্রকোনায় ছয় মাসের অন্তঃসত্ত্বা ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অপবাদ দেওয়া হয়েছিল এক হুজুরের উপর।
তিনি বারবার ডিএনএ টেস্টের দাবি করেছিলেন, তারপরও তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।
তাহলে প্রশ্ন হলো—
বিচার কি সবার জন্য সমান, নাকি পরিচয় দেখে বদলে যায় দায়িত্বশীলদের কথার ধরন? পরিবর্তিত হয় শাহাবাগিদের গোলামির মালিক।
কি ভুলে গেলেন নাকি এত তাড়াতাড়ি,?

23/05/2026

*আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।* 😅
-পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার বাবা

23/05/2026

🕋 জিলহজ্জের তাকবীর 🕋

আরবি:

اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

বাংলা উচ্চারণ:

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ:

আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

15/05/2026
08/05/2026

⚠️ “কেন তুমি বেশি করে নারীদের জন্য নসীহত দাও?”
⚠️ কারণ সে জানে তাবাররুজ (প্রদর্শন) হারাম, তবুও সে নিজেকে প্রকাশ করে।
⚠️ সে জানে বাইরে সুগন্ধি ব্যবহার করা হারাম, তবুও সে তা ব্যবহার করে।
⚠️ সে জানে বাইরে মেকআপ করা ঠিক নয়, তবুও সে করে।
⚠️ সে জানে ভ্রু প্লাক করা ও চুল বাড়ানো হারাম, তবুও সে তা করে।
⚠️ সে জানে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হারাম, তবুও সে অকৃতজ্ঞ হয়।
⚠️ সে জানে গীবত ও পরনিন্দা শাস্তির কারণ, তবুও সে এতে লিপ্ত হয়।
⚠️ সে জানে স্বামীর আনুগত্যে রয়েছে ঈমানের মাধুর্য ও আল্লাহর সন্তুষ্টি, তবুও সে অবাধ্য হয়।
⚠️ সে জানে গায়রে মাহরামদের সাথে মেলামেশা ঠিক নয়, তবুও সে মিশে।
হে আমার বোনেরা, আল্লাহকে ভয় করো। এই বিষয়গুলো হালকা নয়। এসব তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে—তাহলে কেন নিজেই নিজেকে বঞ্চিত করবে? অন্যরা জান্নাতের দিকে ছুটছে, আর তুমি নিজেকে দূরে ঠেলে দিচ্ছ—কেন?এসব থেকে দূরে থাকো। আমরা আল্লাহর কাছে হেদায়েত ও নিরাপত্তা কামনা করি। আমীন।

08/05/2026

*কীভাবে সবর করব? ঠিক যেভাবে আপনি সিয়াম রাখেন সেভাবে। দিনটা যতই দীর্ঘ হোক আপনি নিশ্চিত ভাবেই জানেন মাগরিবের আযান শোনা যাবেই।*

— আরিফ আজাদ

08/05/2026

ডিপ্রেশন (মন খারাপ/মানসিক চাপ) কাটিয়ে ওঠার উপায়:

• আল্লাহ ﷻ-এর দিকে ফিরে আসা
• পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা
• নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া
• ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা
• কুরআন তিলাওয়াত বা শোনা
• মনে রাখা যে এটি আল্লাহর একটি পরীক্ষা
• ধৈর্য (সবর) ও কৃতজ্ঞতা (শুকর) বজায় রাখা
• বেশি বেশি দোয়া করা
• গান/মিউজিক থেকে দূরে থাকা
• হারাম বা খারাপ পরিবেশ এড়িয়ে চলা
• বেশি বেশি ইস্তিগফার করা (ক্ষমা প্রার্থনা করা)
•আল্লাহকে বেশি বেশি স্মরণ করা (যিকির করা)

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Dawah from Rabbaitul Bait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share