17/05/2026
আসসালামু আলাইকুম সবাইকে ❤️
আজ সন্ধ্যা ৭টায় শুরু হতে যাচ্ছে ✨ Free Fire MAX Asia Invitational Spring 2026 ✨ এর গ্র্যান্ড ফাইনাল। গর্বের বিষয় হলো, আমাদের বাংলাদেশের দুইটি দল Straw Hats E-Sport's & Extreme Ex E-Sports অসাধারণ পারফরম্যান্স করে গ্র্যান্ড ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। 🇧🇩
তারা শুধু নিজেদের জন্য খেলছে না, পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তাই আমরা সবাই, যে যেই দলের সাপোর্টারই হই না কেন, সবার আগে নিজের দেশের টিমগুলোর পাশে দাঁড়াই। ❤️
তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনাদের প্রিয় প্লেয়ার ও টিমগুলোর জন্যই তারা এত কষ্ট করে এখানে পর্যন্ত এসেছে। তাই এমন কোনো আচরণ করবেন না, যার কারণে অন্যান্য দেশের অডিয়েন্সদের কাছে আমাদের দেশের টিমগুলো হেট খায় বা খারাপভাবে উপস্থাপিত হয়।
একটা টিমের সম্মান শুধু তাদের গেমপ্লেতে না, তাদের কমিউনিটির আচরণেও প্রকাশ পায়। তাই অন্য দেশের টিম বা সাপোর্টারদের অযথা হেট, ট্রল বা পোক না দিয়ে নিজের দেশের টিমকে সুন্দরভাবে সাপোর্ট করুন। 🙏
✔️ নিজের দেশের টিমকে সাপোর্ট করুন
✔️ ভালো গেম উপভোগ করুন
✔️ অন্য দেশের টিমকে সম্মান করুন
✔️ বাংলাদেশের ই-স্পোর্টস কমিউনিটির সম্মান বজায় রাখুন
আমরা যেন সবসময় হাম্বল থাকি এবং সুন্দরভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। 🇧🇩❤️
ইনশাআল্লাহ, আজ আমাদের টিমগুলো দারুণ পারফরম্যান্স উপহার দেবে। সবাই তাদের জন্য দোয়া ও সাপোর্ট রাখবেন। 🔥