29/07/2026
আজ হঠাৎ হাসপাতালে এক মধ্যবয়সী মহিলাকে দেখলাম। তিনি কোলে একটি ফুটফুটে বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ ধরে বসে ছিলেন।
কিছুক্ষণ পর কৌতূহলবশত গিয়ে জিজ্ঞেস করলাম,
— “আপনার ছেলে হয়েছে, না মেয়ে?”
তিনি ভারাক্রান্ত মনে শুধু বললেন,
— “মেয়ে।”
এরপর আর কোনো কথা বললেন না। কেন যেন মনে হলো, তার ভেতরে গভীর কোনো কষ্ট লুকিয়ে আছে। তাই আবার জিজ্ঞেস করলাম,
— “আপনার মেয়ে হয়েছে, তবুও এত মন খারাপ কেন?”
হঠাৎ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। কান্নার মাঝেই বললেন,
— “বেঁচে থাকলে মন খারাপ থাকত না। ও আর বেঁচে নেই। কতজনকে বলব, আমার বাচ্চাটা মারা গেছে?”
কথাগুলো শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ আমিও এমন একটি দিন পার করেছি, যার কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। চাইলেও সব কথা কাউকে বলা যায় না।
তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতে গিয়েও পারলাম না। নিজের চোখের কোণেও অজান্তেই পানি চলে এলো।
হে আল্লাহ, সেই নিষ্পাপ সন্তানহারা মাকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন এবং ছোট্ট নিষ্পাপ শিশুটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন। 🤲
#সন্তানহারামা #মায়েরকষ্ট #নিষ্পাপশিশু #দোয়া #আমিন #আল্লাহ #জান্নাত #ধৈর্য #ইন্নালিল্লাহ #জীবনেরবাস্তবতা #মানবতা #মমতা #হাসপাতাল #বাংলাপোস্ট 🤲💔