নুর আলম পুলক

31/05/2026

অসহায় ব্যক্তিকে ভ্যান উপহার দিলেন এবং সেই ভ্যানের প্রথম যাত্রী প্রতিমন্ত্রী নিজেই।
Forhad Azad

25/05/2026

পঞ্চগড় জেলার উপজেলার বোদা পৌরসভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নগদ অর্থ চেক ও ও অসহায় দুস্তদের মাঝে চাল বিতরণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মহোদয় এমপি।

অদ্য ২৫/০৫/২০২৬ ইং বোদা উপজেলার ১০ টি ইউনিয়নেপবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ, গরীব ও  অসহায় মানুষের  মাঝে মানবিক সহায়তা ...
25/05/2026

অদ্য ২৫/০৫/২০২৬ ইং বোদা উপজেলার ১০ টি ইউনিয়নে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রনালয়,
আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি মহোদয়।
Forhad Azad

23/05/2026

এক মাসের মধ্যে রামিশা হত্যার বিচার নিশ্চিত করা হবে প্রধানমন্ত্রী তারেক রহমান

21/05/2026

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাতে তিনি স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

21/05/2026

দেখা যাক এ দেশে শিশু ধর্ষনের বিচার হয় কি না।

20/05/2026

নিজ জেলা ঠাকুরগাঁয়ে এল জি আর ডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফাক ফখরুল ইসলাম আলমগীরকে বরণ

19/05/2026

পঞ্চগড় ঠাকুরগাঁও রোডে মিনি বাস পরিবহন শ্রমিক ও সিএনজি পরিবহনের দন্দের জেরে সাধারন মানুষের হয়রানি।

18/05/2026

পঞ্চগড়ে বোদার আরাফাত সরকার, আব্দুল জলিল ও হজ্ব এজেন্সি শফিক দ্বারা প্রতারিত ব্যক্তির সংবাদ সম্মেলন।

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু। পঞ্চগড় সদর উপজেলায় হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া এলাকায় নির্মাণাধী...
16/05/2026

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

পঞ্চগড় সদর উপজেলায় হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া এলাকায় নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে জুবায়ের রহমান (১৫) নামে এক আবাসিক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে 'বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু' বলে দাবি করলেও, চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ওপর থেকে নিচে পড়ে যাওয়ার আঘাতে অভ্যন্তরীণ কিডনি ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে চিকিৎসক ও মাদরাসা কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত জুবায়ের রহমান ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার জাকিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় টোকাপাড়া তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসার হাফেজ রিভিশন বিভাগের আবাসিক ছাত্র ছিল। সূত্রে জানা যায়, গত শুক্রবার আছরের নামাজ শেষে মাদরাসার জুবায়ের অন্য বন্ধুদের সাথে বাইরে খেলতে যায়, খেলার একপর্যায়ে সে ওই এলাকার একটি নির্মাণাধীন মসজিদের ছাদে ওঠে। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন লাইনের তার স্পর্শ লাগলে প্রচণ্ডভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও মাদরাসার শিক্ষকরা জুবায়েরকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জুবায়েরের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন থাকলেও তার মৃত্যুর মূল কারণ ওপর থেকে পড়ে যাওয়ার তীব্র আঘাত।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব আলম জানান, "প্রাথমিকভাবে মনে হতে পারে এটি ইলেকট্রিক শকের কারণে মৃত্যু, কিন্তু রোগী পেটে প্রচণ্ড ব্যথার কথা জানালে আমরা দ্রুত আল্ট্রাসনোগ্রাফি করাই। রিপোর্টে দেখা যায়, ওপর থেকে নিচে পড়ে যাওয়ার প্রচণ্ড আঘাতে তার কিডনি ফেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ব্লিডিং) হচ্ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। কিন্তু এর মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।" অন্যদিকে, আইনগত প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্ভাবনাময়ী হাফেজ ছাত্রের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার কারণে পুরো এলাকায় এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। সার্বিক বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Address

Boda Bazzar
Panchagarh
5000

Telephone

+8801723100203

Website

Alerts

Be the first to know and let us send you an email when নুর আলম পুলক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নুর আলম পুলক:

Share