Amader Panchagarh

Amader Panchagarh আমাদের পঞ্চগড়, এখানে আপনারা সম্পূর্ন ?

পলাতক আসামী হাজিরার বিজ্ঞত্তি
03/05/2026

পলাতক আসামী হাজিরার বিজ্ঞত্তি

20/04/2026
ফুয়েল কার্ড
31/03/2026

ফুয়েল কার্ড

শাপলা কলির পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিবজাতীয় সংসদ নির্বাচনে এনসিপির নেতা সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক...
17/02/2026

শাপলা কলির পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির নেতা সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে কাজ করায় পঞ্চগড়ের একটি মসজিদের খতিবকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে মসজিদ কমিটির দাবি, ভোট নয়, মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ারমোড় জামে মসজিদে। ওই খতিবের নাম আব্দুল জব্বার।

স্থানীয় মুসল্লিরা জানান, খতিব আব্দুল জব্বার ওই মসজিদে ১৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। এবারের নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের শাপলা কলির পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছিলেন তিনি। নির্বাচনের পরদিনই মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মোবাইল করে খতিবের দায়িত্ব থেকে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়।

খতিব আব্দুল জব্বার বলেন, ‌‌‌‘দলমত নির্বিশেষে আমি সবার ইমাম। আসল কথা নির্বাচনে আমি শাপলা কলির পক্ষে কাজ করায় তারা ক্ষুব্ধ হয়ে আমাকে বাদ দিয়েছে। আব্দুল হাকিম নামে যিনি আমাকে ফোন করে যেতে নিষেধ করেছেন, তিনি আগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এখন বিএনপির হয়ে কাজ করেন। আমি মসজিদের সবার কাছে বিদায় নিয়ে আসতে চাইলেও তারা সুযোগ দেননি।

এ বিষয়ে আব্দুল হাকিম বলেন, ‘খতিব আব্দুল জব্বার মসজিদে রাজনৈতিক বক্তব্য দেন। মিলাদ মাহফিলে যাওয়ার আগে তিনি জেনে নেন আয়োজক ব্যক্তি কোন দল করেন। আওয়ামী লীগ করলে তার বাড়িতে যাওয়া যাবে বলে জানান তিনি। এ কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো বাদ দেওয়া হয়নি। আমরা নতুন খতিব দেখছি।

জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হালিম বলেন, ‘আমরা ব্যাপারটা নিয়ে বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি, রমজান মাসের পর তাকে বাদ দেবো।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, এমন ঘটনা শুনেছি। ভোটের কারণে খতিবকে সরিয়ে দেওয়াটা অবশ্যই অন্যায়। প্রকৃত ঘটনা জানতে আমি খোঁজ নেবো।

সিভিল আদালতের অবকাশ কালীন ছুটি
15/02/2026

সিভিল আদালতের অবকাশ কালীন ছুটি

বিএনপি নেতা দাউদ প্রধান আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেওয়ার ভিডিও ভাইরাল করা উদ্দেশ্যমূলকপঞ্চগড়ে আওয়ামী লীগ অফিসের তালা খ...
15/02/2026

বিএনপি নেতা দাউদ প্রধান আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেওয়ার ভিডিও ভাইরাল করা উদ্দেশ্যমূলক

পঞ্চগড়ে আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেওয়ার ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার রাতে জেলা শহরের মিডিয়া হাউসে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতা বলেন, ‌‘একটি গোডাউন ঘরকে ঘিরে আমাকে বিতর্কিত করার জন্য এ ধরনের ভিডিও ছড়ানো হয়েছে। আমার পাশে থেকে কে কি বক্তব্য দিয়েছেন, জানি না।’

ভিডিও ছড়ানো উদ্দেশ্যমূলক উল্লেখ করে ঘটনার প্রতিবাদ জানান বিএনপি নেতা দাউদ প্রধান।

এর আগে শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস বিএনপি নেতা আবু দাউদ প্রধান খুলে দিয়েছেন উল্লেখ করে তার পাশে দাঁড়িয়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, ‘সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান প্রথমে যে কাজটি করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত অবমুক্ত করেছেন।
আওয়ামী লীগ নেতার এই ভিডিও বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ভাবে মন্তব্যের ঝড় উঠে।

বিএনপি ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৩পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও ১১–দলীয় নির্বাচনী ...
11/02/2026

বিএনপি ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের (জামায়াত-এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে দুই পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার পর উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই পক্ষের ৯ জন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নেতা-কর্মীদের মিছিল থেকে বিএনপির প্রার্থী নওশাদ জমিরের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদ করায় বাগ্‌বিতণ্ডার পর তাঁদের নেতা-কর্মীদের মারধর করা হয়। এ ঘটনায় ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অপর একজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই তাঁকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

এনসিপির নেতা-কর্মীদের দাবি, বিএনপির প্রার্থীর কোনো ব্যানার ছেঁড়া হয়নি। অটোয়ারী উপজেলা শহরে এনসিপি নেতা সারজিস আলমের নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে নেতা-কর্মীদের বহনকারী একটি পিকআপ বিএনপির প্রার্থীর ব্যানারে লেগে সেটি দুলছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে সড়কে গাছের গুঁড়ি ফেলে তাঁদের নেতা-কর্মীদের আটকে দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে বিএনপির লোকজন জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে তাঁদের একজন নারীসহ আটজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাতে আটোয়ারী উপজেলা শহরে পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলমের শাপলা কলি প্রতীকের জনসভা শেষে তাঁদের রমজান পাড়া এলাকার নেতা-কর্মীরা পিকআপ, মোটরসাইকেল ও ভ্যানে করে ফিরছিলেন। এ সময় তাঁরা শাপলা কলি প্রতীকের স্লোগান দিচ্ছিলেন। রমজান পাড়া এলাকায় আসার পর বিএনপির কর্মীরা তাঁদের প্রার্থী নওশাদ জমিরের ধানের শীষ প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে তাঁদের পথরোধ করে কেন ব্যানার ছেঁড়া হলো তা জানতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে ঘোষিত ছুটির সংশোধনী।
08/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে ঘোষিত ছুটির সংশোধনী।

গণ বিজ্ঞপ্তি
08/02/2026

গণ বিজ্ঞপ্তি

Address

Boda
Panchagarh
TAPUKURIYA

Alerts

Be the first to know and let us send you an email when Amader Panchagarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Panchagarh:

Share