JonoBarta 24

JonoBarta 24 সত্যের সন্ধানে সর্বদা আপসহীন। দেশ-বিদেশের সব তাজা খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

Jonobarta 24 — The voice of truth and justice from Bangladesh.
(1)

09/08/2026

�LIVE...
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে প্রেস ব্রিফিং থেকে সরাসরি...

� ৯ আগস্ট ২০২৬। রবিবার। সকাল ১১:৩০টা
�২৯ মিন্টো রোডস্থ মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন, ঢাকা। |

11/07/2026

🛑LIVE... ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে সরাসরি।

21/06/2026

চট্টগ্রাম- রংপুর এর দিকে চোখ দিলে ভারতের 7 সিস্টার চূর্ণ-বিচূর্ণ করে দিব
-রাশেদ প্রধান

21/06/2026

জামায়াত আমির চাইলে এক মাসের খেলা ফাইনাল করা সম্ভব।
-মোস্তাফিজুর রহমান ইরান

খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের উপর ...
20/06/2026

খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।

চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহত ইস্রাফিল মোল্লা জানান, তারা শিবপুর থেকে ১০টি ইজিবাইকে করে আজ জামায়াতের বিভাগীয় সমাবেশের উদ্দেশ্যে খুলনা যাচ্ছিলেন। পথিমধ্যে বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল পৌঁছালে মোটরসাইকেলে করে এসে ২০-২২ জন বিএনপির সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর এলোপাথারি হামলা করে।

সন্ত্রাসীরা বলেছে, এই সড়ক দিয়ে জামায়াতের কোন সমাবেশে কেউ যেতে পারবে না। তাদের হামলায় জামায়াতের ৬ জন নেতাকর্মী আহত হয়, ১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর ম-রদে'হ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২...
20/06/2026

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর ম-রদে'হ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার ম-রদে'হ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয় লোকজন পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ম-রদে'হ উদ্ধার করে।

অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’-এর অভিযোগ এনে ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে কঠোর শাস্তি দিয়েছে দেশটির আদালত। তিনি এবং তার দলের...
20/06/2026

অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’-এর অভিযোগ এনে ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে কঠোর শাস্তি দিয়েছে দেশটির আদালত। তিনি এবং তার দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারা হবে। এছাড়াও গায়িকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে কোম প্রদেশের একটি আদালত।

ঘটনা ২০২৪ সালের ডিসেম্বরের। ইউটিউব লাইভে ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু। এ সময় তিনি হিজাব ছাড়াই পারফর্ম করেন। গানটি সে সময় হয়েছিল ভাইরাল। কিন্তু ওই কনটেন্টটিকেই ‘অশ্লীল’ আখ্যা দিয়েছে ইরানের আদালত।

গান প্রকাশের কিছুদিনের মধ্যেই পারাস্তু ও তার কয়েকজন সতীর্থকে আটক করে ইরানের প্রশাসন। পরে তারা মুক্তি পেলেও আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে মামলার রায়েই দোররা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়া হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা হচ্ছে। মানবাধিকার ও সংস্কৃতিকর্মীরা বলছেন, এই রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং ভিন্নমত ও সাংস্কৃতিক স্বাধীনতাকে দমনের একটি উদাহরণ। তাদের মতে, সরকারের সমালোচনামূলক অবস্থানে থাকা শিল্পীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ ইরানে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর অ্যাডভোকেসি পরিচালক বাহার ঘান্দেহারি বলেন, ‘শুধু গান গাওয়া এবং হিজাব ছাড়া উপস্থিত হওয়ার কারণে একজন শিল্পীকে ৭৪ দোররা মারার সাজা দেওয়া অত্যন্ত কঠোর ও উদ্বেগজনক। এটি ইরানের মানবাধিকার পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে।’

অন্যদিকে, ইরানি অ্যাক্টিভিস্টদের আইনি সহায়তাদানকারী সংস্থা ‘দাদবান’-এর মানবাধিকার আইনজীবী মইন খাজায়েলির মতে, এই রায়ের কোনো স্পষ্ট আইনি ভিত্তি নেই। ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া বা সংগীত পরিবেশন করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে এসব কর্মকাণ্ডকে ‘অশ্লীল কনটেন্ট’ হিসেবে আখ্যায়িত করা আইনের অপপ্রয়োগ।

এ ঘটনায় ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকিসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

কেআই

11/06/2026

আদ দীন হাসপাতালে লাইসেন্স বাতিলের প্রতিক্রিয়ায় যা বললেন সংশ্লিষ্টরা...

11/06/2026

জাতীয় পতাকা অব'মা'ন'না করে উল্লাস আর্জেন্টিনা সমর্থকের।।

#

11/06/2026

বাংলাদেশ স্বাধীন করতে আসছি, সীমান্তে লাঠি হাতে ৬ বছরের শিশু ওসমান গনী।! Jonobarta 24

Address

Panchagarh
Panchagarh
1757810355

Alerts

Be the first to know and let us send you an email when JonoBarta 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share