12/03/2026
শ্রীপুরে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর মেইন সড়কের পাশে অজ্ঞাত এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।