09/11/2025
যারা বলে দেবর কে নিজের ভাই মনে করতে তাদের মত ব'ল'দ দুনিয়ায় নাই । বাস্তব শিক্ষা
আমাদের বাড়ির প্রতিবেশী তারা ৪ ভাই ২ বোন । সবথেকে বড় ভাই তারপর ২ বোন , এরপর অনেক গ্যাপ দিয়ে দিয়ে ছোট ৩ ভাই । খুব স্বাভাবিক ভাবেই বড় ভাই তাড়াতাড়ি ইনকাম শুরু করে , পরিবারের দায়িত্ব নিতে হবে । বাবার বয়স হয়ে গেছে ।দুই বোনের বিয়ে হয়ে গেলো । এরমধ্যে তাদের মা চলে গেলো বাসায় ছোট ছোট ৩ ভাই তারা four, six , nine এ পড়ে। বাসায় কোন মহিলা নেই তাই বড় ভাই বিয়ে করে আনে । আল্লাহর রহমতে যাকে বিয়ে করে আনে সে খুব ভালো ঘরের মেয়ে , পড়াশোনা জানা মেয়ে । কিন্তু বিয়ের পর সংসারে চাপে আর পড়াশোনা চাকরি কিছু করতে পারেনি। ছোট দেবর দের নিজের সন্তান ভেবে বড় করতে লাগলো । শশুর খুশি, স্বামী খুশি ,সবাই খুশি। সেই সময় শহরে বড় ভাই কিছু জমি কিনলো তাও বাবার নামে,ভাবতো নিজের নামে করলে স্বার্থপর ভাববে সবাই ,আর বাবাকে দিলে তো বাবা অন্য কাউকে দিবে না আমার ই থাকবে । এটা তার বিশ্বাস ছিলো। তারপর সেখানে টিন সেট ঘর তুললো। সবাইকে বলতো আমার ভাইরা বড় হয়ে এখানে বড় বিল্ডিং করবে , আমরা সবাই একসাথে থাকবো । আমার ছেলেমেয়েদের ওরাই দেখবে । অনেক আশা নিয়ে খুশি হয়ে বলতো এগুলো। 😍
এরমধ্যে তার নিজেরও বাচ্চা হতে লাগলো । চাচাদের সাথে বাচ্চাদেরও অনেক ভালো সম্পর্ক ,বয়স ও খুব বেশি পার্থক্য না চাচা ভাতিজাদের মধ্যে। বাসায় অনেক সদস্য সব মিলিয়ে ১০ জনের সংসার। সব রান্না বান্না ঐ বড় ভাবী করে । মানেহ ডেইলি ৩০ জনের রান্না সারাদিনে । ছোট দেবর রা প্রচুর খাইতে ভালোবাসে উঠতি বয়স ,বলতে গেলে বেশিরভাগ সময় আগুনের মধ্যেই থাকে মহিলা। তারমধ্যে নিজের ছোট ছোট বাচ্চা তারপরও সে কখনো বিরক্ত হয়নি। ভালোই চলছিলো সংসার অনেএএক বছর । 🥰
কিন্তু ভাঙন শুরু হলো যখন ভাইরা পড়াশোনা শেষ করে চাকরি নিলো । চাকরি হবার পর থেকেই তাদের আচরন পাল্টাতে লাগলো । চাকরি করেও সংসারে টাকা দিতে চায় না । এদিকে বড় ভাইয়ের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে,খরচ বাড়ছে সে একা হাঁপিয়ে উঠছে। যখন বড় ভাই বললো যে সংসার টা একটু দেখ তখন ই ভাইরা আলাদা হবার সিদ্ধান্ত নিলো । তাদের বাবাও ছোট ছেলেদের বেশি ভালোবাসে। তখন তাদের বাবা বললো তোদের আলাদা হয়ে দূরে যাবার দরকার নেই এই জমি তো আমার নামেই এখান থেকে তোরা তিন ভাই ভাগ করে লিখে নে ,বিল্ডিং তোল। ভাইরা খুশি হয়ে গেলো ,সেই বড় ভাইয়ের টাকায় কেনা জমিতে ভাইরা বিল্ডি তুললো ২য় ,৩য় ভাই , বিল্ডিং তুলে তার এমন ভাবে বাউন্ডারি দিলো বড় ভাইয়ের সেই ঘর দেখাই যায় না ।এরপর নিজেরা পছন্দ করে বিয়ে করলো । ছোট ভাই পুলিশে জব নিলো সে দূরেই থাকতো। সব কিছু মিলিয়ে সম্পর্ক এখন এমন পর্যায়ে বড় ভাইকে দেখলে ভালো করে কথাও বলে না তারা ,সেই ভাবিকে তো চিনেই না 🙂 মানেহ পুরাই এরম কলা ঝুলাই দিলো .....
এসব কিছুতে বড় ভাই এখন ধুঁকে ধুঁকে কষ্ট পাচ্ছে। সে এখন আফসোস করতেছে আমার বউ রেও আমি জীবনে একটু শান্তি দিলাম না, সারাজীবন কষ্ট করলো আমার পরিবারের জন্য , একটু শখ আহ্লাদ পুরন করলাম না । একটু জমি কিনলাম নিজের ছেলেমেয়েরে দিতে পারলাম না,আমার বাবাও আমার সাথে বেঈ'মানি করলো 😢
লোকটার মনের অবস্থা আমি মাঝেমধ্যে ভাবি । তার একটা মেয়ে আমার সাথে পড়াশোনা করেছে। ছোট থেকে প্রতিদিন ওদের ঘরের কাহিনী শুনতাম। এখন ভাবি আহা জীবন 🥹 সব শিক্ষা নিজের জীবন থেকে নিতে হয় না কিছু শিক্ষা আশেপাশে দেখেও নিতে হয় ।
আমার সেই বান্ধবীকে তার মা বিয়ে দিছে যেখানে কোন দেবর নেই ,কারো দায়িত্ব নিতে হবে না এমন ফ্যামিলিতে । এখনো ওদের বাসায় গেলে ওর আম্মু আমারে বলে , শুধু নিজের স্বামী সন্তান নিয়ে ভাববা মা ,আর কোনদিকে তাকাবা না। আমি বুঝি উনি কেন এটা সবাইকে বলে 🥹