27/04/2023
#বিবৃতি
সম্মানিত সুধী,
আপনারা অবগত আছেন প্রেসক্লাব পাটগ্রাম ১৯৮৭ খ্রি. সালে প্রতিষ্ঠিত। সরকার কর্তৃক বরাদ্দকৃত জমিতে উপজেলা ডাকঘরের পশ্চিমে Press Club Patgram -এর প্রেসক্লাব পাটগ্রামের অবস্থান। সরকারি ও বেসরকারি সহায়তায় নির্মিত কার্যালয়, সভাকক্ষ (টিনশেড বিল্ডিং) রয়েছে। একটি স্বনামধন্য সাংবাদিকদের প্রতিষ্ঠান ও সংগঠন প্রেসক্লাব পাটগ্রাম Press Club Patgram । এ সংগঠনের সদস্যরা সবাই দেশের বহুল প্রচারিত গণমাধ্যমে কর্মরত। (তালিকা ও ফেসবুক আইডি নিচে দেয়া আছে।) প্রতিষ্ঠার পর হতে এ প্রতিষ্ঠানের সদস্যরা সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।
#আমরা গত কিছুদিন আগে লক্ষ্য করছি কিছুদিন আগে একটি কূচক্রি মহল ‘ফেসবুকে’ প্রেসক্লাব পাটগ্রামের Press Club Patgram বিপরীতে পাটগ্রাম প্রেসক্লাব নামে একটি সংগঠন তৈরি ও কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। এ ধরণের ঘোষণা দেওয়ায় আমরা বিষ্মিত হয়েছি। প্রকৃতপক্ষে নিজ স্বার্থ চরিতার্থ করতে ওই মহলটি সর্বদা আমাদের শান্তি প্রিয় উপজেলার জনসাধারণ ও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে বিভ্রান্ত করে আসছে। অবিরাম নাগরিক মর্যাদা ক্ষুন্ন করে চলেছে।
#আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, প্রেসক্লাব, পাটগ্রাম Press Club Patgram দেশের মূলধারার সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত সাংবাদিকদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে বিতর্কিত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
#আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে, কূচক্রি ওই মহলটি সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করতে একের পর এক সংগঠন তৈরি করে সাংবাদিক সংগঠন বলে ফেসবুকে ঘোষণা দিয়ে বিভিন্ন সুবিধা আদায় করছে। তথ্যের মারাত্নক বিকৃতি করে বা মিথ্যা তথ্য প্রচার করে সাংবাদিকতার নিয়ম না মেনে ব্যক্তিগত মত চাপিয়ে দিয়ে বা মনমত কথা লিখে বা বলে অনধিকার চর্চা করছে।
#প্রায়ই দেখা যায় ঘুরে ফিরে গুটি কয়েকজন অতি চালাক ব্যক্তি সাংবাদিক সাইনবোর্ড লাগিয়ে অবৈধ দাপট দেখিয়ে জনসাধারণকে ভীত, সন্ত্রস্ত করে চলেছে। অপসাংবাদিকতা করে অনেকের মানহানি করছে। নানাভাবে এ উপজেলার জনসাধারণ ও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে হেনস্তা করছে। ইতিমধ্যে এ ধরণের কাজের জন্য সাধারণ ডায়েরী এবং আইসিটি আইনে আমরা অভিযোগ দিয়ে রেখেছি। একাধিক কর্মকর্তা আইসিটি আইনে অভিযোগ দিয়েছে, অন্যরাসহ আরো দিবেন বলে জানা গেছে।
#প্রকৃত পেশাদার সাংবাদিকরা কখনোই কোনো নাগরিক বা জনসাধরণ বা কর্মকর্তা-কর্মচারীকে ভয়-ভীতি দেখিয়ে স্বার্থ হাসিলের জন্য দাপট দেখায় না বলে আমরা বিশ্বাস করি।
#জাতীয় প্রেসক্লাব, ঢাকার নীতিমালা অনুসরণ করে প্রেসক্লাব পাটগ্রাম পরিচালিত। আমরা সবাইকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি। সেই সাথে প্রেসক্লাব পাটগ্রামের Press Club Patgram পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে, আমাদের কোনো সদস্য অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা বা সাংবাদিকতার নামে দেশ ও জনগণের ক্ষতি কখনোই করেনি। ভবিষ্যতে করবে না। বরং দেশ ও জনসাধারণের বৃহত্তর স্বার্থে সবকিছুর ঊর্ধ্বে থেকে সবসময় খবর তুলে ধরছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
#পাশাপাশি যারা প্রেসক্লাব পাটগ্রাম মূলধারার সাংবাদিকদের প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করার অপচেষ্টা করছেন। হীনমন্যতায় ভুগছেন তারা সর্তক হয়ে যান। না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা বাধ্য হব।
#সবার জন্য শুভ কামনা।
#প্রেসক্লাব পাটগ্রামের Press Club Patgram সদস্যদের তালিকা ও ফেসবুক আইডি।
AB Shafiul Alam Labu
Azizul Haque Dulal
Aminur Rahman Babul
IftekHar AHamed
Zunaet Hasan Rakib
Azinur Rahman Azim
Habibur Rahman (https://www.facebook.com/profile.php?id=100004761310449)
Md Abu Alom Miah
ডাঃ জেড-আর মানিক
Moazzem Hossain
এম এ কামাল
Ramzan Ali
Mamun Hossain Sarker
Harunur Rashid
Safi Safiul
Hasan Jewel
Moksedul Islam
Rakibuzzaman Rakib