31/10/2025
আজ জুমার নামাজ শেষে ঢাকাজুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য ও ঐক্যবদ্ধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দনিয়া কলেজ, শনির আখড়া, যাত্রাবাড়ি, গুলিস্তান, ধানমন্ডি, উত্তরা ও তেজগাঁওসহ রাজধানীর প্রায় ৪০টি স্থানে একযোগে এই মিছিল বের হয়।
মিছিলগুলোতে নেতা–কর্মীরা “অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ”, “দমন–পীড়ন ও নির্যাতনের অবসান”, “নেতা–কর্মীদের জেলে হত্যা বন্ধের দাবি” জানিয়ে স্লোগান দেন। পুরো রাজধানী জুড়ে প্রতিধ্বনিত হয়