Nibir Krishna Das

  • Home
  • Nibir Krishna Das

Nibir Krishna Das Welcome

হরে কৃষ্ণ! 🙏
23/07/2026

হরে কৃষ্ণ! 🙏

শ্রীশ্রী জগন্নাথায় নমঃ‎‎​হরে কৃষ্ণ!‎‎​আগামী ২৪শে জুলাই, ২০২৬ (শুক্রবার) রাত ৮:০০ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহো...
22/07/2026

শ্রীশ্রী জগন্নাথায় নমঃ

‎​হরে কৃষ্ণ!

‎​আগামী ২৪শে জুলাই, ২০২৬ (শুক্রবার) রাত ৮:০০ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন ইয়ুথ ফোরাম, পটুয়াখালী-র পরিবেশনায় আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ বৈদিক নাট্যানুষ্ঠান — "ফিরে চলো ভগবৎ ধামে"।

‎​আপনার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে এই ভক্তিভাবময় বৈদিক নাট্যানুষ্ঠানটি দেখার জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

‎​📍 স্থান: শ্রীশ্রী রাধামাধব মন্দির, জুবলী স্কুল সড়ক, পটুয়াখালী।
‎পরিবেশনায়: ইসকন ইয়ুথ ফোরাম, পটুয়াখালী-র সদস্যবৃন্দ।

শ্রীল প্রভুপাদ বাণী ​"একজন গুরুদেব সর্বদাই মুক্ত। জীবনের যেকোনো অবস্থায় তাঁকে সাধারণ মানুষ বলে ভুল করা উচিত নয়।​তিনটি পদ...
21/07/2026

শ্রীল প্রভুপাদ বাণী

​"একজন গুরুদেব সর্বদাই মুক্ত। জীবনের যেকোনো অবস্থায় তাঁকে সাধারণ মানুষ বলে ভুল করা উচিত নয়।
​তিনটি পদ্ধতি দ্বারা গুরুর স্থানটি অর্জন করতে হয়:
১. সাধনসিদ্ধ: সাধনা ভক্তি সম্পাদন করার দ্বারা যিনি মুক্ত হন,
২. কৃপাসিদ্ধ: কৃষ্ণ বা তাঁর ভক্তদের কৃপার মাধ্যমে যিনি মুক্তি লাভ করেন, এবং
৩. নিত্যসিদ্ধ: যাঁর সম্পূর্ণ জীবনে কখনো কৃষ্ণবিস্মৃতি হয় না।
​এগুলো হলো সিদ্ধি লাভ করার তিনটি পন্থা।"

​— শ্রীল প্রভুপাদ
(তমালকৃষ্ণকে পত্র, ২১ জুন, ১৯৭০)

Rath Yatra Festival 2026. Sri Sri Radhamadhav Temple (ISKCON), Patuakhali.
17/07/2026

Rath Yatra Festival 2026. Sri Sri Radhamadhav Temple (ISKCON), Patuakhali.

যোগিনী একাদশীর মাহাত্ম্য   মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের...
11/07/2026

যোগিনী একাদশীর মাহাত্ম্য

মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ।

অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা দুই প্রহর অতীত হলে অর্চনের সময় চলে যাচ্ছে বলে রাজা ক্রুদ্ধ হয়ে মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত তার স্ত্রী সাথে তার আনন্দে মত্ত হওয়ার কথা জানালে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। দেরি হয়ে যাওয়ায় স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা রেগে তাকে অভিশাপ দিলেন যে সে শ্বেতকুষ্ঠগ্রস্ত হবে এবং প্রিয়তমা ভার্যার সাথে তার চিরবিয়োগ সংগঠিত হবে। এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃগতি লাভ হবে। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনও হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রীমার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রীমার্কণ্ডেয় তাকে তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলে সে সব কথা জানিয়ে ক্ষমা চায়। তারপর মার্কণ্ডেয় মুনি তাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের 'যোগিনী' নামক একাদশী ব্রত পালন করতে বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত অানন্দে ঋষির আদেশমতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবন যাপন করতে লাগল।

এই ব্রত পালনে ৮৮ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে।

শ্রীল প্রভুপাদ বাণী"যদিও ভাগ্যের দেবী লক্ষ্মীদেবী অত্যন্ত চঞ্চল এবং এক জায়গায় দীর্ঘ সময় থাকতে পছন্দ করেন না, তবুও তিন...
10/07/2026

শ্রীল প্রভুপাদ বাণী

"যদিও ভাগ্যের দেবী লক্ষ্মীদেবী অত্যন্ত চঞ্চল এবং এক জায়গায় দীর্ঘ সময় থাকতে পছন্দ করেন না, তবুও তিনি সর্বদা শ্রীকৃষ্ণের চরণকমলের সেবায় নতুন নতুন অপূর্ব আনন্দ খুঁজে পান। তাই তাঁর কখনোই শ্রীকৃষ্ণকে ছেড়ে যাওয়ার ইচ্ছা হয় না।

এটাই প্রকৃত কৃষ্ণভাবনামৃত (Krishna Consciousness)। যখন আমরা ভগবানের প্রতি প্রেমময় সেবার সামান্যও আস্বাদন লাভ করি, তখন অন্য কোনো জাগতিক কাজে আর আমাদের কোনো আকর্ষণ বা রুচি থাকে না।"

— লক্ষ্মীমণিকে লেখা পত্র
১০ জুলাই, ১৯৬৯

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nibir Krishna Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nibir Krishna Das:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share