Akhi Arif

Akhi Arif Akhi Arif
Patuakhali
(2)

29/11/2025

যার জন্য রাজা তাকে চিনো না 🙄😃

ও প্রাণের ও রাজা😁🤣😂

28/11/2025

শুক্রবার হলো দুরূদ পাঠের দিন “আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ” (ﷺ)।'❤️

26/11/2025

চুপচাপ মেনে নিচ্ছি। যা হচ্ছে সব। কোথাও টুঁ শব্দটি করছি না। কষ্ট হচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছি না। 'কেন করলে এরকম?', এই প্রশ্ন কোথাও রাখছি না। যা কিছু অসহনীয় ছিল একসময় সেইসব সয়ে নিচ্ছি। অন্যকে না বুঝিয়ে নিজেকে বোঝাচ্ছি। অনেক কিছু বলতে চেয়েও নীরব থেকে যাচ্ছি প্রতিবার। ভাবছি, কী হবে বলে?

এতে আমার ক্ষতি হচ্ছে না লাভ বুঝতে পারছি না।

তবে এ'টুকু বুঝতে শিখছি যে মানুষ বড় জটিল উপপাদ্য, আমি তার সূত্র মুখস্ত করার সমস্ত ইচ্ছে হারিয়ে ফেলেছি।

#অসুস্থ🥹🥹

15/11/2025

মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল!
✨ জেমস অনিক-এর জাদুকরী কণ্ঠে 'দুই দিনেরই এক জেল' 🎶 পটুয়াখালী সরকারি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক মঞ্চে এক অসাধারণ পরিবেশনা। 🤘🔥

আজকে আপনাদের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়
05/11/2025

আজকে আপনাদের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়

শুভ কামনা 🥰❤️
04/11/2025

শুভ কামনা 🥰❤️

কোনো কারণ নেই। কোনো তর্ক নেই। কোনো টানাপোড়েন নেই। অথচ কোনো রকম দোষারোপ পর্ব ছাড়াই কিছু কিছু কাছের মানুষের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেক দিন পর হুট করে সেসব কাছের মানুষের কথা মনে পড়লেও, কোনো এক অজানা কারণে আর যোগাযোগ করতে ইচ্ছে হয় না। সময় যে দূরত্ব একবার তৈরি করে দেয়, কোনো কিছু দিয়েই তাকে আর নৈকট্যে আনা যায় না। সময়ের সৃষ্টি করে দেওয়া শূন্যস্থান বড্ড ভয়ংকর.....🙂🤍
"শুভ কামনা"
০৪.১১.২৫

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদ...
28/10/2025

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক।

এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে।

সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে, অভিযোগ হয়-প্রিয় মানুষটার দিকেই।

28/10/2025

আমি কখনো নিজের চেহারা, জীবন বা ভাগ্য নিয়ে দুঃখ পাই না, কারণ জানি মানুষ কখনোই পরিপূর্ণ হয়না, আর তেমন হওয়ার দরকারও নেই।

আর অনেকেই হয়তো নিজেদের নিয়ে হতাশ হয়, বদলাতে চায়, কিন্তু আমি বদলাতে চাই না, আমার যা আছে যেমন আছে সব নিয়ে আমি খুশি, আমার হাসি আমার কষ্ট, আমার ভুল, সব মিলিয়ে আমিই, আমি জানি পৃথিবীতে কেউই একবারে নিখুঁত হয় না। তাই নিজেকে নিয়ে কোনো অভিযোগ করি না।

নিজেকে ভালোবাসি ঠিক যেমন'টা আমি, আ'মার জীবন আমার মতো করে'ই সুন্দর। আর আমি শুধু সেইসব লো'কদের থেকে দূরে থাকি, যারা মানুষকে তার ভাবনা, কষ্ট, চেহারা, উচ্চতা, পো:শাক বা ভাষা দিয়ে বিচার করে, তা'দের সঙ্গে আমার পথ মিলে না, আমি যেমন তেমনই ঠিক আছি, এটাই আমার সবচেয়ে বড় শক্তি!🤍

দুনিয়াতে আপনি আমি সবসময়ই একটা অপশন মাত্র, আমাদের অলটারনেটিভের কোনো অভাব নাই। কত সহজে আপনার জায়গাটা আরেকজন এসে রিপ্লেস কর...
22/10/2025

দুনিয়াতে আপনি আমি সবসময়ই একটা অপশন মাত্র, আমাদের অলটারনেটিভের কোনো অভাব নাই। কত সহজে আপনার জায়গাটা আরেকজন এসে রিপ্লেস করে ফেলবে, টেরও পাবেন না। কেউ একজন বলবে তার আপনাকে নিয়ে নদীতে ঘুরতে যেতে ইচ্ছে করছে, দেখবেন ক'দিন পর সে মেঘনার তীরে যাবেও, তবে তার সাথে আপনি না, আরেকজন। দিনরাত আপনার চোখের প্রশংসা করা মানুষও দেখবেন একদিন গান গাইছে 'ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়', তবে সেই মায়া মোটেও আপনার জন্য নয়, আরেকজনের জন্য।

পরিশেষে আমরা বুঝতে শিখি, মানুষের জীবনে আমরা কখনোই "হতেই হবে" নই, আমরা "হলেও হবে, না হলেও সমস্যা নাই" ।🤍

20/10/2025

যদি দুঃখের সময় আসমানের লগেই কথা কওয়া লাগে, তাইলে সুখের সময় মানুষ ক্যান চাইবো??

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share