09/07/2026
একবার একটু সময় নিয়ে এই ছবিটার দিকে তাকিয়ে থাকুন, এবং ভাবতে থাকুন এটা আপনার মা, কেউ আপনার মাকে এভাবে আঘাত করেছে, আপনার কলিজায় লাগছে না?
আমি বিশ্বাস করি কোনো মানুষ এই ছবিটার দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারবেনা।
কত অমানবিক! কত হীন, জঘন্য, কতটা জানোয়ার হলে এরকম অসহায়, বৃদ্ধ একজন বাক প্রতিবন্ধী মাকে এভাবে কেউ মেরে ফেলতে পারে।
আমার ক্ষমতা নেই এর বিচার করার মা, যিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক তার কাছে বিচার দিলাম তিনি যেন আপনার সাথে করা অন্যায়ের কঠিন বিচার এই পৃথিবীতেই করে।