DAILY DHAKA MAIL

DAILY DHAKA MAIL দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL
গণ মানুষের মুখ পত্র dailydhakamail.com

30/05/2026

বড়াইগ্রামে অল্পের জন্য বেঁচে গেলেন মাইক্রোবাসের ১৪ যাত্রী

নিজস্ব প্রতিবেদক :– নাটোরের বড়াইগ্রামে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন একটি মাইক্রোবাসের ১৪ জন যাত্রী।

আজ শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার তরমুজ পেট্রোল পাম্প এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী হাইএস মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে চালকের কড়া ব্রেকের কারণে মাইক্রোবাসটি সড়কের ওপর উল্টে যায়।

একই সময়ে তেলবাহী ট্রাকটির চাকাসহ বডির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে অন্যদিকে ছিটকে যায়।

এ ঘটনায় মাইক্রোবাসের ৮ জন যাত্রী সামান্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট প্রিয়ঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।

30/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

📅 ৩০ মে ২০২৬, শনিবার

#জিয়াউর_রহমান #শাহাদাতবার্ষিকী #তারেক_রহমান #বিএনপি #বাংলাদেশ_জাতীয়তাবাদী_দল

29/05/2026

ঝড়ে গাছ পড়ে ভেঙে গেল ভূমিহীন পরিবারের একমাত্র বসতঘর, প্রশাসনের সহায়তা কামনা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নের বেতবাড়ী গ্রামে আকস্মিক ঝড়ে গাছ পড়ে একটি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে অসহায় ও ভূমিহীন পরিবারটি মানবেতর জীবনযাপনের মুখে পড়েছে।

শুক্রবার (২৯ মে) হঠাৎ হওয়া প্রবল ঝড়ে বেতবাড়ী গ্রামের মোঃ মুক্তার আলীর বাড়ির ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে তার থাকার একমাত্র বসতঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মুক্তার আলী একজন হতদরিদ্র ও ভূমিহীন ব্যক্তি। দীর্ঘদিন ধরে কষ্ট করে পরিবার নিয়ে ওই ঘরেই বসবাস করছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তের মধ্যেই তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে গেছে।

বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের জরুরি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারটির জন্য দ্রুত সরকারি সহায়তা, নতুন ঘর নির্মাণ এবং নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।

মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

29/05/2026

ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :–

ঢাকার ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকা থেকে ৬৩ বোতল মাদকসহ মো. হারুন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হারুন ধামরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুমড়াইল এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, তার কাছ থেকে ৫৪ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৬৩ বোতল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ।

29/05/2026

টিটিসি বগুড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ: নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা।

নিজস্ব প্রতিবেদক :– বগুড়ার টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার)-এ ড্রাইভিং ট্রেডে ভর্তি হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া ও শিবগঞ্জের এক নেতার বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থী ও শিক্ষিকাকে উত্ত্যক্ত ও অশালীন কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি অন্তত ২০ জন নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে এবং সরাসরি বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানের অন্তত ৬ জন নারী শিক্ষিকাকেও কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করলে প্রশাসনিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি উল্টো শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও চড়াও হওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে জুতাপেটা করে।

পরে মুচলেকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

#বগুড়া #টিটিসি #এনসিপি #নারী_হয়রানি #শিক্ষার্থী_ক্ষোভ #বাংলাদেশ #ভাইরাল_নিউজ

29/05/2026

ন্যায্যমূল্য না পেয়ে ক্রেতা সংকটে এভাবেই নদীতে চামড়া ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা।

কুরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় হতাশ ফেনীর দাগনভূঞার মোমারিজপুর এলাকার ব্যবসায়ীরা। ক্রেতা না থাকা, ন্যায্যমূল্য না পাওয়া এবং সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত শুক্রবার (২৯ মে) সকালে বিপুল পরিমাণ চামড়া নদীতে ফেলে দিতে হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছরই চামড়ার ন্যায্যমূল্য ও সংগ্রহ ব্যবস্থাপনার সংকট দেখা দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয় না। ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে পরিবেশ দূষণের আশঙ্কাও তৈরি হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত চামড়া শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

#ফেনী #দাগনভূঞা #চামড়া_সংকট #কুরবানির_চামড়া #বাংলাদেশ #বাংলাদেশ_সংবাদ #ভাইরাল_নিউজ

29/05/2026

শোলাকিয়া ঈদগাহে ৬ রাউন্ড গুলির আওয়াজে শুরু হয় ঈদের জামাত।

📍 স্থান: শোলাকিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ।
📅 তারিখ: ২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ।
📆 রোজ: বৃহস্পতিবার।

#শোলাকিয়া #শোলাকিয়াঈদগাহ #ঈদুলআযহা #ঈদেরজামাত #কিশোরগঞ্জ #বাজিতপুর #বাংলাদেশ

27/05/2026
27/05/2026

ঈদ মোবারক 🌙
বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

োবারক


#প্রধানমন্ত্রী
#তারেক_রহমান

#বাংলাদেশ
#ঈদুল_আজহা


োবারক

27/05/2026

বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

#বগুড়া #সূত্রাপুর_কেন্দ্রীয়_ঈদগাহ #রেজাউল_করিম_বাদশা াম_স্বাধীন #বগুড়া_সিটি_কর্পোরেশন #ঈদুলআজহা #ঈদগাহ_মাঠ #বাংলাদেশ #সংসদ_সদস্য

27/05/2026

বগুড়ায় সাতমাথা-ফুলতলা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :– বুধবার (২৭ মে) বগুড়ার গোহাইল রোডের সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত আরসিসি, বিসি রোড ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো।

এ সমস্যার সমাধানে আরসিসি ও বিসি রোডের পাশাপাশি আধুনিক আরসিসি ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং যান চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

#বগুড়া #সাতমাথা #ফুলতলা #উন্নয়ন ্নয়ন #ড্রেন_নির্মাণ #বগুড়া_সিটি_কর্পোরেশন #রেজাউল_করিম_বাদশা াম_স্বাধীন #বাংলাদেশ

Address

Puran Bogra
5802

Alerts

Be the first to know and let us send you an email when DAILY DHAKA MAIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share