08/09/2026
From : তোমার কলেজের জুনিয়র
To : Rifa
তোমাকে আমি প্রথম দেখছি তোমার ডিপার্টমেন্ট এর সামনে বান্ধবিদের সাথে গল্প করতে! তোমাকে প্রথম দেখার পর থেকেই একটা অদ্ভুত ঝামেলায় পড়ে গেছি।🥲
এটা কি সত্যিই ক্রাশ, নাকি শুধু চোখের ভুল— বুঝতে পারছি না।🥹
তুমি পাশ দিয়ে হাঁটলে হাওয়া বদলে যায় কেন?🥺
তোমার হাসিটা শুনলেই মনটা হঠাৎ ভালো হয়ে যায় কেন?
তোমার নামটা স্ক্রিনে ভেসে উঠলে এত নার্ভাস লাগে কেন?😒
নিজেকে বোঝাই—
“আরে না না, এটা কিছু না… শুধু ভালো লাগে।”🫠
কিন্তু আবার ভাবি—
“শুধু ভালো লাগলে কি এভাবে বারবার মনে পড়ে?”😔
তোমার সাথে কথা বলতে চাই,
আবার ভয়ও লাগে— যদি বুঝে ফেলো!
তোমার স্টোরিতে রিপ্লাই দিতে চাই,
আবার থেমে যাই— বুঝে ফেলবে না তো?
এই যে তোমাকে দেখলে একটু বেশি হাসি,
তোমার কথা শুনলে একটু বেশি চুপ হয়ে যাই—
এটা কি বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু? 🥹
নাকি আমি নিজেই নিজের মনে গল্প বানাচ্ছি?
তোমাকে ভালো লাগে— এই কথাটা স্বীকার করতেও কেমন যেন ভয় লাগে।
কারণ জানি না, এটা সত্যি অনুভূতি নাকি শুধু একতরফা কল্পনা।
তুমি জানো না,
কতবার তোমার নামটা চুপচাপ স্ক্রিনে দেখি…
কতবার তোমার ছবি দেখে নিঃশব্দে হাসি…
আর কতবার নিজেকে বোঝাই—
“এটা ভুল, বেশি ভেবে ফেলছো।”
তোমার সাথে কথা বলার ইচ্ছেটা খুব ছোট কিন্তু না বলতে পারার কষ্টটা খুব বড়।😔
তুমি একদিন সুযোগ দিও,
আমি সাহস করে বলে দিব ভালোবাসি তোমায়😩
তুমি যখন অন্য কারও সাথে হাসো,
অকারণে মনটা হালকা ব্যথা পায়।
কিন্তু সেই ব্যথারও তো কোনো অধিকার নেই—
কারণ আমি তো কিছুই না…
সবচেয়ে কষ্টের হলো এই কনফিউশান—
বলবো কি বলবো না,
চুপ থাকবো নাকি একদিন হঠাৎ সব বলে ফেলবো।
হয়তো এটা প্রেম না,
হয়তো শুধু একতরফা একটা অনুভূতি।
তবুও তোমার কথা ভাবলে
মনটা নরম হয়ে যায়, চোখ দুটো চুপচাপ হয়ে যায়।
এই না বলা অনুভূতিটাই
আমার সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কষ্টের গল্প😊
বি:দ্র: তোমার ভালো কোন ছবি আমার কাছে নেই আর তোমার বান্ধবির থেকে নেইনি যদি তুমি বুঝতে পারো 🫠 ভালোবাসা ও যদি না দেও অন্তত একটা মামলা দিও তারিখে তারিখে দেখা হবে 😩
ইতি তোমার কলেজের জুনিয়র😌