RN Sathi

RN Sathi -আমার শ্রেষ্ঠ চাওয়া মায়ের শরীর সুস্থ থাকে যেন🤲
-শ্রেষ্ঠ পাওয়া মায়ের ভালোবাসা🥰
(3)

-আপনার কলেজের নাম বলে যান!মিলে গেলে ফ্রেন্ড 🤩
11/07/2026

-আপনার কলেজের নাম বলে যান!
মিলে গেলে ফ্রেন্ড 🤩

"কলম ও ইনজেকশন"আমার জীবনে দুটি জিনিসের অবদান অনেক,একটি কলম, আর একটি ইনজেকশন।কলম আমাকে শিখিয়েছে,জ্ঞান দিয়ে মানুষ হতে,শিক্...
11/07/2026

"কলম ও ইনজেকশন"

আমার জীবনে দুটি জিনিসের অবদান অনেক,
একটি কলম, আর একটি ইনজেকশন।

কলম আমাকে শিখিয়েছে,
জ্ঞান দিয়ে মানুষ হতে,
শিক্ষার আলোয় নিজের পথ
নিজেই চিনে নিতে।

ইনজেকশন আমাকে শিখিয়েছে,
কাজ করে আয় করতে,
আর মানুষের পাশে দাঁড়িয়ে
সেবার হাত বাড়াতে।

কলম দিয়েছে শিক্ষা,
ইনজেকশন দিয়েছে কর্মের পরিচয়,
এই দুটির ঋণ আমি
ভুলব না কোনোদিন নিশ্চয়।
-সাথী✍️(১১/০৭/২০২৬)

আপনার জীবনে কোনো একটার অবদান বলে যান!

11/07/2026

-আমার বাস্তব অভিজ্ঞতা থেকে
আমরা কেনো ভালোটা চিনিনা?

#নার্স

OT-র প্রথম দিনপ্রথম বর্ষের কাঁচা আমি, মনে ছিল হাজার ভয়,২০২২-এর সেই সকাল আজও ভুলিনি কোনো ক্ষণময়।OT-র দরজায় দাঁড়িয়ে, বুকের...
09/07/2026

OT-র প্রথম দিন
প্রথম বর্ষের কাঁচা আমি, মনে ছিল হাজার ভয়,
২০২২-এর সেই সকাল আজও ভুলিনি কোনো ক্ষণময়।
OT-র দরজায় দাঁড়িয়ে, বুকের ভেতর কাঁপন,
চারপাশ জুড়ে ব্যস্ততা, সিজারের আয়োজন।
রোগীর তখন রক্তক্ষরণ, মুহূর্তটা ছিল ভার,
এক আপু বললেন তাড়াতাড়ি—
"যাও, জেমিক নিয়ে আসো এবার!"
আমি তখন ভাবি মনে, "জেমি" বুঝি কোনো আপু,
OT-র কাজে দারুণ পাকা, তাই-ই বুঝি ডাকছে তাঁকেই।
এ রুম, ও রুম, সবার কাছে করলাম কত প্রশ্ন,
"জেমি নামে কেউ আছেন?"—
উত্তরে শুধু নীরব হাস্য।
কেউ বলল, "এ নামে তো এখানে কেউ নেই ভাই,"
খুঁজতে খুঁজতে হাল ছেড়ে দিলাম, আর পেলামই নাই।
ফিরে এসে বললাম গিয়ে,
"আপু, পেলাম না তো জেমিককে!"
আপু তখন হেসে বললেন,
"আরে বোকা! ওটা তো ইনজেকশন রে!"
রক্তক্ষরণ থামাতে যার নীরব বড় ভূমিকা,
আমি কিনা মানুষ ভেবে খুঁজে ফিরি সেই "জেমিকা"!
আজও যখন স্মৃতির খাতা খুলে দেখি সেই দিন,
নিজের ওপর নিজেই হাসি, লজ্জা মেশানো রঙিন।
শেখার পথে ভুল তো হবেই, এটাই জীবনের রীতি,
সেই ভুলগুলোই একদিন হয়ে যায় মধুর স্মৃতি।

এখনকার আমি💚
যে কিছু কিছু জানি🌼

-স্টাফ নার্স
সাথী✍️(০৯/০৭/২০২৬)

"জয়ের প্রস্তুতি"গা ছমছমে নীরবতা,এ যেন এক অপারেশন-ঘর।সংশয়ের নেই কোনো ছায়া,প্রত্যয়ের দীপ জ্বলে অন্তর।সিদ্ধান্তে অটল সে...
18/06/2026

"জয়ের প্রস্তুতি"
গা ছমছমে নীরবতা,
এ যেন এক অপারেশন-ঘর।
সংশয়ের নেই কোনো ছায়া,
প্রত্যয়ের দীপ জ্বলে অন্তর।
সিদ্ধান্তে অটল সে প্রাণ,
মনোবল যার দৃঢ় প্রমাণ;
শঙ্কা পেরিয়ে লক্ষ্যের পানে,
এগিয়ে চলে অবিচল জ্ঞান।
নিস্তব্ধ ঘরে সময় থামে,
কর্মের মাঝে জাগে বিশ্বাস;
এ যেন এক অপারেশন-ঘর,
যেখানে জয়েরই প্রত্যাশ।
সাথী✍️(১৮/০৬/২০২৬)
স্টাফ নার্স💚

বাচ্চা কোন পজিশন এ আছে..?
14/06/2026

বাচ্চা কোন পজিশন এ আছে..?

স্টাফ নার্স আপুকে স্মরণেআমার আমিতেই ড্রেসে হঠাৎ দেখলাম নিজেকে,মনে হলো নিঃশব্দে—মৃত্যু কত কাছে থাকে!ডিউটির ডাকে এসেছিলে ম...
13/06/2026

স্টাফ নার্স আপুকে স্মরণে
আমার আমিতেই ড্রেসে হঠাৎ দেখলাম নিজেকে,
মনে হলো নিঃশব্দে—মৃত্যু কত কাছে থাকে!
ডিউটির ডাকে এসেছিলে মানুষের সেবায়,
ফেরার কথা ছিল ঘরে, ফেরা হলো না আর হায়।
যে পোশাকে লেগে থাকত রোগীর রক্তের দাগ,
সেই পোশাক আজ ভিজে গেল নিজের রক্তের ত্যাগ।
জীবন বাঁচানোর শপথ ছিল যার প্রতিটি ক্ষণ,
পথের চলন্ত দানব কেড়ে নিল তার জীবন।
সাদা পোশাকের সেই যোদ্ধা ঘুমিয়ে আছে আজ,
সেবার অমল স্মৃতিগুলো রেখে গেছে সমাজ।
বলছি এক স্টাফ নার্স বড় আপুর কথা,
তাঁর রুহের মাগফিরাত কামনায় করি প্রার্থনা।
আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন,
আর তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

"ওয়ার্ডের সর্বোচ্চ সিনিয়র বড় আপু"প্রত্যেক ওয়ার্ডে যেন থাকে এক একজন মা-সম বড় আপু,যার স্নেহের ছায়ায় আমরা কেবলই ছোট্ট পাখির...
12/06/2026

"ওয়ার্ডের সর্বোচ্চ সিনিয়র বড় আপু"

প্রত্যেক ওয়ার্ডে যেন থাকে এক একজন মা-সম বড় আপু,
যার স্নেহের ছায়ায় আমরা কেবলই ছোট্ট পাখির ঝাঁক।
ঘরের সখে যখনই রান্না হয় কোনো প্রিয় পদ,
চুপিচুপি নিয়ে আসে সে ভালোবাসার স্বাদ।
সামনে এসে মৃদু হেসে বলে—
“বাসায় বানিয়েছিলাম, একটু খেয়ে দেখ”
সারাদিনের রোগীভরা ব্যস্ততার ভিড়ে,
ক্লান্ত সময়ের ফাঁকে ফাঁকে
এমন সামান্য যত্নই হয়ে ওঠে
এক মুঠো নির্মল সুখ, এক চিলতে সুন্দর অনুভূতি।
বলুন তো, আপনাদের ওয়ার্ডেও কি আছে
এমন কোনো মা-সম বড় আপু,
যিনি নিঃশব্দে ছড়িয়ে দেন
ভালোবাসার উষ্ণতা?
থাকলে তাঁর কথা মেনশন করুন। 🌼

12/06/2026

-নার্সরা কি কারও এসিস্ট্যান্ট?

#নার্স

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when RN Sathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share