22/08/2026
ক্যান্সারের সঙ্গে লড়ছেন রেমিট্যান্স যোদ্ধা সোহেল রানা - আপনার সহযোগিতা প্রয়োজন
বগুড়ার ৩৬ বছর বয়সী সোহেল রানা দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। প্রায় দুই বছর আগে তাঁর গলব্লাডারে ক্যান্সার ধরা পড়ে। দেশে ফিরে নিজের সারাজীবনের সঞ্চয় দিয়ে চিকিৎসা ও অপারেশন করে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে ডেলিভারিম্যান হিসেবে বেশ কিছুদিন চাকুরী করে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন।
কিন্তু সম্প্রতি তীব্র পিঠের ব্যথার পর পরীক্ষায় জানা যায়, তাঁর ক্যান্সার আবার ফিরে এসেছে এবং হাড়, বোনম্যারোসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
পরবর্তী চিকিৎসা চালিয়ে নিতে বর্তমান আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন। প্রথমবারের চিকিৎসায় তাঁর প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে। মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করা স্ত্রী ও ১০ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন।
একসময় যিনি প্রবাসে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেছেন, আজ সেই রেমিট্যান্স যোদ্ধাই নিজের জীবন বাঁচাতে আমাদের সহযোগিতা কামনা করছেন।
আসুন, যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু নিয়ে সোহেল রানার পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার নতুন আশা।
রোগীর তথ্য:
নাম: মোঃ সোহেল রানা
বয়স: ৩৬ বছর
ঠিকানা: পল্লীমঙ্গল, বগুড়া
বর্তমান চিকিৎসাধীন: টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া
সাহায্য পাঠানোর তথ্য:
BRAC Bank PLC
Account Name: MD SOHEL RANA
Account Number: 1078692670001
Branch: Bogra Branch
Routing Number: 060100379
SWIFT Code: BRAKBDDH
Dutch-Bangla Bank PLC
Account Name: MD SOHEL RANA
Account Number: 1251580533964
Branch: Bogra Branch
Routing Number: 090100378
SWIFT Code: DBBLBDDH
বিকাশ পার্সোনাল: 01893219359 (সোহেল রানা)
নগদ: 01893219359 (সোহেল রানা)
আসুন, সম্মিলিত মানবিক সহযোগিতায় সোহেল রানার জীবন রক্ষার লড়াইয়ে পাশে দাঁড়াই।