DDP News Bogura

DDP News Bogura Crime Reporter, Bogura District.

04/09/2026

বগুড়া মহানগর মাটিডালীতে আজ রাতে আবারো এক যুবক গুলিবিদ্ধ ও ছুরিকাহত!!

22/08/2026

"বগুড়া মানিকচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত"
আজ ২২ আগস্ট ২০২৬ রোজ শনিবার বগুড়া মহানগরের মানিকচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে স্কুল হল রুমে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয় এর সম্মানিত অ্যাড হক কমিটির সভাপতি মো: খাইরুল ইসলাম রকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মোঃ মিনারুল হোসেন সাখু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে মানিকচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সার্বিক বিকাশ নিয়ে অভিভাবকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভাপতি হিসেবে তিনি তার বক্তব্যে বলেন যে, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পড়াশোনার উপযোগী পরিবেশ সৃষ্টি, মোবাইল ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শিক্ষক-অভিভাবকের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতি তার বক্তব্যে আরো বলেন একজন শিক্ষার্থীর সফলতার পেছনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক ও অভিভাবককে একই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমাদের প্রত্যাশা মানিকচক উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
🤝 বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতায় শিক্ষার মান আরও উন্নত হবে।
🌱 আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সুন্দর সমাজ ও দেশের নেতৃত্ব দেবে।
“শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবক—দুই পক্ষের সমন্বিত উদ্যোগই পারে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে।”
#বগুড়া #মানিকচক

22/08/2026

মারাত্মক একটা কেক। মাশাআল্লাহ✨
অর্ডার করতে ইনবক্স করুন। শুধু মাত্র বগুড়া শহরে ডেলিভারি দেওয়া হয়।

"বগুড়ায় মালবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জনের প্রাণ হানি"বগুড়ায় মালবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জনের প্রাণ হানি ঘটেছে। আজ রবিবার (৯/৮...
09/08/2026

"বগুড়ায় মালবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জনের প্রাণ হানি"

বগুড়ায় মালবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জনের প্রাণ হানি ঘটেছে। আজ রবিবার (৯/৮/২০২৬) সকাল আনুমানিক ১১ ঘটিকায় বগুড়া মহানগরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাককে অপর একটি দ্রুতগামী ট্রাক চাপা দেয় এতে ঘটনাস্থলে চালক, হেলপারসহ ৪ জনের মৃ*ত্যু ঘটে।
#বগুড়া #দুর্ঘটনা #নিহত #মেডিকেল #কলেজ #ট্রাক

"বগুড়া শাহ্ ফতেহ আলী সেতুর শুভ উদ্বোধন সম্পন্ন " আজ ৮ আগস্ট, শনিবার, বহুল প্রত্যাশিত এবং প্রতীক্ষিত বগুড়া শাহ ফতেহ আলী...
08/08/2026

"বগুড়া শাহ্ ফতেহ আলী সেতুর শুভ উদ্বোধন সম্পন্ন "
আজ ৮ আগস্ট, শনিবার, বহুল প্রত্যাশিত এবং প্রতীক্ষিত বগুড়া শাহ ফতেহ আলী সেতুর শুভ উদ্বোধন সম্পন্ন হল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম,স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। জনাব, রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া ৬। বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সহ বগুড়ার সর্বস্তরের নেতাকর্মীরা ও সর্বসাধারণ।
#বগুড়া #সিটি #উদ্বোধন #সেতু #ফতেহ #ভাইরাল

"বগুড়া শাজাহানপুরের সোহাগ হত্যা মামলার পলাতক আসামী আবু সাইদ গ্রেফতার"বগুড়া শাজাহানপুর থানার মামলা নং-২৭, তারিখ-২৩ জুন ২...
07/08/2026

"বগুড়া শাজাহানপুরের সোহাগ হত্যা মামলার পলাতক আসামী আবু সাইদ গ্রেফতার"

বগুড়া শাজাহানপুর থানার মামলা নং-২৭, তারিখ-২৩ জুন ২০২৬ ইং ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪ প্যানেল কোড ১৮৬০ এবং এজাহারের বর্ণনা মোতাবেক জানা যায় যে, গত ২০/০৬/২০২৬ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭ টার সময় মোছাঃ শারমিন আক্তার (৩৫) পিতা মোঃ শহিদুল ইসলাম, সাং-গন্ডগ্রাম দক্ষিণপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া তার স্বামী ১নং আসামী মোঃ আবু সাইদকে জুয়া খেলতে নিষেধ করলে মোছাঃ শারমিন আক্তার কে মারধর করে। উক্ত সংবাদ পেয়ে তার ফুফাতো ভাই মোঃ সোহাগ (২৫), পিতা শহিদুল ইসলাম ও মোঃ রুবেল (৩০) পিতা মৃত রহিম উদ্দিন এবং মোঃ সাব্বির হোসেন (২৭) পিতা মোঃ সাগর হোসেন কে মীমাংসা করার জন্য তাদের বাড়ীতে নিয়ে আসে। রাত্রী অনুমান ৮ টার সময় মারপিটের বিষয় নিয়ে আলোচনা করতেই ১নং আসামী আবু সাইদ তার হাতে থাকা বার্মিজ চাকু দ্বারা সোহাগের বুকের নিচে বাম পার্শ্বে পেটের ভিতর ঢুকিয়ে দেয় এবং ডান হাতের কনুই এর নিচে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ২নং আসামী সিয়ামের হাতে থাকা চাপাতি দ্বারা মোঃ রুবেলকে হত্যার উদ্দেশ্যে বুক ও পেটের মাঝখানে কোপ মারলে গুরতর রক্তাক্ত কাটা জখম হয়। রুবেল মাটিতে পড়ে গেলে আসামীগন মৃত্যু নিশ্চিত করার জন্য গলা টিপে ধরে এলোপাথারি কিলঘুষি লাথি মারতে থাকে। চিৎকার চেচাঁমেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ভিকটিমদের অজ্ঞাতনামা অটোরিক্সা যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। গত ২২/০৬/২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার সময় সোহাগ মৃত্যু বরণ করেন। পরবর্তীতে বগুড়া শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ আবু সাইদ (ওরফে) সাবিনুর (৪৫) গ্রেফতার এড়াতে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন হানুবাইশ বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এর একটি যৌথ আভিযানিক দল গত (৬ আগস্ট) লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন হানুবাইশ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় এজাহারনামীয় ১নং পলাতক আসামী মোঃ আবু সাইদ (ওরফে) সাবিনুর (৪৫), পিতা মোঃ আকরাম হোসেন মন্ডল, সাং-বেজোড়া (দক্ষিণ পূর্বপাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
#বগুড়া #গ্রেফতা #আসামী

05/08/2026

আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসে মানিকচক উচ্চ বিদ্যালয়, বগুড়া মহানগরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এর শুভ উদ্বোধন সম্পন্ন। উদ্বোধন করেন বগুড়া মহানগর ১৯ নং ওয়ার্ডে বিএনপি'র সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল হক, মানিকচক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ খাইরুল ইসলাম রকি, অভিভাবক সদস্য মো: মিনারুল হোসেন সাখু, শিক্ষক প্রতিনিধি মো: আবু বক্কর, সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামারুজ্জামান, বিএনপি নেতা শরিফুল ইসলাম শামীম, বিএনপি নেতা আকালু, ছাত্রদল নেতা আসিফ খানসহ আরো অনেকে।

বগুড়ায়  "৩৭তম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং"-শীর্ষক প্রশিক্ষণ কোর্স-এর  সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন গত ১২ জুলাই থেকে ...
23/07/2026

বগুড়ায় "৩৭তম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং"-শীর্ষক প্রশিক্ষণ কোর্স-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
গত ১২ জুলাই থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট ( নায়েম)-এর তত্ত্বাবধান ও বগুড়া জেলা শিক্ষা অফিসারের সার্বিক সহযোগিতায়, বগুড়া জেলার ৫টি উপজেলা- সদর, গাবতলী, শাজাহানপুর, শেরপুর, শিবগঞ্জ ও ধুনটে একযোগে "৩৭তম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং"-শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়ে আজ ২৩ জুলাই শেষ হয়। বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার ট্রেনিং ভেন্যু ছিল সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়, শাহজাহানপুর।
উক্ত প্রশিক্ষণে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০ জন ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীগণের নিকট
উক্ত প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে প্রশিক্ষণার্থীগণ জানান তাঁরা খুব আনন্দের সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে পেরেছেন এবং শিখতে পেরেছেন।
কোর্স প্রশিক্ষকদের শিখানোর কৌশল সম্পর্কে জানতে চাইলে প্রশিক্ষণার্থীরা জানান, নায়েম থেকে যে প্রশিক্ষকগণ এখানে এসেছিলেন তাঁরা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, কর্তব্যপরায়ণ ও বন্ধু সূলভ। তাঁদের শিখন শিখানোর কৌশল অত্যন্ত সহজ ও চমৎকার ছিল।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক, মহাপরিচালক, নায়েম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার, বগুড়া ও জনাব মো. ফজলুল করিম, প্রধান শিক্ষক, সুলতান গঞ্জ উচ্চ বিদ্যালয়, শাহজাহানপুর উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ কামরুল আহসান, টিচার ট্রেইনার, নায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)- এর টিচার ট্রেইনার এবং কোর্স সমন্বয়ক জনাব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মো. গোলাম কিবরিয়া, টিচার ট্রেইনার, নায়েম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর, বগুড়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, পরীক্ষায় ভালো ফলাফল কারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক, ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্বারোপ করেন এবং শ্রেণিকক্ষে এই শিক্ষকরা যাতে দক্ষ মানব সম্পদ গঠনে সহযোগিতা করতে পারেন সেই জন্য তিনি সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন যে বিগত ১৭ বছরে বগুড়ার শিক্ষক সমাজ বিভিন্নভাবে অবহেলিত হয়েছেন, এই সংকট মুক্তির জন্য আইসিটি, ইংরেজি ভাষা, আরবি ভাষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে বগুড়ার শিক্ষকমন্ডলীকে দক্ষ করে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন। বগুড়ার অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে বিশেষ অতিথির বক্তব্যে জনাব রমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার বগুড়া, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর কেন্দ্রের প্রশিক্ষানার্থীদের প্রশাংসা করেন এবং তাদের কে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা স্ব স্ব শ্রেণিকক্ষে প্রয়োগ করার আহ্বান জানান যাতে বগুড়ার শিক্ষার্থীরা খুব সহজে ইংরেজি ভাষা আয়ত্ব করতে পারে এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারে।

04/07/2026

ব্রেকিং নিউজ!!
বগুড়া সোনাতলায় ভুয়া ডাক্তার সনাক্ত জরিমানা ৩০ হাজার।
আজ দুপুর ১২ টায় বগুড়া সোনাতলা উপজেলার চড়পাড়া বাজারে আলিফ ফার্মেসী ও আয়ুর্বেদিক চিকিৎসালয়ে সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া' র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা। সাথে ছিলেন উপজেলা মেডিক্যাল অফিসার ডাক্তার মো: রুহুল আমিন।
ভূয়া ডাক্তার মো: জাহিদুল ইসলামের কাছে থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ভবিষ্যতে
অপচিকিৎসার নামে এমন জঘন্য কাজ করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
#বগুড়া #ভ্রাম্যমান

13/06/2026

বগুড়া ট্রাফিক ইনচার্জ মোঃ খালেকুজ্জামান এর নেতৃত্বে বগুড়া চাঁদনী বাজার এলাকায় অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ অভিযান পরিচালনা।
#ভাইরাল #বগুড়া #মহানগর #পোস্ট #ফুটপাত #দখল #উচ্ছেদ

Address

Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when DDP News Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share