All in one

All in one সময়ের দুয়ারে কড়া নাড়ছে নতুন রেনেসাঁ

23/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
​সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙✨

​ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ত্যাগের এই মহান উৎসব আমাদের সবার জীবনকে সুন্দর করে তুলুক।

​আমি মোঃ কামরুজ্জামান কামরুল
(সিনিয়র যুগ্ম-আহবায়ক, দুর্গাহাটা ইউনিয়ন যুবদল), সাবেক ইউপি সদস্য মরহুম দেলোয়ার হোসেন দলুর বড় ছেলে।

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাহাটা ইউনিয়নে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। দুর্গাহাটা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও একটি আধুনিক, সুশৃঙ্খল ইউনিয়ন গঠনে আমি আপনাদের পাশে থাকতে চাই।

​এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক দুর্গাহাটা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে। আসুন, ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

​শুভেচ্ছান্তে,
মোঃ কামরুজ্জামান কামরুল সিনিয়র যুগ্ম-আহবায়ক, দুর্গাহাটা ইউনিয়ন যুবদল।

চেয়ারম্যান পদপ্রার্থী, আসন্ন দুর্গাহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন।
​ #ঈদুল_আজহা_মোবারক #দুর্গাহাটা_ইউনিয়ন ুভেচ্ছা #জনগণের_পাশে_সবসময়

23/05/2026

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১...
07/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো: বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে এক সাধারণ নাগরিকের খোলা চিঠিশ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী,নতুন বাংলাদেশের এক বুক আশা আর স্বপ...
04/05/2026

মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে এক সাধারণ নাগরিকের খোলা চিঠি

শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী,

নতুন বাংলাদেশের এক বুক আশা আর স্বপ্ন নিয়ে আপনার নেতৃত্বাধীন সরকার তিন মাস পার করছে। এই তিন মাসে আপনার বিভিন্ন সাহসী পদক্ষেপ এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আপনার ব্যক্তিগত আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। আপনি কোমলমতি শিশুদের জন্য স্কুল ব্যাগ, জুতা ও পোশাক দেওয়ার পরিকল্পনা করেছেন—যা অত্যন্ত সুন্দর ও মনমুগ্ধকর। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, মাঠ পর্যায়ের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাকে কিছু রূঢ় বাস্তবতার কথা জানাতে চাই, যা সম্ভবত আপনার কান পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয় না।

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি শিশুদের হাতে নতুন ব্যাগ ও পোশাক তুলে দিতে চাইছেন, কিন্তু প্রশ্ন হলো—শিশুরা বসবে কোথায়? আজ দেশের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা অনেকটা ‘গোয়াল ঘরের’ মতো। অনেক স্কুলে পর্যাপ্ত ফ্যান নেই, বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী এবং অস্বাস্থ্যকর। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা বর্তমানে শূন্যের কোঠায়। যেখানে শিক্ষার পরিবেশ নেই, সেখানে ব্যাগ ও জুতা দিয়ে আমরা কী অর্জন করব?
এই দুরাবস্থার পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। যারা এই শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে আছেন, সেই আমলা ও প্রভাবশালীদের অনেকেরই নিজস্ব ‘কিন্ডারগার্টেন’ ব্যবসা রয়েছে। সরকারি স্কুলের পরিবেশ নষ্ট করে রাখলে তবেই তাদের প্রাইভেট স্কুলগুলো লাভবান হবে। একারণেই তারা পরিকল্পিতভাবে সরকারি শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রী,
আমাদের দেশের স্বাস্থ্য খাতের চিত্র আরও ভয়াবহ। সরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের শেষ আশ্রয় হওয়ার কথা থাকলেও সেখানে তিল ধারণের জায়গা নেই। হাসপাতালের টয়লেটগুলো এতটাই নোংরা যে সেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে পড়বে। বেডগুলোর বেহাল দশা, আর রোগীদের যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের।
হাসপাতালগুলোতে রাজত্ব করছে দালাল চক্র, যারা রোগীদের ভুলিয়ে ভালো চিকিৎসার নামে অসাধু কর্মকর্তাদের নিজস্ব প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়দের টাকা না দিলে সেবা পাওয়া যেন এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। এর ওপর রয়েছে কিছু অসাধু চিকিৎসকের ‘কমিশন বাণিজ্য’। তারা ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টার থেকে পার্সেন্টেজ পাওয়ার আশায় রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট এবং একগাদা ওষুধ লিখে দেন।

মাননীয় প্রধানমন্ত্রী,
আমার মনে একটিই বড় প্রশ্ন—যাঁরা এই শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার নীতি নির্ধারণ করেন, তাঁদের সন্তানরা কেন এদেশের সরকারি স্কুলে পড়ে না? তাঁদের নিজেদের সামান্য সর্দি-কাশি হলেও কেন তাঁরা সিঙ্গাপুর বা বিদেশে চিকিৎসার জন্য ছোটেন? যাঁরা জনগণের টাকায় বেতন পান, তাঁরা কেন জনগণের প্রতিষ্ঠানের ওপর ভরসা করতে পারেন না?
আপনার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ ও দাবি:
১. আগে পরিবেশ, পরে উপহার: উপহার সামগ্রী বিতরণের আগে প্রতিটি সরকারি স্কুলের বাথরুম ঠিক করা এবং পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নিশ্চিত করুন। শিক্ষার পরিবেশ ফিরলে ছাত্র-ছাত্রী এমনিতেই বাড়বে।
২. স্বার্থের সংঘাত বন্ধ করা: যে সব সরকারি কর্মকর্তার নিজস্ব কিন্ডারগার্টেন বা ক্লিনিক ব্যবসা আছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিন।
৩. হাসপাতাল সংস্কার: সরকারি হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করুন এবং খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা করুন।
৪. বাধ্যতামূলক ব্যবহার: সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকদের সন্তানদের জন্য সরকারি স্কুলে পড়া এবং তাঁদের নিজেদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ বাধ্যতামূলক করুন। এটি সম্ভব হলে প্রতিষ্ঠানের মান রাতারাতি বদলে যেতে বাধ্য।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আপনার সদিচ্ছা আর আমাদের এই ছোট ছোট দাবিগুলো পূরণ হলে তবেই আপনার স্বপ্ন সফল হবে। আশা করি, তৃণমূলের এই আর্তনাদ
আপনার মন স্পর্শ করবে।

বিনীত,
আপনার একজন দেশপ্রেমিক নাগরিক,










#বিএনপি



Tarique Rahman

04/05/2026

🌙 সাধারণ খাবার, কিন্তু আল্লাহর রহমতে ভরা 🌿 সবজি খিচুড়ির ঘ্রাণে জমে উঠলো আমাদের মিলনমেলা! একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা ❤️

আজকের এই আধুনিক ও সমৃদ্ধ দুর্গাহাটা বিনির্মাণে যাঁদের অবদান অপরিসীম, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।আল্লাহ ত...
03/05/2026

আজকের এই আধুনিক ও সমৃদ্ধ দুর্গাহাটা বিনির্মাণে যাঁদের অবদান অপরিসীম, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

আল্লাহ তায়ালা আমাদের সকল মরহুমদের ভুলত্রুটি ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং জীবিতদের নেক হায়াত দান করুন। আমীন।

বিশেষভাবে স্মরণ করছি—
মরহুম আবুল কাশেম সাকিদার,
মরহুম মোজাম সাকিদার,
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দিন সাহেবসহ আরও অনেক সম্মানিত ব্যক্তিত্বকে।

দুঃখজনকভাবে, তাঁদের সকলের ছবি আমার সংগ্রহে না থাকায় এখানে সংযুক্ত করা সম্ভব হয়নি। তবুও তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের হৃদয়ে।

আল্লাহ তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। 🤲

#দূর্গাহাটা

09/04/2026

গাবতলী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই কু*খ্যা*ত মা*দ*ক ব্যবসায়ী গ্রেপ্তার।
গত ০৯/০৪/২০২৬ তারিখে রাত আনুমানিক ১:৩০ মিনিটে গাবতলী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল দুর্গাহাটা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. মনির প্রাং (২৫), পিতা: মো. মুকুল, সাং- নীচ দুর্গাহাটা, থানা: গাবতলী, জেলা: বগুড়া, এবং মাদকের ডিলার মো. সবুজ মিয়া (৩৫), পিতা: মৃত টুকু মণ্ডল, উভয় সাং- নীচ দুর্গাহাটা, থানা: গাবতলী, জেলা: বগুড়াকে মনির এর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আসামী মনিরের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি ওষুধের কৌটা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে আসামী সবুজের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
উল্লেখ্য, আসামী সবুজের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মাদকের ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

28/01/2026

এই #পৃথিবী তোমার #জন্মভূমি
প্রতিটি ধুলাই তোমার অধিকার
#মানবজাতি হবে এক #পরিবার

18/10/2025

হাঁসের মাংসের ভুনা

17/10/2025

আলহামদুলিল্লাহ দুইটি রুমের কাজ শেষ করলাম

Address

Puran Bogra
5820

Website

Alerts

Be the first to know and let us send you an email when All in one posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category