Engr.Mamun

Engr.Mamun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engr.Mamun, Digital creator, Puran Bogra.

আজ সাইট ভিজিটে চলমান Pile Foundation Works পরিদর্শন করা হয়েছে।পাইল রিইনফোর্সমেন্ট কেজ প্রস্তুতি, পাইলিং রিগ অপারেশন ও ক...
24/01/2026

আজ সাইট ভিজিটে চলমান Pile Foundation Works পরিদর্শন করা হয়েছে।
পাইল রিইনফোর্সমেন্ট কেজ প্রস্তুতি, পাইলিং রিগ অপারেশন ও কাজের গুণগত মান পর্যবেক্ষণ করা হয়।
একটি নিরাপদ ও টেকসই ভবনের জন্য সঠিক পাইলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🏗️ Site Visit | Piling Work in Progress

03/10/2025

23/05/2025

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?

একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (মোট অংশের ২% )

✔️PLAMBING & SANITARY : 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (মোট অংশের ৭% )

✔️PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (মোট অংশের ১০% )

✔️PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️Utility connection = 15%
- Utility = 30%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

এ থেকে সহজেই একটা প্রজেক্টের প্রোগ্রেস কত % বলতে পারবেন।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

21/05/2025

Project visit Inspections the Marble fittings.
10 Floor G+H
Medha Acreage & Merchandise Ltd. Real Estate Company,Bogura.




#ইঞ্জিনিয়ারংডিজাইন


ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
17/05/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

17/05/2025
05/05/2025

Before the interior work begins Electricity Busbar, Meter wiring visit works going.

#ড্রয়িং_ডিজাইন_বিস্তারিত

.Mamun

04/05/2025

Project visit Inspection the room's Marble fittings.

অল্প জায়গায় কম খরচে সুন্দর ও আকর্ষণীয় রাজকীয় কিছু ডুপ্লেক বাড়ির ডিজাইন। আপনি কি মালামাল-সহ জামেলা মুক্ত প্যাকেজে বা...
09/04/2025

অল্প জায়গায় কম খরচে সুন্দর ও আকর্ষণীয় রাজকীয় কিছু ডুপ্লেক বাড়ির ডিজাইন।
আপনি কি মালামাল-সহ জামেলা মুক্ত প্যাকেজে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন।
আর দেরি না করিস কিনে দাও নাম্বারে যোগাযোগ করুন আমাদের সার্ভিসটি সমগ্র বাংলাদেশ।
টাকা আপনার জায়গা আপনার বাড়ি করে দেওয়ার দায়িত্ব আমাদের আমরাই আপনার স্বপ্নের আলোকে বাস্তব রূপ দিয়ে চাবি হস্তান্তর করে দিব আপনাকে ইনশাআল্লাহ।
কনস্ট্রাকশন-খরচ-৭৫-৮০-৮৫-৯০-৯৫ লক্ষ টাকার মধ্যে ৭-৮-৯ বেডরুমের, ৩-৪ শতাংশ জায়গায় সাধারণ ডুপ্লেক্স বাড়ি ডিজাইন।
আমাদের একটি ইন্টেরিয়র প্রজেক্ট।
আমার কিছু অভ্যন্তরীণ নকশার কাজ, নিও ক্লাসিক জিপসেপশন ডিজাইন, ইন্টেরিয়র এর জগতে অনন্য নাম....
যেকোনো প্রয়োজনে...
#ড্রয়িং_ডিজাইন_বিস্তারিত...
WhatsApp/M-0174494878

সংষ্কার হোক দেশের প্রতিটি কোনায়.......নকশা অনুযায়ী বাড়ি বানানো না হলে বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও পানি।আর এজন্য সহযোগ...
03/04/2025

সংষ্কার হোক দেশের প্রতিটি কোনায়.......

নকশা অনুযায়ী বাড়ি বানানো না হলে বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও পানি।আর এজন্য সহযোগিতা নেওয়া হচ্ছে পানি ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজউকের নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সারাদেশের মতো রাজউকের সংস্কার এর বিষয়ে আশাবাদী এবং কয়েকটি বড় ধরনের সংষ্কারের পরিকল্পনার কথা বলেন।

এই পরিকল্পনা গুলোর মধ্যে আছে.....

১। যেসকল ভবন বর্তমানে কাজ চলমান আছে সেসকল ভপবনের মধ্যে যেসব ভবনে ডিজাইন বহির্ভূত ভাবে নির্মান কাজ করা হচ্ছে সেগুলোর কাজ বন্ধ করে দেওয়া। এছাড়া নির্মানাধীন ভবনে নকশা অনুযায়ী নির্মান না করা হলে সেসব ভবনে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া।

২। রাজউক এর বিরুদ্ধে যে বিস্তর দূর্নীতির অভিযোগ সবসময় থাকে তা কমিয়ে নিয়ে আসা। রাজউকের জমি থেকে দখলদার দের উচ্ছেদ করা এবং ভূমি পুনর্দখল করা। বিগত সরকারের আমলে ভাগাভাগি হওয়া প্লট/ফ্ল্যাট উদ্ধার করা।

৩। DAP বিতর্কের যৌক্তিক সমধান করা

গত ০৮ মার্চ ২০২৫ এ অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে প্রকৌশলী রিয়াজুল ইসলাম কে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এসব সংষ্কারের কথা বলেন।

২-৩ তলা বাড়ির জন্য আবার কিসের স্ট্রাকচারাল ডিজাইন? ২-৩টা রুম এক টা ডাইনিং একটা কিচেন আর ২টা বাথরুম বসিয়ে নিজেরা প্ল্যান ...
19/02/2025

২-৩ তলা বাড়ির জন্য আবার কিসের স্ট্রাকচারাল ডিজাইন? ২-৩টা রুম এক টা ডাইনিং একটা কিচেন আর ২টা বাথরুম বসিয়ে নিজেরা প্ল্যান করে রাজমিস্ত্রী কে দিয়ে বিল্ডিং বানাবো। অথবা ২-৩ হাজার টাকায় প্ল্যান+স্ট্রাকচারাল ড্রইং করে নিয়ে কন্ট্রাক্টর দিয়ে অল্প পয়সায় সুন্দর কিউট বাড়ি বানাবো।"-এই মানসিকতা আমাদের প্রায় সবার।
আবার এমনও আছে কোটি টাকা দিয়ে সুন্দর বাড়ি বানানোর জন্য স্পেশাল প্ল্যান থ্রীডি ভিউ এর প্রয়োজনীয়তা অনুভব করে, কিন্তু তার জন্য প্রোপার স্ট্রাকচারাল ডিজাইন এর প্রয়োজনীয়তা আছে বলে মনেই করে না।
একটা বিল্ডিং এর কঙ্কালতন্ত্র হলো স্ট্রাকচার, বাইরের সৌন্দর্যের চেয়ে কঙ্কালের শক্তিমত্তার প্রোপার ডিজাইন টা যে অধিক গুরুত্বপূর্ণ-এটা আমরা ভাবতে চাইনা।
স্ট্রাকচারাল ডিজাইনার এর জন্য ১৫-২০ হাজার টাকা খরচ করতে কষ্ট হলে পরে ২-৩ তলার জন্য খরচ করা ২০-৩০ লাখ টাকা কিভাবে নষ্ট হয় আর মানুষের জানমালের নিরাপত্তা কতটা হুমকির মুখে পড়ে তার দৃষ্টান্ত আমরা প্রায় দেখি।
যার কাজ তাকে দিয়ে করিয়ে নিন,কোয়ালিটির সাথে খরচের কম্বিনেশন করুন, নিরাপদ থাকুন।

Address

Puran Bogra
5830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr.Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share