Life With AwaiSha

Life With AwaiSha Welcome to Life With AwaiSha! Here, I share the little joys of daily life—from cooking, home decor, and travel, to precious moments with my baby girl AwaiSha.

A page full of love, family, and the colorful journey of motherhood.

12/03/2026

ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখ দিয়েছে, যে বয়সে মানুষ তার আবেগ পূরণ করে, আমি দুনিয়াকে চেনার আগে দুনিয়া আমাকে চিনিয়ে দিয়েছে। আমার চিরদিন মনে থাকবে, জগতের সবাই মিলে আমাকে ঠিক কিভাবে ঠকিয়েছে।😅

28/01/2026

আজ সারাদিনে আমি মেলা কাম করছি🫩

゚ ゚

27/01/2026

আমার সন্তানের প্রতি যাদের ভালোবাসা থাকবে না তাদের সন্তানদের প্রতিও আমার কোন ভালোবাসা থাকবে না ইনশাআল্লাহ।🥰

゚ ゚

মানুষের মনুষ্যত্ব কি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে? 💔​আজ রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ১০-১৫ দিনের দুটো ফুটফুটে বিড়ালের বাচ্চা।...
23/01/2026

মানুষের মনুষ্যত্ব কি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে? 💔
​আজ রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ১০-১৫ দিনের দুটো ফুটফুটে বিড়ালের বাচ্চা। চোখগুলোও ঠিকমতো ফুটেছে কি ফোঠেনি, মা’র দুধ খাওয়ার বয়সে কেউ একজন নিষ্ঠুরভাবে এদের রাস্তার ধারে ফেলে রেখে গেছে। একবারও কি বুকটা কাঁপলো না? এই দুধের শিশুগুলো মা’র ওম ছাড়া একা একা এই কঠিন পৃথিবীতে কীভাবে বাঁচবে?
​অসহায় বাচ্চা দুটোর চিৎকার সহ্য করতে না পেরে বাসায় নিয়ে এসেছি। বাচ্চাগুলো যখন ক্ষুধার্ত মুখে ড্রপার দিয়ে দুধ খাচ্ছিল, তখন বারবার মনে হচ্ছিল—এরা তো অবলা প্রাণী, কিছু বলতে পারে না। কিন্তু এদেরও তো প্রাণ আছে, এদেরও তো মা’র জন্য কষ্ট হয়।
​সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সেরা জীব বানিয়েছেন কি এই নিষ্ঠুরতা দেখানোর জন্য?

আসুন অন্তত এদের প্রতি একটু দয়াবান হই। দয়া করে কোনো প্রাণীকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।
​দোয়া করবেন বাচ্চা দুটো যেন সুস্থভাবে বেঁচে থাকে। 🙏🐾

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ওপরে ওইসব কাচ না?ওখান থেকে বেলুন ঝুলাইসে ক্যামনে!? কাচের ওপর উঠলে ভে/ঙে পরে যাবেনা?ওখানে উঠতে ...
22/01/2026

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ওপরে ওইসব কাচ না?

ওখান থেকে বেলুন ঝুলাইসে ক্যামনে!? কাচের ওপর উঠলে ভে/ঙে পরে যাবেনা?
ওখানে উঠতে পারলেও, বেলুন ঝুলাইলো ক্যামনে? ফাঁ/কা করে? ফাঁ/কা করা যায়? জানালার মতো?
ফাঁ/কা করা গেলে তো মনে হয় একটু আধটু গ্যাপ আছে, তাইলে ওইদিক দিয়ে বৃষ্টি পরে না? 😑
আর যে উঠেছিলো তার নিচের দিকে তাকাইতে ভ/য় লাগেনি? 😑

এসব জেনে আমার কোনো কাজ নাই!
কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাই জিগাইলাম 😑
©

17/01/2026

লে আমার উত্তর 🤣🤣

゚ ゚

আমার দুরন্ত পাখি টা মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ।😍মা রে... তুই যখন প্রথম আমার আঙুলটা জড়িয়ে ধরেছিলি,...
17/01/2026

আমার দুরন্ত পাখি টা মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ।😍

মা রে... তুই যখন প্রথম আমার আঙুলটা জড়িয়ে ধরেছিলি, সেদিনই বুঝেছিলাম আমার পুরো পৃথিবীটা এখন তোর হাতের মুঠোয়, তুই ই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তোর মাঝেই আমি আমার হাজারো দুঃখের মাঝে সুখ খুঁজে পাই। দেখ আমি আল্লাহর কাছে শান্তি চেয়েছিলাম আর আমার আল্লাহ তোকেই আমার কাছে পাঠিয়ে দিল,,তার রহমতের ভান্ডার থেকে তোকে রহমত হিসাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।🥰
তুই বড় হচ্ছিস, তোর জগতটা বড় হচ্ছে, কিন্তু আমার কাছে তুই সেই ছোট্ট পরিটা হিসেবেই থাকবি সারাজীবন।
মাঝে মাঝে খুব ভয় হয়, সময় কেন এত দ্রুত চলে যায়🥺
আমি সবসময় তোর জন্য দোয়া করি মা,আল্লাহ যেন ইহাকাল ও পরকালে তোকে শ্রেষ্ঠ সম্মান দান করেন এবং দ্বীনের পথে কবুল করে। তোর চোখে যেন কখনো জল না আসে, এই প্রার্থনা সারাজীবনের।

আল্লাহুম্মা বারিক লাহা❤️
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।

অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালামের আশ্রয় চাই প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং ক্ষতি কারী চোখের অনিষ্ট থেকে।

আমি হয়তো নিখুঁত মা-নইকিন্তু তোমার জন্য আমি সর্বোচ্চটা দিয়ে যাবোপ্রতিটা মুহূর্তে নিঃস্বার্থভাবে ইনশাআল্লাহ।🥰 #মাশাআল্লা...
04/01/2026

আমি হয়তো নিখুঁত মা-নই
কিন্তু তোমার জন্য আমি সর্বোচ্চটা দিয়ে যাবো
প্রতিটা মুহূর্তে নিঃস্বার্থভাবে ইনশাআল্লাহ।🥰

#মাশাআল্লাহ_আল্লাহুম্মা_বারিক_লাহা ❤️

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life With AwaiSha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share