Mst. Sharmin Hossain

Mst. Sharmin Hossain teacher

তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না।তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না। তোমার নীরবতা যাকে অস্থিরতা দিতে পারে না...
05/06/2026

তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না।তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না। তোমার নীরবতা যাকে অস্থিরতা দিতে পারে না। তোমার খারাপলাগা যাকে সংবেদনাশীল করে তুলতে পারে না।
তোমার অনুপস্থিতি যাকে শূন্যস্থান দিতে পারেনা। সে তোমার কেউ না, কোনদিন ছিল না।

05/06/2026

শহরের জমে থাকা ক্লান্তি, বিষন্নতা আর গ্লানি, এক পশলা বৃষ্টিতে মুছে যাক,,,!!!
💛💛💛

আমি জীবনে অন্তত একবার, কিছু একটা, খুব স্বাভাবিকভাবে পেতে চাই। এমন একটা কিছু যেটা বাতাসে গাছের পাতা নড়ার মতো স্বাভাবিক। ন...
05/06/2026

আমি জীবনে অন্তত একবার, কিছু একটা, খুব স্বাভাবিকভাবে পেতে চাই। এমন একটা কিছু যেটা বাতাসে গাছের পাতা নড়ার মতো স্বাভাবিক। নিঃশ্বাসের পর প্রশ্বাস আসার মতো স্বাভাবিক। একটা পাহাড়ি ঝিরির জলের নরম, শান্ত আর মসৃণভাবে বয়ে আসার মতো স্বাভাবিক।

যখন সবাই জীবনে সেরাটা, ঢাকঢোল বাজিয়ে উৎসব করে আসার মতো, সবাইকে জানান দেয়ার মতো কিছু চায়, আমি তখন আমার জীবনের ছোট থেকে ছোট পদক্ষেপগুলো স্বাভাবিকভাবে হোক এটুকুই চাই। হতে পারে কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া, বা কারো ভালোবাসা পাওয়া ইত্যাদি।

কারণ আমাকে সবকিছুতে সংগ্রাম করতে হয়। কিছু পেতে হলে আমাকে বহু হিসেব নিকেশ করতে হয়। আমি ভালোবাসা পেতে চাইলে, আমাকে ভালোবাসতে হয়, নিজেকে বদলাতে হয়, ছোট করতে হয়, ভেঙেচুরে অন্য একটা মানুষ হতে হয়। চিন্তা করতে হয়, সাবধানে পা ফেলতে হয়, সতর্ক হতে হয়। চেষ্টার পর চেষ্টা করে যেতে হয়।

এত সংগ্রাম করতে আমার ক্লান্ত লাগে। আমি জীবনে একটা কিছু সহজে পেতে চাই।হোক সেটা পরিমাণে অল্প।তবুও কিছু স্বাভাবিকভাবেই আসুক আমার জীবনে।

05/06/2026

কিছু...
ব্যাথার কোনো ব্যাখ্যা নাই...!?
প্রকাশ করারও কোনো উপায় থাকে না।
তখন...
শুধুই চুপ করে থাকা ছারা আর কিছু করার থাকে না...!

03/06/2026

যদি থাকতে চাও–
তবে এমনভাবে থেকো,
যেন ঝড় এলে হাত ছেড়ে না দাও।
ভুল বোঝাবুঝির দেয়াল উঠলে,
আমরা দু'জন মিলে সেটাকে ভেঙে ফেলি।
রাত যত দীর্ঘ'ই হোক!
ভোরটা যেন একসাথেই দেখি।
আমি অর্ধেক গল্পের মানুষ নই–
হয় সম্পূর্ণ থাকো,নয়তো সম্পূর্ণ মুক্তি দাও!😌❤‍🩹

বকুলের মালা শুকাবে,রেখে দিব তার সুরভি 🌿🌸🥰
30/05/2026

বকুলের মালা শুকাবে,রেখে দিব তার সুরভি 🌿🌸🥰

29/05/2026

কেউ ইগনোর করলে সহজেই বুঝতে পারে এমন মানুষের সংখ্যা অনেক আছে।যে মানুষটা শুরুতে এত এত কথা বলতে পারে সেই মানুষটা হুট করেই কথা বলা কমিয়ে দেয়,ব্যস্ততার দোহাই দিতে শুরু করে,তবে এই জিনিস টা আমার কাছে ভালোই লাগে আজকাল।
আগে দুঃখ লাগতো,হাসফাস লাগতো বিষন্নতায় দীর্ঘশ্বাস ভেসে উঠতো।প্রতিটা মানুষের বদলে যাওয়ার অধিকার আছে,ইচ্ছে মত চলার অধিকার আছে।তাই বলে যে প্রতিনিয়ত একজনার প্রতি টান অনুভব করতে হবে এমন কোথাও লেখা নেই।মানুষের জীবনে মানুষের আগমন হবে স্বাভাবিক,তাই সবার সাথে মেশার সুযোগটা সবাই'কে দিতে নেই।সহজে কেউ বন্ধুত্ব গড়ে তুলতে চাইলেই বন্ধুত্বের হাত বাড়াতে নেই,সব সম্পর্কেই অসহায়ত্ব স্পষ্ট থাকে কারণ প্রত্যেক টা মানুষের ইগনোর করার ক্ষমতা থাকে না।

29/05/2026

😃😄😃🥰😍

27/05/2026

আমাকে যে ভেঙেচুরে পেতে চায় তার কাছে আমি সঞ্চয় হয়ে থাকি
আমাকে যে বেহিসেবী পেতে চায় তার কাছে আমি অপচয় হয়ে থাকি।
আমাকে যে স্বল্প সময়ের জন্য চায় তার কাছে আমি কেবলই প্রয়োজন হয়ে থাকি।
তার কাছে আমি ফুরিয়ে যাওয়া হয়ে থাকি যে আমাকে অবহেলার মতো করে চায়।
তার কাছে আমি প্রবল গুরুত্ব যে আমাকে তার মতো করে আগলে রাখতে চায়।

Address

Gohail Road, Khandar
Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst. Sharmin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share