10/04/2026
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ১৫-২০ শতাংশ কমলেও অস্থিরতা কাটেনি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান মূলত বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে একটি সুবিধাজনক চুক্তি আদায় করে নিয়েছে। জাহাজ চলাচলের ওপর 'ট্রানজিট ফি' বা মাশুল আদায়ের যে পরিকল্পনা তেহরান করছে, তা বিশ্ব জ্বালানি বাজারে ইরানের কর্তৃত্বকেই সুপ্রতিষ্ঠিত করে। অন্যদিকে, জ্বালানি সরবরাহ সচল রাখতে ওয়াশিংটন ইরানের তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছে।