22/01/2026
আমরা খেয়াল করলে দেখতে পাবো যে -"ছাগল" শব্দটি উচ্চারণের প্রভাব রহস্যময়।
"ছাগল" উচ্চারণে শব্দটির মূল ধারক চতুষ্পদ প্রাণীটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখায় না; অথচ দুই পা বিশিষ্ট বিশাল মস্তিষ্কের অধিকারী কোন প্রাণীর কান "ছাগল" শব্দটির উচ্চারণ শোনামাত্র তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে। ছাগল আমাদের খাদ্যাভ্যাসে শুধু প্রটিন আর ফ্যাটই যুক্ত করেনি, বরং বাংলা ভাষায় মোক্ষমভাবে প্রয়োগযোগ্য একটি বিশেষণ শব্দও যুক্ত করেছে। এই শব্দটি ঘিরে মাঝে মাঝে মনে হয় আমাদের বিভিন্ন পরিমণ্ডলে এই বিশেষ্য থেকে বিশেষণের সংখ্যা ও প্রাচুর্য অস্বাভাবিকভাবে বেশি। বিশেষ্য ফ্যাট প্রটিন ইত্যাদি যুক্ত করলেও বিশেষণ তার ঘাটতি সৃষ্টি করতে পারে।
ছবি: প্রতিকী