ISC যখষই ঘটনা তখনই জানতে


হোয়াটসঅ্যাপ 01580916894

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল ...
05/04/2026

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। রোববার (৫ এপ্রিল) সকাল থেকেই মাঠের এক কোণে তাঁবুর নিচে সারিবদ্ধভাবে সাজানো বুকশেলফ এ ভিড় জমাতে শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা বয়সী মানুষ।
রোববার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, টাউন ক্লাব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সরকারি ডিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানান, মেলায় দেশের বিভিন্ন লেখকের অন্তত ১০ হাজার বই স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত।
বইমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই মেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, "তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে বইমুখী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একটি সভ্য জাতি গঠন এবং মানুষের মননশীলতার বিকাশে বই পড়ার বিকল্প নেই। সারা দেশের সব উপজেলায় এ ধরনের আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।"
বিক্রয় ও বিপণন কর্মী রুবেল রানা জানান, মেলার দিনগুলোতে বইয়ের নির্ধারিত মূল্যের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেলায় আসা কলেজ রোডের বাসিন্দা শবিতা রানী জানান, তিনি তার তিন সন্তানকে নিয়ে মেলায় এসেছেন। তিনি চান তার সন্তানরা বইয়ের মাধ্যমে অজানা বিশ্বকে জানুক এবং এলাকায় এমন আয়োজন মাঝে মাঝেই হোক।
বইয়ের সেলফএ নিজেদের পছন্দের বই খুঁজছিল মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. আঁখি আক্তার এবং ষষ্ঠ শ্রেণির কায়ফা, ইসরাত জাহান সমাপ্তি, অর্পিতা ও সাবরিনা। তারা জানায়, পাঠ্যবইয়ের পাশাপাশি মেলায় এসে পছন্দের গল্পের বই পড়তে তাদের খুব ভালো লাগছে। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি বই পছন্দ করে রেখেছে এবং আগামীকাল কিনবে।
আয়োজক সূত্র আরও জানায়, মেলার দ্বিতীয় দিন সোমবার (৬ এপ্রিল) মেলা চত্বরে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কনের বিষয়বস্তু হিসেবে থাকছে, যেমন খুশি আঁকো, গ্রামের দৃশ্য, ভাষা আন্দোলন ও জেলার ইতিহাস। মেলার শেষ দিন মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইদ মোবারক 🌙পবিত্র ইদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন॥ #আজকের খবর
21/03/2026

ইদ মোবারক 🌙
পবিত্র ইদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন॥

#আজকের খবর

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীবগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায়...
18/03/2026

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪চার জন নিহত হলেও অলৌকিকভাবে বেচে গেছেন দেড় বছরের শিশু কন্যা। গুরুতর আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট নিউরো সায়েন্সেস হাসপাতালে।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে গুরুতর আহত দেড় বছরের শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত দেড় বছরের শিশুকে নেয়া হচ্ছে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে। শিশুটির উন্নত নিশ্চিত ও চিকিৎসার সকল ধরণের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আতিকুর রহমান রুমন জানান, গুরুত্বর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার শহিদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন। সেইসাথে আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেয়া হচ্ছে। সেখানকার পরিচালকের সাথেও কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তাদেরকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিন। একইসাথে যাবতীয় চিকিৎসা ব্যয়ভারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২জন যাত্রী নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় দূর্ঘটনার কবলে পরে। এসময় ঘটনাস্থলে ১জন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আহত শিশুটির বাবা-মাসহ আরো ৩জনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বগুড়ার জেলা প্রশাসক জানিয়েছেন নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের দাফন করা হবে। নিহতরা ঢাকা থেকে পরিবার এবং আত্মীয়স্বজনদের নিয়ে একই গাড়িতে করে গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায় ঈদ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়ার শেরপুরে দুর্ঘটনার শিকার হন গাড়িটি।

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর শুষ্ক মৌসুমে বিবর্ণ চিত্র বগুড়া প্রতিনিধি: মোঃ আল মুনতাকিম বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তরসাহা প...
10/03/2026

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর শুষ্ক মৌসুমে বিবর্ণ চিত্র

বগুড়া প্রতিনিধি: মোঃ আল মুনতাকিম

বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তরসাহা পাড়া মহল্লার পূর্ব পাশে বয়ে যাওয়া করতোয়া নদীর এমন দৃশ্য বর্তমানে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে। শুষ্ক মৌসুমে নদীর পানির পরিমাণ কমে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পানির রঙও বিবর্ণ হয়ে পড়েছে।
জানা গেছে, বগুড়ার শেরপুর পৌরশহরের বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের একাধিক নালার পানি এসে এই নদীতে মিশছে। ফলে শুষ্ক মৌসুমে যখন নদীতে স্বাভাবিক পানির প্রবাহ কম থাকে, তখন নালার পানি জমে থেকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দা বাসুদেব কুমার দাস বলেন, নদীতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করেন, করতোয়া নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে নদীর পানি দূষণ কমবে এবং আশপাশের পরিবেশও সুরক্ষিত থাকবে।
#আজকের #খবরবাংলা #ভাইরাল #নদী #করতোয়ামসজিদ

শাজাহানপুরে খুব শীঘ্রই চালু হচ্ছে দৃষ্টি নন্দন‘নর্দান স্প্রিং’ অ্যামিউজমেন্ট পার্ক।বিস্তারিত নিউজ কমেন্টে দেখুন 👇👇 #ভাইর...
07/03/2026

শাজাহানপুরে খুব শীঘ্রই চালু হচ্ছে দৃষ্টি নন্দন‘নর্দান স্প্রিং’ অ্যামিউজমেন্ট পার্ক।

বিস্তারিত নিউজ কমেন্টে দেখুন 👇👇
#ভাইরাল #নিউজ #আজকের #খবরবাংলা

রেখে যাওয়া কাজের যন্ত্রপাতি নিতে এসে প্রাণ গেল যুবকের।বিস্তারিত কমেন্টে । #ভাইরাল  #নিউজ  #নওগা
07/03/2026

রেখে যাওয়া কাজের যন্ত্রপাতি নিতে এসে প্রাণ গেল যুবকের।
বিস্তারিত কমেন্টে ।
#ভাইরাল #নিউজ #নওগা

হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা
07/03/2026

হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা

বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম
07/03/2026

বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

চট্টগ্রাম বিমানবন্দরে আজও ১২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
07/03/2026

চট্টগ্রাম বিমানবন্দরে আজও ১২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ভারতে তেল পাচার ঠেকাতে ট্রাকের ট্যাংক মেপে দেখছে বিজিবি
07/03/2026

ভারতে তেল পাচার ঠেকাতে ট্রাকের ট্যাংক মেপে দেখছে বিজিবি

Address

Puran Bogra
SHERPUR

Alerts

Be the first to know and let us send you an email when ISC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share