Our 24 News

Our 24 News দ্রুত, নিরপেক্ষ ও সত্য খবর

03/09/2026

বগুড়ায় রিসোর্টে গোপন ভিডিও ধারণকালে অ/স্ত্র/সহ আটক ১

02/09/2026

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডের মেডিকেল বাইপাস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক মনজু সহ নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের দাবি, কয়েক দিনেই প্রতিশ্রুতি বাস্তবায়ন: মুজিবুর রহমান ভান্ডারী কলেজে দুই ডিপ ফ্রিজ বগুড়া সরকারি মুজিবুর রহ...
01/09/2026

শিক্ষার্থীদের দাবি, কয়েক দিনেই প্রতিশ্রুতি বাস্তবায়ন: মুজিবুর রহমান ভান্ডারী কলেজে দুই ডিপ ফ্রিজ

বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের হলের শিক্ষার্থীদের কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে দুইটি ডিপ ফ্রিজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। প্রতিশ্রুতির কয়েক দিনের মধ্যেই তা বাস্তবায়ন করা হয়েছে।
মঙ্গলবার বগুড়া জেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ডিপ ফ্রিজ দুটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এমপি মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, কলেজের উপাধ্যক্ষসহ জেলা যুবদল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের ঘটনায় কলেজের হলের শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাটিডালী বিমানবন্দর মোড়ে অনুষ্ঠিত হয়।

১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার

01/09/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে প্রথম প্রহরে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

01/09/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন

31/08/2026

বগুড়ায় যুবদল সভাপতির পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

৩১ আগস্ট ২০২৬, সোমবার বগুড়া জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের পিতা মরহুম নুরুল হুদার রুহের মাগফেরাত কামনায় বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

31/08/2026

পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। সেতুর দুই পাশে থাকা রেলিংয়ে আটকে যায় বাসটি। এতে অন্তত ৮জন আহত হয়েছেন।

বগুড়া সাতমাথায় ড্রেনেজ সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গু লি উ দ্ধা র
30/08/2026

বগুড়া সাতমাথায় ড্রেনেজ সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গু লি উ দ্ধা র

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের বগুড়া জেলা শাখার ন...
29/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ২৯ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়।

#আলোচনাসভা

Address

Puran Bogra
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Our 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our 24 News:

Shortcuts

Share