Harun Ar Rashid

Harun Ar Rashid “পরোপকারী মানুষই সেরা মানুষ"

আপনি কি লক্ষ্য করেছেন—আপনি ঘুমের মতো বেঁচে আছেন?শায়খ উসামা আল-শুরাফা মনে করিয়ে দেন—প্রতিটা দিন, প্রতিটা শ্বাস আমাদের জ...
02/09/2026

আপনি কি লক্ষ্য করেছেন—আপনি ঘুমের মতো বেঁচে আছেন?

শায়খ উসামা আল-শুরাফা মনে করিয়ে দেন—প্রতিটা দিন, প্রতিটা শ্বাস আমাদের জীবনের একটা অংশ ফুরিয়ে যাচ্ছে, আর আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু ব্যস্ততা আর অভ্যাসের মধ্যে ডুবে থেকে আমরা এই সত্যটা প্রায়ই ভুলে যাই।

জীবনের বেশিরভাগ মানুষ এক ধরনের ঘুমের মধ্যে কাটিয়ে দেয়—দিনের পর দিন, বছরের পর বছর, অথচ কখনো থেমে ভাবে না, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আর যে এভাবে অসচেতন অবস্থায় মৃত্যুর মুখোমুখি হয়, সে বুঝতেই পারে না তার কতটা সময় হারিয়ে গেছে।

মনে রাখবেন—জেগে থাকা মানে শুধু চোখ খোলা নয়, বরং প্রতিটা মুহূর্তকে সচেতনভাবে বাঁচা। আজ থেকেই সেই সচেতনতা শুরু করা যায়।

Ousama Alshurafa BANGLA একটি স্বাধীন Bangla Translation Project।

27/08/2026

আনাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিনটি গুণ যার মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ আস্বাদন করবে—

১. আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ) তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া,

২. যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তার বান্দাকে ভালোবাসে,

৩. যাকে আল্লাহ কু*ফর থেকে মুক্তি দিয়েছেন, তারপর সে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।

— সহীহ্ মুসলিম : ৬৯

17/07/2026

আপনার হাতের মোবাইলটার দিকে একবার তাকান। সারাদিন এই যন্ত্রে দুটো স্রোত চলছে — ডাউনলোড আর আপলোড। বাইরে থেকে যা আসছে, তা ডাউনলোড। আর আপনার ভেতর থেকে যা যাচ্ছে, তা আপলোড। এখন একটা আশ্চর্য কথা বলি — আপনার জীবনটাও চলছে ঠিক এই দুই স্রোতে। আর কিয়ামতের দিন হিসাব হবে শুধু একটার।

ব্যাপারটা খুলে বলি। আপনার জীবনে প্রতিদিন যা কিছু ঘটছে, তা দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ — ডাউনলোড। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার দিকে যা পাঠানো হচ্ছে। আপনি কোন পরিবারে জন্মেছেন, কোন দেশে জন্মেছেন, আজ সকালে কোন খবরটা এলো, রাস্তায় কোন দুর্ঘটনাটা ঘটল, শরীরে কোন রোগটা বাসা বাঁধল — এসবের একটাও আপনি বেছে নেননি। এমনকি আপনার ভেতরেও একটা ডাউনলোডের স্রোত চলছে — হৃদপিণ্ডের স্পন্দন, ফুসফুসের শ্বাস, কিডনির পরিশোধন। এর কোনোটাই আপনার নিয়ন্ত্রণে নেই।

দ্বিতীয় ভাগ — আপলোড। অর্থাৎ আপনি আল্লাহর প্রতি যা পাঠাচ্ছেন। আজানের ডাকে সাড়া দিলেন কি দিলেন না, রাগের মুহূর্তে জিভ সামলালেন কি সামলালেন না, হারাম আয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিলেন কি নিলেন — এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ আপনার। প্রতিটি সিদ্ধান্ত সাথে সাথে আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে।

এখানেই লুকিয়ে আছে তাকদির নিয়ে আমাদের যুগের সবচেয়ে বড় বিভ্রান্তির জবাব। কত মানুষ বলে — "সবই তো তাকদিরে লেখা, তাহলে আমার আর দোষ কী?" এই কথার গোলমালটা কোথায় জানেন? তারা ডাউনলোড আর আপলোড গুলিয়ে ফেলেছে। আল্লাহ কোন পরিস্থিতি পাঠাবেন — তা তাঁর হাতে; কিন্তু সেই পরিস্থিতিতে আপনি কী সাড়া দেবেন — তা আপনার হাতে। আল্লাহ জানেন আপনি কী বেছে নেবেন, কারণ তিনি সময়ের ঊর্ধ্বে। কিন্তু জানা আর বাধ্য করা এক জিনিস নয়। তিনি আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেন না — সিদ্ধান্তটা আপনিই নেন। আর ঠিক এই কারণেই হিসাবটাও হবে শুধু আপনার সিদ্ধান্তের — আপনার আপলোডের।

আল্লাহ জাল্লা জালালুহু কুরআনের এক আশ্চর্য আয়াতে এই পুরো সমীকরণটা এক লাইনে বলে দিয়েছেন —

لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ

উচ্চারণ: লাহা মা কাসাবাত, ওয়া আলাইহা মাকতাসাবাত।

অর্থ: তার জন্য তা-ই, যা সে অর্জন করেছে; এবং তার বিরুদ্ধে তা-ই, যা সে কামাই করেছে। (সূরা বাকারা, আয়াত ২৮৬)

গভীর মনোযোগ দিন এই আয়াতে। আল্লাহ বলেননি — "তার জন্য যা তার ওপর ঘটেছে।" বলেছেন — যা সে অর্জন করেছে। অর্থাৎ আপনার পক্ষে বা বিপক্ষে যাবে কেবল আপনার নিজের কামাই — আপনার সাড়া, আপনার সিদ্ধান্ত, আপনার আপলোড। ব্যবসায় লোকসান হলো — এটা ডাউনলোড, এর জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে না। কিন্তু লোকসানের পর আপনি সবর করলেন নাকি হারাম পথ ধরলেন — এটা আপলোড, হিসাব হবে এটারই। সন্তান অসুস্থ হলো — ডাউনলোড। অসুস্থতার রাতে আপনি আল্লাহর দিকে ফিরলেন নাকি ভাগ্যকে গালি দিলেন — আপলোড।

আরও চমৎকার একটা রহস্য আছে এখানে। আপনার আপলোডগুলো আপনার পরবর্তী ডাউনলোডগুলোকে প্রভাবিত করে। ভালো আপলোড প্রায়ই আল্লাহর পক্ষ থেকে অনুকূল ডাউনলোড নিয়ে আসে — অন্তরের প্রশান্তি, অপ্রত্যাশিত রিজিক, সহজ হয়ে যাওয়া পথ। আর খারাপ আপলোড ডেকে আনে প্রতিকূল স্রোত। অর্থাৎ আপনি তাকদিরের অসহায় দর্শক নন — আপনার প্রতিটি সাড়া দিয়ে আপনি নিজের যাত্রাপথের পরবর্তী দৃশ্যগুলো প্রভাবিত করছেন।

তাহলে বুঝুন — যে মানুষটা সারাদিন দুশ্চিন্তা করে "আমার ভাগ্যে কী আছে," সে তার শক্তিটা খরচ করছে এমন এক স্রোতে, যেটা কোনোদিন তার হাতে ছিলই না। আর যে মানুষটা প্রতিটি মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করে "এই পরিস্থিতিতে আল্লাহ আমার কাছে কী চান," সে তার শক্তি ঢালছে ঠিক সেই জায়গায়, যেখানে তার হিসাব হবে। প্রথমজন তাকদিরের বন্দি, দ্বিতীয়জন তাকদিরের পরীক্ষার্থী।

বইয়ের নাম: আখিরাতের ম্যানুয়াল — প্রত্যেক মুসলিমের সুখময় আখিরাতের পথনির্দেশিকা

অর্ডার করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন: 01984-563362

লিখুন: "আখিরাতের ম্যানুয়াল বই চাই"

/EKRAMHOSSAIN

রিমাইন্ডার || শুক্রবার 🌸বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত শুক্রবার ধরা হয়। ◾ বেশি বেশি ইস্তেগফা...
16/07/2026

রিমাইন্ডার || শুক্রবার 🌸

বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত শুক্রবার ধরা হয়।

◾ বেশি বেশি ইস্তেগফার করা।
◾ সুরা কাহফ পড়া।
◾ বেশী বেশী দুরুদ শরিফ পড়া।
◾ গোসল, সুন্দর পোশাক, পায়ে হেটে মসজিদে যাওয়া।
◾ মাগরিবের পূর্ব মুহূর্তে দো'আ করা। এবং শুক্রবার সারাদিন ও দো'আ করা, শুক্রবার দো'আ কবুল হয়।

28/06/2026
16/04/2026

#এখনটিভি িলেটে মহা ধুমধামে একসাথে ঘর বাধলো ৬৩ যুগল | Sylhet News | Mass Marriage | Ekhon TV First-ever Busin...

Address

Nawabganj
Rājshāhi

Telephone

+8801709611621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun Ar Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun Ar Rashid:

Shortcuts

Share