Chapainawabganj ak Nojore

Chapainawabganj ak Nojore চাঁপাইনবাবগঞ্জকে জানুন, ভালোবাসুন। এক নজরেই আপনার শহর!
চাঁপাইনবাবগঞ্জের মধ্যে প্রমোশন করাতে চাইলে ইনবক্সে 🤗
(6)

01/10/2026

চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু রোগীদের বর্তমান অবস্থা 😑😑😑
রক্ত দিয়েছে প্রতিশোধ নিয়েছি 😑😑

⏰ রুটি বানানোর সময় নেই? চিন্তা নেই, আমরা আছি আপনার পাশে!​চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দাদের জন্য নিয়ে এলাম ঝটপট ফ্রোজেন র...
01/10/2026

⏰ রুটি বানানোর সময় নেই? চিন্তা নেই, আমরা আছি আপনার পাশে!
​চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দাদের জন্য নিয়ে এলাম ঝটপট ফ্রোজেন রুটি। মেস, চাকরিজীবী কিংবা ব্যস্ত পরিবারের প্রতিদিনের খাবারের সেরা সমাধান!
​✅ ১ প্যাকেটে ভরা তাজা রুটি
✅ ফ্রিজে রেখে দীর্ঘদিন নিশ্চিন্তে খাওয়া যায়
✅ তাওয়ায় হালকা শেকে নিলেই ধোঁয়া ওঠা গরম রুটি প্রস্তুত
​🛵 ডেলিভারি চাঁপাইনবাবগঞ্জ সদরের ভিতরে
📲 অর্ডার বা বিস্তারিত জানতে কল বা পেজে নক করুন: 01882811402
📍 চাঁপাইনবাবগঞ্জ সদর।

আমাদের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু যেন এক নির্মম মহামারী! ​আমি নিজে বেশ কিছুদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছি। ...
30/09/2026

আমাদের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু যেন এক নির্মম মহামারী!
​আমি নিজে বেশ কিছুদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছি। ঠিকমতো সুস্থই হতে পারলাম না, এর মধ্যেই একের পর এক দুঃসংবাদ!
​গতকাল আমার ভিডিও মেকিং পার্টনার সজীব তীব্র জ্বর, শরীর ও মাথাব্যথা নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হলো। আর আজ খবর পেলাম, আমার আরেক কাজের সঙ্গী, আরেক ভিডিও পার্টনার তরুণ-ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি!
​আমরা তিনজনই একসাথে কাজ করি, একসাথে ভিডিও বানাই... আর আজ তিনজনই ডেঙ্গুর সাথে যুদ্ধ করছি!
​চাঁপাইনবাবগঞ্জের বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রায় প্রতিটি ঘরে ঘরেই ডেঙ্গু রোগী। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখুন, কোনো সিট খালি নেই—অসংখ্য মানুষ মেঝেতে শুয়ে কোনোমতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।
​সবচাইতে কষ্টের বিষয় হলো, পৌরসভা থেকে যে ফগিং বা ধোঁয়া স্প্রে দেওয়ার কথা, তা এখন আর চোখে পড়ে না। আর যেখানে দুই-এক জায়গায় দিচ্ছে, মানুষজন বলছে আগের মতো কোনো স্মেল বা তীব্রতা নেই! আসলে কি সঠিক কেমিক্যাল ব্যবহার হচ্ছে? কর্তৃপক্ষ এভাবে উদাসীন থাকলে এই শহরকে কে বাঁচাবে?
​আমাদের তিনজনের জন্য (আমার, সজীব ও তরুণের) সবাই খাস দিলে দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা আমাদের দ্রুত সেফা দান করেন। আপনারা সবাই প্লিজ খুব সতর্ক থাকুন, ঘরে ও আশেপাশে পানি জমতে দেবেন না।
​

30/09/2026

🚨 জরুরি ডেঙ্গু সচেতনতা বার্তা: চাঁপাইনবাবগঞ্জবাসীর দৃষ্টি আকর্ষণ করছি 🚨
​আমাদের চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্যানিক বা আতঙ্ক নয়, প্রয়োজন আমাদের সকলের সচেতনতা ও সতর্কতা।
​একটু সচেতন হলেই আমরা নিজ পরিবার ও প্রতিবেশীদের এই প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে পারি।
​🛑 ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয়:
​জমে থাকা পানি ফেলে দিন: টব, টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, বা এসি/ফ্রিজের নিচে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে।
​মশার বংশবৃদ্ধি রোধ করুন: সপ্তাহের অন্তত একদিন আপনার ঘরবাড়ি ও চারপাশ ঘুরে দেখুন এবং জমে থাকা পানির পাত্র পরিষ্কার করুন।
​দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন: এডিস মশা সাধারণত দিনে (বিশেষ করে সকালে ও বিকেলে) বেশি কামড়ায়। ঘুমানোর সময় ছোট-বড় সবার ক্ষেত্রে মশারি ব্যবহার করুন।
​ফুল হাতা পোশাক পরুন: বাইরে বের হওয়ার সময় শরীর ঢেকে রাখা পোশাক পরুন এবং প্রয়োজন অনুযায়ী মশা তাড়ানোর ক্রিম (Mosquito Repellent) ব্যবহার করতে পারেন।
​⚠️ ডেঙ্গুর লক্ষণসমূহ:
​তীব্র জ্বর ও শরীর/মাথা ব্যথা
​চোখের পেছনে ব্যথা
​বমি ভাব বা পেটে ব্যথা
​শরীরে লালচে র্যাশ (Rash) উঠা
​🏥 জ্বর হলে করণীয়:
​জ্বর দেখা দিলে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা (NS1) করান।
​চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ ( আইবুপ্রোফেন বা ডিসপিরিন) খাবেন না, শুধু প্যারাসিটামল সেবন করুন।
​প্রচুর পরিমাণে ডাবের পানি, ওআরএস (খাবার স্যালাইন), লেবুর শরবত ও তরল খাবার গ্রহণ করুন।
​💬 "নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামান্য সচেতনতাই পারে আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গুমুক্ত রাখতে। পোস্টটি শেয়ার করে অন্যদেরও সচেতন হতে সাহায্য করুন।"
​

30/09/2026

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। 😔 এই ডেঙ্গু আস্তে আস্তে মহামারির আকার ধারণ করছে ।
আজকে আমাদের আরামবাগের ছোট্ট একটি ছেলে হঠাৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল খবরটা সত্যিই কষ্টের।

মনে হচ্ছে, করোনার সময়ের মতো ডেঙ্গুও ভয়ংকর রূপ নিচ্ছে। আশপাশের অনেক বাড়িতেই জ্বর ও ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে।
সবাই একটু সচেতন হই, জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করাই৷

29/09/2026

🚨 চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু সতর্কতা 🚨

আমাদের শহরে ডেঙ্গু মশা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এখনই সাবধান হন।

❌ যা করবেন না:
1. বাসার আশেপাশে পানি জমিয়ে রাখবেন না - ফুলের টব, ফ্রিজের ট্রে, ডাবের খোসা, পুরাতন টায়ার
2. জ্বর হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাবেন না - নাপা/প্যারাসিটামল ছাড়া Aspirin, Diclofen, Naproxen খাওয়া যাবে না। এতে রক্তক্ষরণ হতে পারে
3. অ্যান্টিবায়োটিক নিজে থেকে খাবেন না
4. জ্বর নিয়ে দেরি করবেন না - "এমনি সেরে যাবে" ভেবে বসে থাকবেন না
5. মশার কামড়ের জন্য খোলামেলা থাকবেন না - দিনে-রাতে মশারি ব্যবহার করুন

⚠️ ডেঙ্গুর লক্ষণ গুলো:
1. *হঠাৎ 101-104° জ্বর* + কাঁপুনি
2. *চোখের পেছনে ব্যথা*
3. *মাথা, মাংসপেশি, হাড়ে প্রচন্ড ব্যথা* - একে "হাড়ভাঙা জ্বর" বলে
4. *বমি বমি ভাব / বমি*
5. *শরীরে র‍্যাশ / লালচে দাগ*
6. *মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়া* - এটা ডেঞ্জার সাইন
7. *পেট ব্যথা, পাতলা পায়খানা*

✅ যা করবেন:
- সন্দেহ হলেই ডাক্তারের কাছে যান + ডেঙ্গু টেস্ট NS1/CBC করান
- প্রচুর পানি, স্যালাইন, ডাবের পানি, ফলের জুস খান
- পর্যাপ্ত বিশ্রাম নিন

একা বাঁচলে হবে না। পাড়া-প্রতিবেশীকে সচেতন করুন ❤️

*চাঁপাইকে ডেঙ্গু মুক্ত রাখি, একসাথে।*
` #চাঁপাইনবাবগঞ্জ #ডেঙ্গু

28/09/2026

আমাদের চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন কতটা ভয়াবহ রূপ নিচ্ছে, তা বিগত কিছুদিন ধরেই বলে আসছি। প্রায় ৩৬% মানুষ ইতোমধ্যে আক্রান্ত! অথচ দুঃখের বিষয় হলো, মশা নিধনের জন্য যে ফগিং স্প্রে বা ধোঁয়া দেওয়া দরকার, তা বিগত ৪-৫ সপ্তাহ ধরে আমাদের এলাকায় দেওয়া তো দূরের কথা, কারও দেখাই মেলে না। এতবার পোস্ট দিলাম, শত শত মানুষ দেখল, কিন্তু আফসোস—আমাদের কথা শোনার বা এলাকার মানুষের সুরক্ষা দেওয়ার মতো যেন কেউ নেই! কোনো দায়িত্ববোধ কিংবা সঠিক দিকনির্দেশনা ছাড়া একটা এলাকা কীভাবে চলতে পারে, জানা নেই।
​যাই হোক, এসব কথা বলে হয়তো আর লাভ হবে না। কিন্তু আজ সকাল থেকেই আমার নিজের শরীরটা প্রচুুর ব্যথা, তীব্র জ্বর আর সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়েছে—যা ডেঙ্গুরই স্পষ্ট লক্ষণ।
​সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন আমাকে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন। 🤲

চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে ব্যস্ততম মোড় শান্তি মোড়
28/09/2026

চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে ব্যস্ততম মোড় শান্তি মোড়

ছবিটা ভালো করে দেখুন। বলতে পারবেন এটি ঠিক কত বছরের পুরনো হতে পারে? পেছনের লেখাটা দেখে একটা আন্দাজ করুন তো দেখি কে সবচেয়...
27/09/2026

ছবিটা ভালো করে দেখুন। বলতে পারবেন এটি ঠিক কত বছরের পুরনো হতে পারে? পেছনের লেখাটা দেখে একটা আন্দাজ করুন তো দেখি কে সবচেয়ে কাছাকাছি বলতে পারেন!

​

26/09/2026

আমাদের মহানন্দা রাবার ড্যামের সৌন্দর্য তো দেখার মতো! কিন্তু এখানে একটা "I ❤️ চাঁপাইনবাবগঞ্জ" সাইনবোর্ড থাকলে পর্যটকদের আনন্দটা শতগুণ বেড়ে যেত।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই ছোট্ট উদ্যোগটি যেন দ্রুত নেওয়া হয়! 🙏
​

Address

Rajshahi

Telephone

+8801882811402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chapainawabganj ak Nojore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chapainawabganj ak Nojore:

Shortcuts

Share