A News 24

A News 24 All news bd

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমানাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাঁকফো গ্রা...
27/08/2026

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাঁকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছা. ফাতেমা খানম চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে। এ অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ফাতেমা খানমের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষার প্রাথমিক ব্যয় মেটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

ফাতেমা খানম বাগাতিপাড়া উপজেলার কাঁকফো গ্রামের লাবলুর মেয়ে। মেধাবী এই শিক্ষার্থী চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তাঁর ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল তাঁর উচ্চশিক্ষার জন্য সহযোগিতার উদ্যোগ নেন।

স্থানীয়রা জানান, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, এ ধরনের সহযোগিতা তার জন্য গুরুত্বপূর্ণ। ফাতেমার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় ফাতেমা খানমকে ঘিরে বাগাতিপাড়ার কাঁকফো গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তাঁর সফলভাবে পড়াশোনা শেষ করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা করছেন এলাকাবাসী।

বাগাতিপাড়ার নতুন ইউএনও মো. শামসুল ইসলামনাটোরের বাগাতিপাড়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব ...
27/08/2026

বাগাতিপাড়ার নতুন ইউএনও মো. শামসুল ইসলাম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামসুল ইসলাম।

নতুন ইউএনওকে বাগাতিপাড়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌹

ANews24

#বাগাতিপাড়া #নাটোর #ইউএনও #শামসুল_ইসলাম #উপজেলা_প্রশাসন

26/08/2026
25/08/2026

কুষ্টিয়ায় মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্য...

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩মো. আনোয়ার হোসেন (মিলন), যুগ্ম আহ...
19/08/2026

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩

মো. আনোয়ার হোসেন (মিলন), যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল—উপজেলা শাখা, বাগাতিপাড়া, নাটোর।

❤️ শুভ প্রতিষ্ঠাবার্ষিকী।
👍 লাইক | 💬 মতামত | 🔄 শেয়ার করে পাশে থাকুন।

16/08/2026

নাটোরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নাইট কার্ড বিতরন ও ষ্ট্যান্ড লিডার দের কার্ড বিতরন

নাটোরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নাইট কার্ড বিতরন ও ষ্ট্যান্ড লিডার দের কার্ড বিতরন করা হয়েছে। আজ রবিবার বিকেলে নাটোর শহরের আলাইপুর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ১০৯ জন রিক্সা চালকদের মাঝে নাইট কার্ড ও ৮৪ জন স্ট্রান্ড লিডারদের মাঝে কার্ড বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম,রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি তাইজুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস সহ রিক্সা চালকরা উপস্থিত ছিলেন।

মসজিদের বরাদ্দের অর্থ ও সোলার সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
15/08/2026

মসজিদের বরাদ্দের অর্থ ও সোলার সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

13/08/2026

বনপাড়ায় ফিটনেসে নতুন দিগন্ত! 💪

আধুনিক শরীরচর্চার সুবিধা নিয়ে আপনার ফিটনেস যাত্রায় নতুন ঠিকানা—A.K. Fitness Zone।
মালিপাড়া রোড, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর।

ফিট থাকুন, সুস্থ থাকুন—আজই যুক্ত হোন A.K. Fitness Zone-এ! 🏋️‍♂️

বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনওর কক্ষে লাথির অভিযোগনাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...
12/08/2026

বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনওর কক্ষে লাথির অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় ইউএনওর কক্ষের দরজায় লাথি দেওয়া এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে রাজনৈতিক পক্ষপাত করা হয়েছে। তাঁদের দাবি, আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হলেও ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। তাঁরা প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন বিক্ষোভকারী ইউএনওর কক্ষের দরজায় লাথি দেন বলে অভিযোগ ওঠে।

এ সময় উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।

ঘটনাস্থলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও মোস্তাফিজুর রহমান শফিক এবং পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তাঁদের অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইউএনওর কার্যালয়ের দরজায় লাথি দেওয়া এবং কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে বিক্ষোভকারীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

08/08/2026

সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন চা শ্রমিকরা।

শনিবার (৮আগস্ট) সকালে নিউ সমনবাগ চা বাগানে প্রধান অফিস প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের চা শ্রমিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক চা শ্রমিক ও ছাত্র যুবক ভাই অংশ নেন। তারা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।

উক্ত সমাবেশে নিউ সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার এর সভাপতিত্বে রাঙ্গাচরণ সাঁওতাল এর সঞ্চালনায় উক্ত গণবিক্ষোভ শুরু হয়।

বক্তারা বলেন, দেশের চা শিল্প ও জাতীয় অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরিতে পরিবার-পরিজন নিয়ে জীবনধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এবং তারা দ্রুত এ সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযৌক্তিক হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করছে। তারা হস্তক্ষেপমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবি জানান, যাতে শ্রমিকরা স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের এক দফা দাবি- দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন। একই সঙ্গে সাংগঠনিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

গণবিক্ষোভে ‘ দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এবং ‘বাংলাদেশের চা শ্রমিক ঐক্যবদ্ধ হও’সহ বিভিন্ন স্লোগানে বাগান এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর এবং চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুজিত কানু।সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়ার, সাবেক ইউপি সদস্য বুটন রিকমুন, সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতাল, সহ-সাধারন সম্পাদক স্বপন চাষা, মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি। সাধারণ সম্পাদক চৈতন সাহা, ও পঞ্চায়েত কমিটির সকল নেতৃবৃন্দ।
চা বাগানের নারী চা শ্রমিক নেতৃত্ব দেন মনিমিতা বাকতি, সিলা রিকমুন, ও মোকাম ডিভিশনের নারী নেতৃ জানকি গড়াইত, ছাত্র যুবক ও সর্বস্তরের চা শ্রমিকবৃন্দ।

Address

Natore
Rajshahi
6430

Website

Alerts

Be the first to know and let us send you an email when A News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share