Marzana Tabassum

Marzana Tabassum Assalamualaikum,this is Marzana Tabassum. I am a new content creator from Rajshahi,Bangladesh. Welcome to the world of Tasnima Tabassum Marzana!

This channel is your go-to destination for all things travel, beauty, and lifestyle. If you're interested in beauty, then you'll love Tasnima's makeup tutorials, beauty tips, and product reviews. From natural, everyday looks to glamorous makeovers, Tasnima will show you how to achieve the perfect look for any occasion. But that's not all - this channel is also home to Tasnima's daily vlogs, where

she shares her life, thoughts, and experiences with her audience. Whether she's exploring a new city or just going about her daily routine, you'll get an inside look at what it's like to be Tasnima Tabassum Marzana. So if you're looking for a channel that's full of travel adventures, beauty tips, and daily inspiration, then look no further than Tasnima Tabassum Marzana's Page. Follow today and join the adventure!

আমার ভীষণ হাসতে ইচ্ছে করে।  খুব করে হাসতে ইচ্ছে করে মন খুলে।  যে হাসি , যে জীবন আমার ছিল একটা সময় সে হারানো হাসি আর হারা...
16/02/2026

আমার ভীষণ হাসতে ইচ্ছে করে। খুব করে হাসতে ইচ্ছে করে মন খুলে। যে হাসি , যে জীবন আমার ছিল একটা সময় সে হারানো হাসি আর হারানো আমিকে আমি ফিরে পেতে চাই খুব করে। আমি সেই হাস্যজ্বল চঞ্চল আমিকে ফিরে পেতে চাই যে কিনা " আরেহ পেরা নাই চিল " মুডে থাকত সবসময়। যার জীবনে নতুন একটা দিন মানেই ছিল নতুন চমক

23 may, 2023 এর ছবি!  ৩ টা বছর আগেও জীবনটা একদম অন্যরকম ছিল।  শরীরে এক ভিন্ন উত্তেজনা কাজ করত ট্যূর নিয়ে। খুব সকালে ট্রে...
16/02/2026

23 may, 2023 এর ছবি! ৩ টা বছর আগেও জীবনটা একদম অন্যরকম ছিল। শরীরে এক ভিন্ন উত্তেজনা কাজ করত ট্যূর নিয়ে। খুব সকালে ট্রেন ধরার তাগিদে আগের রাত একদম না ঘুমিয়ে কাটিয়ে দেয়া যেন কিছুই মনে হত না! আর ট্রেন জার্নিতে তো হই হুল্লোড় এ মেতে থাকতাম সবাই।বান্ধবীদের মধ্যে আমি মনে হয় একটু বেশি চঞ্চল ছিলাম।

সেবার আমি প্রথম রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম বান্ধবীদের সাথে। রাজশাহী থেকে ঢাকা দেন ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন ছিল আমাদের। খুব সুন্দর একটা অনুভূতি ছিল। এখনও মনে পড়ে দিন গুলো। আজকে বসে বসে পিক দেখতেছিলাম তাই স্মৃতিচারন করলাম। 🥰 আমার হারিয়ে যাওয়া দিনগুলো 🥹

15/02/2026

i cried on valentine’s day.😔

i saw girls laughing, holding flower bouquets,
and receiving gifts, while i was quietly wiping
my tears. it made me question myself and
wonder why it feels like everyone is loved
except me. maybe i expect too much. maybe i’m
asking for something that isn’t meant for me.
sometimes i even think maybe i’m not worthy
of flowers, or not worthy of love at all. if love is
not meant for me, then just give me peace.🙇💔

বান্ধবী তার ভাবীর জন্য ফুল কিনতে ফুলের দোকানে গিয়েছিল! সাথে গিয়েছিলাম আমি 🥰 আজকে তো ভালবাসা দিবস। ফুলের দোকানে ভালই ভীড় ...
14/02/2026

বান্ধবী তার ভাবীর জন্য ফুল কিনতে ফুলের দোকানে গিয়েছিল! সাথে গিয়েছিলাম আমি 🥰 আজকে তো ভালবাসা দিবস। ফুলের দোকানে ভালই ভীড় ভাইয়াদের। ফুলের দোকানের ভাইয়া যখন বান্ধবীর ভাবির জন্য সানফ্লাওয়ার টা রেডি করছিল তখন আমি দাড়িয়ে দাড়িয়ে সবার ফুল কেনা দেখছিলাম হেহে 😅
সকাল থেকে নিউসফিড একেক জনের একেক ভাবে ভালবাসা প্রকাশ করার একেক ধরন দেখছিলাম। কেউ তার ভালবাসার মানুষের সাথেই কাটিয়েছে! কেউ দূর থেকে ভালবাসার মানুষকে খুশি করার জন্য গিফট কিংবা ফুল পাঠিয়েছে আবার কেউ নিজেই তার ফুলকে সারপ্রাইজ দিতে তার কাছে চলে গিয়েছে 🥰 আমার বন্ধুরাও দেখলাম দূর দুরান্ত থেকে ভালবাসার মানুষদের সারপ্রাইজ করেছে 🥰

কতোজনে শো অফ বলে তাদের ভালোবাসার মানুষকে দমিয়ে রাখে 😅 কতোজনে নিজে কিছু করেনা বলে অন্যজনের ইফোর্টগুলোকে বলে ফেবু রিলস 😅 কিন্তু ফুলের দোকানে যাদের দেখলাম সবাই রিয়েল লাইফে তাদের ফুলের জন্য ফুল নিল। আমার আবার ভালোবাসার মানুষের জন্য কিছু করাটাকে শো অফ লাগেনা , ভালো লাগে। প্রতিদিন আর এই একদিন একটু হলেও আলাদা 🥰

সে যাই হোক লাল গোলাপ ফুলের তোড়াটা এক ভাগ্যবতীর জন্য অর্ডার করা ছিল। তার প্রিয় মানুষ নাকি অনেক দূর থেকে মোবাইলে অর্ডার করেছে 😅 ভালবাসা সুন্দর। ভালবাসার মানুষের জন্য পাগলামি করাটা , সেই পাগলামি গুলাও সুন্দর ❤️যা কিনা আমার মত হতভাগির কপালে নাই 😔

আমি বাপু মানুষের ফুল নিয়ে ফ্রি ফ্রি মেলা কটা পিক তুলে নিয়েছি 🤣

সবাইকে ভালবাসা দিবসের অনেক অনেক শুভেচছা ❤️

এই একটা লোক যার আমলে রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার ম্যাজিস্ট্রেট পর্যন্ত সবাই রাস্তায় আন্দোলন করছে। আন্দোলন দেখতে ...
12/02/2026

এই একটা লোক যার আমলে রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার ম্যাজিস্ট্রেট পর্যন্ত সবাই রাস্তায় আন্দোলন করছে। আন্দোলন দেখতে দেখতেই ওনার টাইম শেষ । সরকারি চাকরিজীবী আলারাও কেউ আন্দোলন করা বাকি রাখে নাই । জীবনে যত চাওয়া পাওয়া মনে হয় সব কিছু পূরণ করার জন্য ইউনুস আসছে এরকম একটা ধারণা সবার ছিল। অতিরিক্ত ভদ্র মানুষ বাংলাদেশের জন্য না। অথচ পূরণ করার জন্য যতটুক সময় দেওয়া দরকার ছিল তা কিন্তু কেউ দেয় নাই। ১৭ বছরের গ্যাপ সাত মাসের মধ্যে পূরন করা চাই।
উনি অনেক কিছু করতে পারতেন, ইচ্ছা ছিল উনার কিন্তু উনি পারেন নাই। কেউ ওনাকে সাহায্য করে নাই , প্রশাসন পুলিশ তো একদমই না। কারণ এরা আগের সরকারের নিয়োগ দেওয়ার লোক। আমাদের খারাপ সময় উনি যদি না এসে দাঁড়াতেন কি অবস্থা হতো আল্লাহ জানে , ওনাকে বাইরের অনেক দেশের মানুষই ভ'য় পায় , উনার জন্য বাংলাদেশ কিছুটা হলেও নিরাপদ ছিল এটা সত্য ।

উনার বিদায় হয়ে যাবে আজকে ... আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক 🤲

আমিও ট্রেন্ডে গা ভাসিয়েই দিয়েছি 🥰
12/02/2026

আমিও ট্রেন্ডে গা ভাসিয়েই দিয়েছি 🥰

কংলাক পাহাড় সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া (প্রায় ১,৮০০ ফুটের কাছাকাছি)।এখান থেকে একসাথে দেখা যায় মেঘের সমুদ্র, পাহাড়ের সার...
11/02/2026

কংলাক পাহাড় সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া (প্রায় ১,৮০০ ফুটের কাছাকাছি)।এখান থেকে একসাথে দেখা যায় মেঘের সমুদ্র, পাহাড়ের সারি আর দূরের ভারতের মিজোরাম সীমান্ত।
সূর্যোদয় আর সূর্যাস্ত—দুটোই এখানে অবিশ্বাস্য সুন্দর।ভোরে মনে হয় মেঘগুলো পায়ের নিচে, আর বিকেলে আকাশ রঙ বদলায় সোনালি-কমলা-গোলাপিতে।

পাহাড়ে উঠতে একটু হাঁটতে হয়, কিন্তু ওপরে পৌঁছালে যে শান্তি আর বিশালত্বের অনুভূতি পাওয়া যায়—সেটা ভাষায় বোঝানো কঠিন।🥰

এই শাড়িটা আমার বেশ পুরনো। আমার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে মাত্র ৬৫০ টাকা দিয়ে কিনেছিলাম সেই সময়!  না হলেও ৬/৭ বছর আগের ক...
10/02/2026

এই শাড়িটা আমার বেশ পুরনো। আমার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে মাত্র ৬৫০ টাকা দিয়ে কিনেছিলাম সেই সময়! না হলেও ৬/৭ বছর আগের কথা। তারপর শাড়িটা ২/৩ বার পরা হইছিল। আলমারিতে চাপা পড়ে ছিল এক কোনায়, আর পড়া হয়না। আমি ভাবতাম যে যদি মেঘের রাজ্যে কোনো দিন যাবার সুযোগ হয় তাহলে আমি সাদা শাড়ি পরব সাদা ব্লাউজ দিয়ে!!! মেঘের সাথে ম্যাচিং লাগবে।হাহাহাহাহা 😅 আলহামদুলিল্লাহ আমার সেই শখ টা পূরণ হয়েছে! পাহাড় , হালকা হালকা মেঘ আর সাথে সাদা শাড়িতে আমি আমি 🥰🥰 কি সুন্দর তাই না?

মানে কি আর বলব! রাতের বেলা বাসায় আমার ভাত খাইতে মন চাইতেছে না কিন্তু আমার বাইরে বের হয়ে এইসব অখাদ্য খাইতে ভাল্লাগতেছে 😑 ...
09/02/2026

মানে কি আর বলব! রাতের বেলা বাসায় আমার ভাত খাইতে মন চাইতেছে না কিন্তু আমার বাইরে বের হয়ে এইসব অখাদ্য খাইতে ভাল্লাগতেছে 😑 আমাকে দিয়ে নাকি হবে ডায়েট সায়েট। আমি করব কিনা ২০২৬ এ বিশাল মাপের কামব্যাক 😒ধুত্তুরি 🥹

সাজেক গিয়ে আমি সব থেকে এক্সাইটেড ছিলাম লুসাই গ্রাম যাবার জন্য।  আমার পাহাড়ি পোশাক এত্তো ভালো লাগে বলে বোঝাইতে পারবনা।  ...
09/02/2026

সাজেক গিয়ে আমি সব থেকে এক্সাইটেড ছিলাম লুসাই গ্রাম যাবার জন্য। আমার পাহাড়ি পোশাক এত্তো ভালো লাগে বলে বোঝাইতে পারবনা। যারা সাজেক যায় তারাই এমন পোশাক পরত আমি শুধু শুধু মোবাইলে দেখতাম আর ভাবতাম যে কখনো সাজেক যাওয়া হলে আমি অবশ্যই এই পোশাক পরা টা মিস করবনা! 🥰 যতক্ষন আমি লুসাই গ্রামে ছিলাম ভীষণ আনন্দে কাটাইছি। লুসাই গ্রাম আহামরি বড় না , ১৫/২০ মিনিটের মধ্যেই ঘুরে শেষ করা যায় কিন্তু আমি প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় ছিলাম আর সাথে পুরো লুসাই গ্রামের আনাচে কানাচে ভীষণ এক্সপ্লোর করেছি। আমার স্মৃতিতে লুসাই গ্রামে কাটানো প্রতিটা মুহূর্ত খুব সুন্দর জায়গা জুড়ে থাকবে❤️

আমার আশেপাশের অনেকেই আমাকে অপছন্দ করে, আমি এটাও বুঝি কে ঠিক কোন কারণে আমাকে অপছন্দ করে। আর আমি এই ব্যাপারটা আনন্দের সঙ্গ...
09/02/2026

আমার আশেপাশের অনেকেই আমাকে অপছন্দ করে, আমি এটাও বুঝি কে ঠিক কোন কারণে আমাকে অপছন্দ করে। আর আমি এই ব্যাপারটা আনন্দের সঙ্গে উপভোগ করি ।

আমার সামনে খুবই ভালো কথাবার্তা, বোঝাই ওরা আমার কতটা ভালো চায় অথচ আমার অগোচরে আমাকে নিয়েই সমালোচনা করে, আমার খারাপ চায়।
কি একটা ব্যাপার ! তাই না?🥰

আমি সবই দেখি, বুঝি তবুও চুপ থাকি । এমন ভাবে থাকি যেন তাদের মনে হয় , আমার চিন্তাভাবনায় তারাই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী ।

চলার পথে বিনোদন দরকার , না হলে জীবনটাকে বোরিং মনে হয় , কি বলেন!! 😅🌚

শব-ই- বরাত special🖤       #হালুয়া
03/02/2026

শব-ই- বরাত special🖤










#হালুয়া

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marzana Tabassum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marzana Tabassum:

Shortcuts

Share

Category