27/05/2026
অপরিচিত কারও অপেক্ষায়— (উৎসর্গ— নিজেকে কুরবানী করলাম)
মরিকার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছি,ক্লান্তির কারণও খুঁজতে গিয়েও আরও ক্লান্ত, এই রিক্ত হাতে ফিরে যেতে হবে বুঝি,ধুলিমলিন প্রান্তরে পিপাসার্ত হয়ে পানি পানি করে চিৎকার করেও কাউকে পাবো না,বর্ষার স্মৃতি গুলো মোরে ব্যথিত করেছে, নিঃসঙ্গ হয়ে নদীর তীরে একটু কান্না করতে গিয়েছিলাম কিন্তু আঁখির জল যে আমাকে স্বার্থপরের মত ভাসিয়ে নিয়ে যাবে আমি বুঝতে পারিনি।। বৃষ্টির ঝিরি ঝিরি ফোঁটায় দুজন একসাথে ভিজবো বলে, শুধু এই আশায় আর একা ভিজতে যাইনি কভু।। কুঁড়ে ঘরের বাতায়ন খুলে উঁকি দিয়ে যখন দেখবো মুষল ধারে বৃষ্টি হচ্ছে কত রঙ বেরঙের ফুল ফুটেছে কদম,পলাশ তবুও তুমি নেই বলে আর ভিজতে ইচ্ছে করে না,কদম ফুলের পরাগ তোমার মুখে মাখাবো বলে আজও অপেক্ষায় প্রহর গুনছি।
এই নিঃসঙ্গতাই বুঝি মোরে ক্লান্ত করে ফেলেছে, তবুও কভু এ ভুবনে তোমার সঙ্গ পাবো বলে মনে হয় না।।
তুমি অচেনা পথিক হয়ে আমার জীবনে কবে আসবে তাঁর কোন ইয়ত্তা নেই,তবে আমি ক্লান্ত হয়ে পড়লেও আশা হারায়ে পড়িনি।। আকাশের নীলে তোমায় নিয়ে কত স্বপ্ন বুনেছি,তা বুঝি মোর বিষন্নতায় কালো অন্ধকার হয়ে বৃষ্টি হয়ে তোমার কেশ গুচ্ছের ভাঁজে যে সুবাস লুকিয়ে ছিল, তাঁর শুভ্রতা তোমাকে আনন্দিত করলেও, আমাকে ব্যথিত করেছে, কারণ আজও আমি নিঃসঙ্গ অপেক্ষমান,আমি আজও প্রহর গুনি অপরিচিত কেউ মোর জীবনে আসবে বলে, জোৎস্না স্নাত রাতের নিস্তব্ধতা ভেঙে বাতায়ন খুলে দুজনে মিলে একসাথে ঐ তারকা গুনবো বলে আজও আমি নিঃসঙ্গ রয়ে গেছি চাঁদের মত, তুমি আসবে বলে এই আশায়।।
জবা ফুলের পরাগ তোমার গালে মাখবো বলে,আজও অপেক্ষায় প্রহর গুনি অপরিচিতা তুমি আমার জীবনে আসবে কবে...?
তুমি কি আমাকে রক্তাক্ত প্রান্তরে কুড়িয়ে পাবে,নাকি জান্নাতের চৌকাঠের আঙ্গিনায়, সেটা আমার প্রতি তোমার দোয়া ও ভালোবাসাই ঠিক করে দেবে।।
তুমি অপরিচিত বলে.....!
Abdul Hai