RUET Reporters Unity

RUET Reporters Unity সত্য প্রকাশই হোক একমাত্র পূর্বাধিকার
(253)

Tragic Death of Two Students at CUET; We Deeply Mourn to Their early PassingTwo students of Chittagong University of Eng...
12/08/2026

Tragic Death of Two Students at CUET; We Deeply Mourn to Their early Passing

Two students of Chittagong University of Engineering and Technology (CUET) have tragically died after drowning in ponds adjacent to two residential halls of the university. The incident occurred on Wednesday (August 12), casting a deep shadow of grief across the university community.

The deceased students have been identified as Arnab Dutta, a student of the Computer Science and Engineering (CSE) Department from the 2024–25 academic session (24 Series), and Shanto Deb, a student of the Electrical and Electronic Engineering (EEE) Department from the same academic session.

According to relevant sources, they drowned in ponds adjacent to Kazi Nazrul Islam Hall and Shah Hall of the university. Their tragic deaths have left their classmates, teachers, and fellow students deeply saddened.

It is worth mentioning that on July 28, Arnab Saha, a student of the 2021 batch of the Mechanical Engineering Department at CUET, also died in a drowning incident. The occurrence of multiple similar accidents within a short period has caused profound concern and grief across the CUET community.

We, the RUET Reporters Unity family, express our deepest condolences over the untimely deaths of the CUET students. We pray for the eternal peace of the departed souls and extend our heartfelt sympathies to their families, classmates, teachers, and all members of the CUET community.

আন্তর্জাতিক সংগঠন 'ASHRAE' এর রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন নেতৃত্বে মোকারম–সিফাতবিশ্বের অন্যতম পেশাদার সংগঠন 'আমেরিকান...
10/08/2026

আন্তর্জাতিক সংগঠন 'ASHRAE' এর রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন নেতৃত্বে মোকারম–সিফাত

বিশ্বের অন্যতম পেশাদার সংগঠন 'আমেরিকান সোসাইটি অব হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স' যা অ্যাশরে (ASHRAE) নামে পরিচিত। সম্প্রতি সংগঠনটির রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) স্টুডেন্ট ব্রাঞ্চের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোকারম আহমেদ বাধন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত সরকার।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

অ্যাশরে রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ ২০২৪ সালে প্রতিষ্ঠিত একটি অনুমোদিত ছাত্রসংগঠন, যা বিশ্বের অন্যতম পেশাদার সংগঠন আমেরিকান সোসাইটি অব হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স (ASHRAE) এর অধিভুক্ত। সংগঠনটি হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন (এইচভিএসি অ্যান্ড আর) বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ, গবেষক ও পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন, আধুনিক জ্বালানি দক্ষতা ও এইচভিএসি প্রযুক্তিবিষয়ক কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন, আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং পরিবেশবান্ধব প্রকৌশল চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করে। পাশাপাশি বিভিন্ন অনুদান, বৃত্তি, গবেষণা ও পেশাগত উন্নয়নের সুযোগ তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নবগঠিত কমিটির নেতৃত্বে অ্যাশরে রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ ভবিষ্যতেও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং এইচভিএসি অ্যান্ড আর খাতে শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বিকাশে আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।

"নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশন অফ রুয়েট" এর নতুন নেতৃত্বে তানভীর–মারুফরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নট...
10/08/2026

"নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশন অফ রুয়েট" এর নতুন নেতৃত্বে তানভীর–মারুফ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশন অব রুয়েট এর ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (৩ আগস্ট) রুয়েট ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা এবং নবনির্বাচিত নেতৃত্বের কাছে সংগঠনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর আনজুম উল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম মারুফ।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষকবৃন্দ সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশন অব রুয়েট দীর্ঘদিন ধরে রুয়েটে অধ্যয়নরত নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে কাজ করে আসছে। সংগঠনটি সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সম্প্রীতিমূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

নবগঠিত কমিটির নেতৃত্বে নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশন অব রুয়েট ভবিষ্যতেও সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করা, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গঠনমূলক উদ্যোগ গ্রহণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।

“বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি, রুয়েট” এর নতুন নেতৃত্বে জুনায়েদ–শাকিলরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধ...
10/08/2026

“বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি, রুয়েট” এর নতুন নেতৃত্বে জুনায়েদ–শাকিল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধ্যয়নরত বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৮ আগস্ট) নগরীর ভদ্রায় কাচ্চি ডাইন রেস্তোরায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ মাহামুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী খন্দকার শাকিল।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। এছাড়াও অন্যান্য উপদেষ্টা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাসুদ রানা, এমটিই বিভাগের প্রধান মো. ফিরোজ আলী, আইপিই বিভাগের অধ্যাপক ড. শাহেদ মাহমুদ এবং ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন।

সংগঠনটির আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শিক্ষার্থীরাও রয়েছেন। রুয়েটে অধ্যয়নরত এসব জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

রুয়েটে বিভিন্ন জেলা ও অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে বেশ কয়েকটি সামাজিক ও আঞ্চলিক সংগঠন রয়েছে। এসব সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তিন জেলার শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

নতুন নেতৃত্বের প্রধান লক্ষ্য হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, রুয়েটে অধ্যয়নরত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করে বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির কার্যক্রমকে এগিয়ে নেওয়া।

‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট’ এর চ্যাম্পিয়ন রুয়েট ডিসিজুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, মেধা, জবাবদিহিত...
09/08/2026

‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট’ এর চ্যাম্পিয়ন রুয়েট ডিসি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, মেধা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট কম্পিটিশন–২০২৬’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাবের দল ‘রুয়েট ডিসি সক্রেটিস’। তীক্ষ্ণ যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা, দলগত সমন্বয় এবং আত্মবিশ্বাসী পরিবেশনার মাধ্যমে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় শিরোপা জিতে নেয় দলটি।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর আয়োজনে এবং 'ডিবেট বাংলাদেশ' এর সহযোগিতায় ‘৩৬ জুলাই উদযাপন–২০২৬’ উপলক্ষ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ‘দ্য জুলাই আপরাইজিং: জাস্টিস, মেরিট অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, মেধা ও জবাবদিহিতার মূল্যবোধকে ধারণ করে তরুণ প্রজন্মের যুক্তি, চিন্তা ও নেতৃত্বের বিকাশ ঘটানো।

এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিতর্ক সংগঠনের ২৪টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ফেনী ডিবেট ফোরাম, চাঁদপুর ডিবেট মুভমেন্টসহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিতর্ক সংগঠন।

প্রতিযোগিতার প্রিলিমিনারি (ট্যাব) রাউন্ড অনলাইনে ডিসকর্ড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। পরে ৯ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। চারটি প্রিলিমিনারি রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়।

দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ‘রুয়েট ডিসি সক্রেটিস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে রুয়েট ডিবেটিং ক্লাবের বিতার্কিক আবিদ মাহমুদ ফাইনালে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।

প্রতিযোগিতার মোট প্রাইজপুল ছিল ১ লাখ ২ হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পায় ৪০ হাজার টাকা, রানার্সআপ ৩০ হাজার টাকা, দুই সেমিফাইনালিস্ট দল ১০ হাজার টাকা করে, ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ পান ৭ হাজার টাকা এবং ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ পান ৫ হাজার টাকা।

প্রতিযোগিতার ইকুইটি টিমে দায়িত্ব পালন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি মো. ফাহাদ হোসেন এবং বুটেক্স ডিবেটিং ক্লাবের সাবেক চিফ অব ইংলিশ উইং অপ্সরী আবেদীন।

এ সাফল্যে রুয়েট ডিবেটিং ক্লাব জানায়, জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পেরে তারা গর্বিত। ক্লাবের সদস্যদের মতে, নিরলস অনুশীলন, যুক্তিনির্ভর উপস্থাপনা, দলগত সমন্বয় এবং বিতর্কের প্রতি নিবেদনই এ অর্জনের মূল ভিত্তি। ভবিষ্যতেও জাতীয় অঙ্গনে একই ধারাবাহিকতা বজায় রেখে রুয়েটের সুনাম আরও সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেষ পর্যায়ে ছাত্র হল-২ এর লিফটের কাজ, অনাকাঙ্ক্ষিত বিলম্বে ক্ষুব্ধ শিক্ষার্থীরাদীর্ঘদিনের অপেক্ষা, প্রতিদিনের সিঁড়ি ভাঙ...
09/08/2026

শেষ পর্যায়ে ছাত্র হল-২ এর লিফটের কাজ, অনাকাঙ্ক্ষিত বিলম্বে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

দীর্ঘদিনের অপেক্ষা, প্রতিদিনের সিঁড়ি ভাঙা আর লিফট চালুর আশ্বাস—এভাবেই সময় কেটেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র হল-২ এর আবাসিক শিক্ষার্থীদের। অবশেষে হলটির দুটি লিফটের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে একটি লিফট চালু করা সম্ভব হবে। অপর লিফটটির কাজ শেষ হতে আরও প্রায় ২০ দিন সময় লাগতে পারে। তবে দীর্ঘদিন ধরে লিফটের সুবিধা না পাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি ও অপেক্ষার পাশাপাশি কবে নাগাদ নিয়মিতভাবে লিফটের সেবা পাওয়া যাবে, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি তাদের মনে।

লিফট স্থাপনকারী প্রতিষ্ঠান রিকল বিডি লিমিটেডের দায়িত্বরত ফোরম্যান মো. আনোয়ার বলেন, “লিফট চালুর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী ৮–১০ দিনের মধ্যে একটি লিফট চালু করা সম্ভব হতে পারে। দ্বিতীয় লিফটটির কাজ শেষ করতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে।”

তিনি জানান, ফ্রান্সের ‘সোডিমাস আসঁসোর’ ব্র্যান্ডের প্রতিটি লিফটের ধারণক্ষমতা এক হাজার কেজি। এতে একসঙ্গে ১৩ থেকে ১৫ জন যাতায়াত করতে পারবেন। তবে প্রাথমিকভাবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ৮০০ কেজি ধারণক্ষমতায় লিফট পরিচালনা করা হবে। শুরুতে প্রতিদিন ১২ ঘণ্টা লিফট চালুর পরিকল্পনা রয়েছে।
হল প্রশাসন জানিয়েছে, ছাত্র হল-২ এর দুটি লিফট দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে। সব ধরনের পরীক্ষা ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ব্যবহারের জন্য লিফট দুটি চালু করা হবে। লিফট পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর থেকে সংশ্লিষ্ট মাসের হল ফি এর সঙ্গে লিফটের ফি ও যুক্ত হবে।

তবে দীর্ঘদিন ধরে লিফট চালু না হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। বিশেষ করে উচ্চতলার শিক্ষার্থীদের নিয়মিত সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করতে হচ্ছে। ক্লাস, পরীক্ষা কিংবা প্রয়োজনীয় কাজে যাতায়াতের পাশাপাশি ভারী ব্যাগ ও অন্যান্য সামগ্রী বহনের সময় এই ভোগান্তি আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে লিফট চালুর অপেক্ষায় থাকলেও কাজ শেষ হতে সময় লাগায় শিক্ষার্থীদের মধ্যে হতাশাও তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের কাছে লিফটটি শুধু অতিরিক্ত কোনো সুবিধা নয়; বহুতল আবাসিক ভবনে দৈনন্দিন চলাচলের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ফলে দীর্ঘ সময় ধরে এর সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় তাদের ভোগান্তি ক্রমেই দীর্ঘ হয়েছে। বিশেষ করে উচ্চতলার আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের সিঁড়ি ব্যবহার এখন অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই আবাসিক হলে লিফট চালুর দাবি দীর্ঘদিনের। কিন্তু কাজের ধীরগতির কারণে লিফট চালু হতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের অপেক্ষাও দীর্ঘ হয়েছে। বর্তমানে কাজ শেষ পর্যায়ে পৌঁছালেও একটি লিফট চালু হতে আরও ৮–১০ দিন এবং অপরটির জন্য প্রায় ২০ দিন সময় লাগতে পারে। ফলে শিক্ষার্থীদের প্রত্যাশা, এবার যেন নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে লিফট চালু করা হয় এবং দীর্ঘদিনের ভোগান্তির আর পুনরাবৃত্তি না ঘটে।

প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে লিফট চালু করতে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ছাত্র হল-২ এর আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। এখন শিক্ষার্থীদের অপেক্ষা—আশ্বাসের পর এবার কবে বাস্তবে চালু হবে কাঙ্ক্ষিত লিফট।

মেধায় হলের সিট, বদলে গেছে রুয়েটের আবাসিক জীবন। বিগত সময়ে রুয়েটের আবাসিক হলের সিট ছিল রাজনৈতিক প্রভাবের অধীন, হয়নি সুষ...
09/08/2026

মেধায় হলের সিট, বদলে গেছে রুয়েটের আবাসিক জীবন।

বিগত সময়ে রুয়েটের আবাসিক হলের সিট ছিল রাজনৈতিক প্রভাবের অধীন, হয়নি সুষ্ঠু বরাদ্দ। বর্তমান প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীরা সিট পাচ্ছেন মেধার ভিত্তিতে, বাস্তবায়ন হচ্ছে স্বচ্ছ আবাসন ব্যবস্থার।

জাতীয় দৈনিক "আমার দেশ" এ প্রকাশিত প্রবন্ধটি লিখেছেন রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহরান আল বান্না ইউশা।

বিস্তারিত কমেন্ট সেশশনে....

08/08/2026

র‍্যাগ কনসার্ট ২০২৬ | নভোঋদ্ধ’২০

নভোঋদ্ধ’২০ এর আয়োজনে শিরোনামহীন, আর্ক ও হাইওয়ের সুরে বিদায়ের স্মৃতিকে রাঙিয়ে নিল রুয়েট। বিদায়ের এ বিশেষ মুহূর্তে সাথে ছিল রুয়েট শিক্ষার্থীদের ব্যান্ড 'RAVEN' ও 'গানflowers'।
#নভোঋদ্ধ২০

রুয়েট ক্যারিয়ার ফোরামের নতুন নেতৃত্বে পরান ও রাকিবরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ক্যা...
08/08/2026

রুয়েট ক্যারিয়ার ফোরামের নতুন নেতৃত্বে পরান ও রাকিব

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের প্রস্তুতিতে কাজ করা সংগঠন রুয়েট ক্যারিয়ার ফোরাম-এর ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জালাল উজ বিন পরান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব।

রুয়েট ক্যারিয়ার ফোরাম শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত দক্ষতা ও চাকরির বাজার সম্পর্কে ধারণা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। সেমিনার, কর্মশালা, ক্যারিয়ার বিষয়ক আলোচনা এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক আয়োজনের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ভূমিকা রাখছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত ক্ষেত্রে প্রস্তুত করতে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

নভোঋদ্ধ’২০ এর আয়োজনে র‍্যাগ কনসার্টের মঞ্চে শিরোনামহীন, আর্ক ও হাইওয়েরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়ে...
07/08/2026

নভোঋদ্ধ’২০ এর আয়োজনে র‍্যাগ কনসার্টের মঞ্চে শিরোনামহীন, আর্ক ও হাইওয়ে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০–২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থীদের বিদায়কে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে। সিরিজের সব গুলো বিভাগের শিক্ষার্থীদের সম্মিলিত গ্রুপ ‘নভোঋদ্ধ ’২০’ এর নেতৃত্বে সাংস্কৃতিক সন্ধ্যা, র‍্যাগ কনসার্টের নানা আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ৪বছরের পথচলার শেষ প্রান্তে বিদায়ের এ আয়োজন পরিণত হয়েছে বন্ধুত্ব, স্মৃতি ও ভালোবাসার এক আবেগঘন উদযাপন।

বিদায়ের সবচেয়ে বড় আকর্ষণ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রুয়েটের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত র‍্যাগ কনসার্ট। কনসার্টে মূলধারার জনপ্রিয় ব্যান্ড 'শিরোনামহীন', 'হাইওয়ে' এবং 'হাসান আর্ক' তাদের পরিবেশনা করেন। পাশাপাশি রাত ৮টা থেকে মঞ্চে গান পরিবেশন করে রুয়েটের নিজস্ব ব্যান্ড ‘গানFlower’ ও ‘RAV3N’। মূলধারার ব্যান্ডগুলোর পরিবেশনা শুরু হয় রাত ৯টা থেকে।

এর আগে মঙ্গলবার (৫আগস্ট) সন্ধ্যায় রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘অন্তিম প্রহরে’ শীর্ষক কালচারাল নাইটের মধ্য দিয়ে তাদের এ আয়োজনের সূচনা হয়। এ পর্বে ২০ সিরিজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য কালচারাল নাইট এবং র‍্যাগ কনসার্টে প্রবেশের ক্ষেত্রে টিশার্ট বা টিকিট বাধ্যতামূলক ছিল। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তা ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান পরিচালনার স্বার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের অংশগ্রহণকারীদের কথা বিবেচনা করে বিশেষ করে র‍্যাগ কনসার্টে প্রতিবছরই এমন উদ্যোগ নেয়া হয়ে থাকে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল সুপরিচিত মোবাইল ব্র্যান্ড 'হনোর বাংলাদেশ' (HONOR Bangladesh)। এছাড়াও খাবার ও অন্যান্য সামগ্রীর স্পন্সর পার্টনার 'আদি ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট' যুক্ত ছিল।

প্রকৌশল শিক্ষার দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি, সংগ্রাম ও একসঙ্গে পথচলার আবেগ নিয়েই শেষবারের মতো এক মঞ্চে মিলিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজের) শিক্ষার্থীরা। এই আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, ভালোবাসা এবং রুয়েট জীবনের স্মৃতিগুলোকে আজীবন ধারণ করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‘নভোঋদ্ধ ’২০, বৈভবে স্বকীয় নন্দনে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত বিদায় উৎসবটি রুয়েটের ২০ সিরিজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ অধ্যায়কে স্মরণীয় করে তুলবে বলে প্রত্যাশা আয়োজকদের।

Address

Rajshahi University Of Engineering & Technology
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when RUET Reporters Unity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUET Reporters Unity:

Shortcuts

Share