06/09/2026
আজ সারাদিন মিষ্টি রিমঝিম বৃষ্টি। 🌧️🤍
সকাল থেকেই বৃষ্টি দেখে আমার ছেলে ভীষণ খুশি। বারবার বলছে, “Mommy, rain! Rain! Rain!” 🥹❤️ জানালার পাশে বসে ছোট্ট চোখে বৃষ্টি দেখছে আর খুব আনন্দ করে উপভোগ করছে। ওর সেই খুশি দেখতে দেখতে আমার মনটাও ভালো হয়ে গেল।
আর আমি… অনেকদিন পর USA-তে বৃষ্টি দেখে হঠাৎ করেই বাংলাদেশের কথা খুব মনে পড়ে গেল। 🇧🇩❤️
বৃষ্টি মানেই যেন বাংলাদেশের সেই পরিচিত গন্ধ, জানালায় টুপটাপ শব্দ, আর গরম গরম খিচুড়ির সঙ্গে মজাদার গরুর মাংস! 😋🍲🥩
দেশ থেকে দূরে থাকলে বুঝি, বৃষ্টির মতো ছোট্ট একটা মুহূর্তও কত পুরোনো স্মৃতি আর আপনজনের কথা মনে করিয়ে দিতে পারে।
Alhumdulilah.