Agri Cast

Agri Cast "LIFE is a COMEDY for those who THINK and a TRAGEDY for those who FEEL."
-Horace Walpole

21/09/2024

In the absence of our negotiator Md. Emrul Hasan, today's live is postponed.
It's a matter of heartbroken that, we can't convey our explanation today.
Insha Allah this programme will be highlighted to all very soon.
Till then stay with us...!
Agri Cast

The ask, "How AGRICULTURE  and  MONEY are correlated?"Coming soon with the MIRACULOUS explanation...!!!
20/09/2024

The ask, "How AGRICULTURE and MONEY are correlated?"
Coming soon with the MIRACULOUS explanation...!!!

"এখন সারা বছর চাষ হবে তরমুজ"খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ি গ্রাম, বাগালী ইউনিয়নের উলা ও বগার বিলের মা...
16/09/2024

"এখন সারা বছর চাষ হবে তরমুজ"

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ি গ্রাম, বাগালী ইউনিয়নের উলা ও বগার বিলের মাছের ঘেরে একই সঙ্গে দেখা মিলছে মাছ চাষ আর তরমুজের আবাদ।

কয়রা উপজেলার বড়বাড়ি গ্রামের কৃষক আবুল হাসান বলেন, তাঁর সাড়ে ছয় বিঘা জমির মাছের ঘেরের পাড় বা আল আছে ২৫ শতাংশ। সারা বছরই ঘেরপাড় আনাবাদি পড়ে থাকত। কৃষি গবেষণা বিভাগের পরামর্শে গত জুন মাসে প্রথমবারের মতো মাছের ঘেরের পাড়ে বারি তরমুজ-২ জাতের ২০০টি তরমুজের বীজ রোপণ করেছিলেন। তরমুজগাছের বয়স তিন মাস পেরিয়েছে। রোগবালাই হয়নি, ফলনও বেশ ভালো হয়েছে। তরমুজের ওজন ৫ কেজি পর্যন্ত হয়েছে। ৩০ হাজার টাকা খরচ করে এরই মধ্যে ৮০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান জানান, বেশ আগে তরমুজের মৌসুম শেষ হয়েছে। অসময়ে কয়রা উপজেলার দুটি ইউনিয়নের ১৩০ বিঘা মাছের ঘেরের পাড়ে ২০ জন কৃষককে দিয়ে মাচান পদ্ধতিতে বারি তরমুজ-১, বারি তরমুজ-২ ও হাইব্রিড তরমুজ চাষ করিয়েছেন তাঁরা। ফলন হয়েছে হেক্টরপ্রতি প্রায় ৩৫ মেট্রিক টন। কৃষকদের বীজ সরবরাহ থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করা হয়েছে।

কৃষি গবেষণা বিভাগ খুলনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, বারি তরমুজ-১ ও বারি তরমুজ-২ নিয়ে গবেষণা করে গত বছরই প্রথম কয়রায় পরীক্ষামূলক চাষে সাফল্য এসেছিল। এই দুই জাতের তরমুজের বীজ কৃষকেরাই সংরক্ষণ করতে পারেন। একটি জাতের তরমুজের ভেতর হলুদ, অন্যটির টকটকে লাল। সারা বছরই চাষ করা যায়। রোপণের ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই তরমুজ বিক্রি করা যায়। কয়রার আবহাওয়া জন্য উপযোগী এই দুই জাত। এগুলোর ফলন, আকৃতি, স্বাদ ও মিষ্টতা অনেক ভালো।

তথ্যসূত্রঃ প্রথম আলো https://www.prothomalo.com/bangladesh/district/34tkh16u9r

14/09/2024

How human
step in
FORAGING to FARMING...???

‘লন কার্পেট’ ঘাস চাষে লাভবান কৃষক সাইকুলনেত্রকোনার কলমাকান্দায় পতিত জমিতে সবুজ ‘লন কার্পেট’ ঘাস বাণিজ্যিকভাবে চাষ করছেন ...
13/09/2024

‘লন কার্পেট’ ঘাস চাষে লাভবান কৃষক সাইকুল

নেত্রকোনার কলমাকান্দায় পতিত জমিতে সবুজ ‘লন কার্পেট’ ঘাস বাণিজ্যিকভাবে চাষ করছেন কৃষক সাইকুল ইসলাম (৩৮)। চার বছর ধরে তিনি এই ঘাস চাষ করে লাভের মুখ দেখছেন। ঘাসগুলো দেখলে মনে হয় সত্যিকারের কার্পেট। বাড়ি বা অফিসের আঙিনায়, বাগানে, সৌন্দর্য বাড়াতে দিন দিন এর চাহিদা আর জনপ্রিয়তা বাড়ছে। উপজেলার সেহড়াউন্দ গ্রামের এই কৃষককে দেখে এখন অনেকেই এমন ঘাস চাষে আগ্রহী হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও সাইকুলের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালের মার্চে সাইকুল ঢাকার মোহাম্মদপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। সেখানে তিনি প্রথম লন কার্পেট ঘাস দেখেন। করোনাকাল বলে তখন কাজ পাচ্ছিলেন না। এই ঘাস চাষে তাঁর আগ্রহ জমে। সেখানে তিনি ঘাসের চাষ শেখেন। বাড়ি ফিরে ১ লাখ ২০ হাজার টাকা পুঁজি নিয়ে ১২ শতাংশ পতিত জমিতে পরীক্ষামূলকভাবে ঘাস চাষ শুরু করেন। এতে বেশ কিছু টাকা লাভ হয় তাঁর। স্থানীয়ভাবে ঘাসের চাহিদা থাকায় ও অল্প খরচে লাভের মুখ দেখায় তিনি আরও বড় পরিসরে এই ঘাস চাষের উদ্যোগ নেন। এ বছর তিনি ৭০ শতাংশ জমিতে এই ঘাস চাষ করেছেন। পরিচর্যার কাজে যুক্ত আছেন স্থানীয় ১২ জন যুবক। তাঁদের জনপ্রতি দৈনিক দিতে হয় ৪০০ থেকে ৫০০ টাকা। বর্তমানে তিনি এই ঘাস প্রতি বর্গফুট বিক্রি করছেন ৮০ টাকায়। সব খরচ শেষে গত বছর তাঁর প্রায় ছয় লাখ টাকা লাভ হয়েছে বলে জানালেন।

স্থানীয় যুবক সবুজ মিয়া বলেন, এলাকার পতিত জমি ইজারা নিয়ে সাইকুল ঘাস চাষ শুরু করেন। এই ঘাস স্থানীয় শৌখিন মানুষ ছাড়াও দূর থেকে অনেকে এসে কিনে নিয়ে যান। ঘাস চাষে তেমন কষ্ট নেই, খরচও কম। তিনি নিজেও আগামী মাস থেকে বাড়ির সামনে উঁচু জায়গায় ঘাস চাষ করার কথা ভাবছেন। এ ব্যাপারে তিনি সাইকুলের পরামর্শ নিচ্ছেন।

সাইকুলের এখানে ঘাস পরিচর্যার কাজ করেন শ্রমিক আবু রায়হান। তিনি বলেন, ‘আমাদের এলাকায় কেউ এভাবে ঘাস চাষ করেন না। সাইকুল প্রথম এই উদ্যোগ নিয়েছেন। আমরা ১০-১২ জন মজুরিভিত্তিতে এখানে কাজ করি।’

সাইকুল ইসলাম বলেন, তিনি প্রথম যখন ঘাস চাষ শুরু করেন, তখন এলাকার অনেকেই তাঁকে দেখে হাসিঠাট্টা করছিলেন। এখন অনেকেই এই ঘাস চাষে আগ্রহী হচ্ছেন। এই ঘাস চাষে এক বছরের মতো সময় লাগে। সব খরচ বাদ দিয়ে গত বছর ছয় লাখ টাকার মতো আয় হয়েছে তাঁর। এ বছর আয় আরও বাড়বে বলে তাঁর ধারণা।

কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কলমাকান্দায় এই প্রথম লন কার্পেট ঘাসের চাষ হয়েছে। কৃষক সাইকুল ইসলামের মতো আরও কেউ এই ঘাস চাষ করতে চাইলে কৃষি বিভাগ থেকে তাঁদের সহযোগিতা করা হবে। এই ঘাস সৌন্দর্যবর্ধনের জন্য শৌখিন মানুষ কিনে থাকেন। এই ঘাস চাষে কম খরচে বেশি লাভ হয়।

প্রথম আলো

The HISTORY...!!!FOOD through FIELD...!!! FEEDING through FIELD...!!! Coming soon...!
13/09/2024

The HISTORY...!!!
FOOD through FIELD...!!!
FEEDING through FIELD...!!!

Coming soon...!

Coming Soon...........!
06/09/2024

Coming Soon...........!

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agri Cast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share