15/05/2026
গাজীপুর সাফারি পার্ক ভ্রমণের সবকিছু ২০২৬ | Gazipur Safari Park tour guide | Alif Hossain
গাজীপুর সাফারী পার্ক যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক সবুজ রাজ্য। বিস্তীর্ণ বনভূমির মাঝে খোলা আকাশের নিচে অবাধে বিচরণ করে হরিণ, জেব্রা, সিংহসহ নানা বন্যপ্রাণী। পাখির কিচিরমিচির আর নীরব সবুজের ছোঁয়ায় এখানে এসে মন ভরে যায় প্রশান্তিতে। শহরের ব্যস্ততা ভুলে প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য গাজীপুর সাফারী পার্ক সত্যিই এক অনন্য গন্তব্য। 🌿✨
গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র। প্রায় ৩,৮১০ একর বিস্তৃত এই সাফারি পার্কে খোলা পরিবেশে ঘুরে বেড়ানো হরিণ, জেব্রা, সিংহ, রয়েল বেঙ্গল টাইগার, ময়ূরসহ নানা প্রজাতির প্রাণী আপনাকে এনে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা।
সবুজ বনানী, প্রশস্ত লেক, শান্ত পরিবেশ আর শিশু থেকে শুরু করে বড়দের জন্য বিনোদনের নানা আয়োজন—সবকিছু মিলিয়ে গাজীপুর সাফারি পার্ক একদিনের ভ্রমণের জন্য আদর্শ জায়গা।
এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি গাজীপুর সাফারি পার্কের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা, সঙ্গে রয়েছে টিকিট মূল্য, যাতায়াত খরচ, দর্শনীয় স্থান ও প্রয়োজনীয় গাইডলাইন।
আপনি যদি পরিবার বা বন্ধুদের সাথে একদিনে ঘুরে আসার প্ল্যান করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই সহায়ক হবে।
📍 গাজীপুর সাফারি পার্কের দর্শনীয় স্থান :
১| কোর সাফারি ( জেব্রা,হরিণ,বানর, নীলগাই,আফ্রিকান গাই,সিংহ,বাঘ,কালো ভাল্লুক )।
২| সাফারি কিংডম ( মেকাও ও পেরট অ্যাভিয়ারী, এ্যাকোরিয়াম গ্যালারি)
৩| জলহস্তী বেস্টুনী।
৪| ময়ূর ও দনেশ অ্যাভিয়ারী।
৫| কুমির ও অজগর সাপ ।
৬| লেক ও ফরেস্ট ভিউ পয়েন্ট,ঝুলন্ত ব্রিজ (রঙিন মাছ)।
৭| মদনটাক, ইমু ও উট পাখি।
৮| নেচারাল হিস্ট্রি মিউজিয়াম।
৯| শিশু পার্ক ও বিনোদন এলাকা
📍 টিকিট ও খরচ (২০২৬)
১ | প্রবেশ টিকিট :
১২ বছরের নিচে : ২০৳
প্রাপ্তবয়স্ক : ৫০৳
স্টুডেন্ট (স্টুডেন্ট আইডি কার্ডসহ) : ১০৳
বিদেশি দর্শনার্থীদের জন্য : ১০০০৳
৬ বছরের নিচে : ফ্রি
২ | কোর সাফারি :
ছাত্র/ছাত্রী (স্টুডেন্ট আইডি কার্ডসহ) : ৫০৳
প্রাপ্তবয়স্ক : ১৫০৳
৩ | মাকাও ও প্যারট অ্যাভিয়ারী : ৪০৳
৪ | অ্যাকুরিয়াম গ্যালারি : ২০৳
৫ | প্রজাপতি কর্নার + সাপ + ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম : ৪০৳
৬ | ময়ূর ও ধনেশ অ্যাভিয়ারী : ৪০৳
৭ | ঝুলন্ত ব্রিজ : ১০৳
📍 মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে।