Fatiha Falak

Fatiha Falak আসসালামু আলাইকুম।

good noon
14/07/2026

good noon

ডা. কুশাল- ডা. সুষমা রেজার ডিভোর্স🥺ভাবা যায়! যাদের অনেকেই আইডল ভাবে, কাপল হিসেবে অনেক পছন্দ করে তারাও তাদের সম্পর্ক টিকা...
27/06/2026

ডা. কুশাল- ডা. সুষমা রেজার ডিভোর্স🥺

ভাবা যায়! যাদের অনেকেই আইডল ভাবে, কাপল হিসেবে অনেক পছন্দ করে তারাও তাদের সম্পর্ক টিকাতে পারছেনা। প্রফেশনাল লেভেলে তারা যথেষ্ট উচ্চ, সবার পছন্দের। হয়তো একসাথে আর তাদের পথচলা যাচ্ছিলো না। তাদের টা তারাই ভাল জানে!

আশা করি দুইজন ভাল থাকুক। বাচ্চাগুলাও ভাল থাকুক❤️

27/06/2026

🚨 আগামীকাল ২৮ জুন – জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
মায়েরা, শিশুকে নিয়ে কেন্দ্রে যাওয়ার আগে এই বিষয়গুলো একবার দেখে নিন। 💙
প্রতিটি শিশুর সুস্থ বেড়ে ওঠার জন্য ভিটামিন-এ খুবই গুরুত্বপূর্ণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ভিটামিন-এ ঘাটতিজনিত চোখের সমস্যার ঝুঁকি কমায়।
তবে কিছু বিষয় জানা থাকলে অযথা দুশ্চিন্তা ও ভুল—দুটোই এড়ানো যায়।
━━━━━━━━━━━━━━
🍽️ ১. খালি পেটে নয়
শিশুকে কখনোই খালি পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবেন না।
✔️ বুকের দুধ, ফর্মুলা দুধ বা বয়স অনুযায়ী হালকা খাবার খাইয়ে তারপর কেন্দ্রে নিয়ে যান।
━━━━━━━━━━━━━━
💊 ২. সম্প্রতি ভিটামিন-এ খেয়েছে?
যদি গত ১ মাসের মধ্যে চিকিৎসকের পরামর্শে ভিটামিন-এ ক্যাপসুল খেয়ে থাকে, তাহলে ক্যাম্পেইনে দেওয়ার আগে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই জানান। প্রয়োজন আছে কি না, তারা সিদ্ধান্ত দেবেন।
━━━━━━━━━━━━━━
🤒 ৩. শিশু অসুস্থ থাকলে কী করবেন?
যদি শিশুর তীব্র জ্বর, খুব অসুস্থ অবস্থা বা গুরুতর ডায়রিয়া থাকে, তাহলে আগে চিকিৎসা নিন।
সুস্থ হওয়ার পর নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে ভিটামিন-এ খাওয়ানো যাবে।
━━━━━━━━━━━━━━
😢 ৪. জোর করে খাওয়াবেন না
শিশু যদি খুব কান্নাকাটি করে বা অস্থির থাকে, জোর করবেন না।
শান্ত হলে স্বাস্থ্যকর্মীর সহায়তায় ক্যাপসুল খাওয়ান।
━━━━━━━━━━━━━━
✂️ ৫. ক্যাপসুল কীভাবে খাওয়ানো হয়?
ক্যাপসুল গিলে খেতে হয় না।
স্বাস্থ্যকর্মী ক্যাপসুলের মুখ কেটে ভেতরের তরল শিশুর মুখে দিয়ে থাকেন।
━━━━━━━━━━━━━━
🤮 ৬. খাওয়ার পর বমি করলে?
যদি খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই বমি হয়ে যায়, সঙ্গে সঙ্গে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীকে জানান। প্রয়োজনে তারা করণীয় জানিয়ে দেবেন।
━━━━━━━━━━━━━━
🔵 কোন বয়সে কোন ক্যাপসুল?
🔹 ৬–১১ মাস ➜ নীল ক্যাপসুল
🔴 ১২–৫৯ মাস (৫ বছরের কম) ➜ লাল ক্যাপসুল
━━━━━━━━━━━━━━
🌸 একটি ছোট সচেতনতা, একটি বড় সুরক্ষা।
আপনার শিশুর বয়স যদি ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে হয়, তাহলে আগামীকাল নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে ভুলবেন না।
💬 কমেন্টে জানান—আপনার সোনামণির বয়স এখন কত মাস?


Good morning
31/05/2026

Good morning

31/05/2026

Falaq❤️

Good noon
18/05/2026

Good noon

Nicr
11/05/2026

Nicr

এযেন সিনেমার গল্প কেউ হার মানালো,,, নিজের স্ত্রীকে মেরে তারপর গয়না পরিয়ে বেধে রাখছে 😭😭কেমন সাইকো কি*লার  একবার চিন্তা ...
09/05/2026

এযেন সিনেমার গল্প কেউ হার মানালো,,, নিজের স্ত্রীকে মেরে তারপর গয়না পরিয়ে বেধে রাখছে 😭😭কেমন সাইকো কি*লার একবার চিন্তা করছেন,,,, সে একাই একজন মানুষ কি করে এতগুলা মানুষকে মে*রে ফেলল 😡স্ত্রীর কথা না হয় বাদ দিলাম কিন্তু তার যে সন্তান এই সন্তান গুলারে সে কেমনে মা*রলো,,, 😭😭ওর হাতটা একবার কাঁপলো না,,,,, আহারে বেচারা ভাইটা বোনের বাসায় আসছিল,,, শেষ বাড়ি ফেরা আর হলো না,,,,, কি দোষ ছিল ভাইটির,,,,,কেন মানুষ গুলারে তুই মারলি ,,,,,,, বাবা হয়ে নিজের সন্তানের গলায় ছু*রি দিতে তোর বুকটা একবার কাঁপলো না,,,,,, নেশা কতটা ভয়া**নক হতে পারে একবার চিন্তা করছেন,,,, নিজের জন্মদাতা পিতা হয়ে নিজের সন্তানকে মে*রে ফেলছে,,,, তাও আবার তিন তিনটা সন্তান,,,, আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও

গতকাল ডাক্তারের মুখে পুরো ঘটনাটা শুনে কি লিখবো বুঝতেছিনা 😰মেয়েটি এতিম। ৪-৫ বছর আগে বাবা মারা গেছেন। মা সিলেটে অন্যের বাস...
04/05/2026

গতকাল ডাক্তারের মুখে পুরো ঘটনাটা শুনে কি লিখবো বুঝতেছিনা 😰

মেয়েটি এতিম। ৪-৫ বছর আগে বাবা মারা গেছেন। মা সিলেটে অন্যের বাসায় কাজ করেন শুধু মেয়ের ভবিষ্যতের জন্য। নানীর কাছে থেকেই বড় হচ্ছিল সে।

ভালো মানুষ হবে, ধর্মীয় শিক্ষা পাবে এই আশায় মা তাকে ভর্তি করিয়েছিলেন এলাকার "ফাতেমা তুজ জোহরা কওমি মহিলা মাদ্রাসায়"

ঘটনাটা গত নভেম্বরের। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমানুল্লাহ সাগর ছুটির পর মেয়েটিকে বারান্দা ঝাড়ু দিতে বলেন। এরপর কৌশলে নিজের রুমে ডাকেন। রুমে ঢোকার পর দরজা বন্ধ করে দেন… তারপর শুরু হয় এক ভয়ংকর অধ্যায়।

শুধু একবার না ৫ থেকে ৭ বার এই জঘন্য কাজ করা হয় শিশুটির সাথে।
বাচ্চাটা কাউকে কিছু বলেনি। কারণ তাকে ভয় দেখানো হয়েছিল৷ সে জন্যে চুপ করে ছিল সে৷

মার্চ মাসে নানীর সন্দেহ হয়, যখন মেয়েটার পেট অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়।

ডাক্তার জিজ্ঞেস করলেন, কী হয়েছে?

মেয়েটি প্রথমে কিছুই বলতে চায়নি। শুধু কাঁপা কাঁপা গলায় বলেছিল, “ম্যাডাম… পেটে ভার লাগে… কিছু একটা নড়ে…”

আল্ট্রাসনোগ্রাম করার পর ডাক্তার যখন জিজ্ঞেস করলেন— “এই কাজ কে করেছে?”

মেয়েটি শুধু দুবার বলেছিল “হুজুর…” তারপর আতঙ্কে চারদিকে তাকাতে থাকে৷

বর্তমানে মেয়েটি ২৭ সপ্তাহের গর্ভবতী। ১১ বছরের একটি শিশু… যার নিজের ওজনই ৩০ কেজি হয়নি তার শরীরে এখন আরেকটা প্রাণ।

ডাক্তাররাও দিশেহারা। তার শরীরে হিমোগ্লোবিন মাত্র ৮.৫। শারীরিক গঠন পূর্ণাঙ্গ না হওয়ায় নরমাল ডেলিভারি সম্ভব নয়। আবার ২৭ সপ্তাহে সিজার করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

হয়তো ক্রানিওটমি অর্থাৎ গর্ভস্থ শিশুর মাথা ছোট করে বের করা ছাড়া আর কোনো উপায় নেই৷

ভাবুন একবার! যে মা-বাবা ধর্মীয় শিক্ষার আশায় সন্তানকে মাদ্রাসায় পাঠান, তারা এখন কাকে বিশ্বাস করবেন?

এই ১১ বছরের শিশুটির ভবিষ্যৎ কী? সে কি কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে?

কিছু বলার ভাষা নেই… এ কেমন দেশ, কেমন মানুষ! ইয়া আল্লাহ… তোমার কাছেই বিচার দিলাম। 🙂

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatiha Falak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share