RJ Roknu zzaaman

RJ  Roknu zzaaman welcome to the world of tech

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(update) বিস্তারিত ভর্তি তথ্য(২০২৪-২৫) এক পোস্টেই:প্রাথমিক আবেদন যোগ্যতা-মানবিক+ বাণিজ্য বিভাগ:-S...
08/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(update) বিস্তারিত ভর্তি তথ্য(২০২৪-২৫) এক পোস্টেই:

প্রাথমিক আবেদন যোগ্যতা-

মানবিক+ বাণিজ্য বিভাগ:-
SSC (3.00) + HSC (3.00)= 7.00
বিজ্ঞান বিভাগ :-
SSC (3.50)+HSC (3.50)=8.00

যাদের এই রেজাল্ট আছে, তারা সবাই প্রাথমিক আবেদন করতে পারবে।

যারা ডিপ্লোমা থেকে পরিক্ষা দিবে তাদের জিপিএ :৫.০০ থাকতে হবে।

SSC যেকোনো ইয়ারে পাশ করেন না কেন, HSC 2023 & 2024 সালে যারা পাশ করেছেন, তারাই পরিক্ষা দিতে পারবে।

সম্ভাব্য চূড়ান্ত আবেদন যোগ্যতা:( এটা নিশ্চিত না, মোটামুটি আইডিয়া দিলাম)

'বি' ইউনিটে যারা আবেদন করবে সবাই চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবে।
'সি' ইউনিটে বিজ্ঞান থেকে যারা পরিক্ষা দিবে তাদের তাদের রেজাল্ট ৪:১০+..হলেই চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হওয়ার সম্ভাবনা আছে।
'এ' ইউনিটে যারা পরিক্ষা দিবে তাদের রেজাল্ট ৩:৮০+.. হলেই চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হওয়ার সম্ভাবনা আছে।

প্রাথমিক আবেদনের সময়সীমা :
৫ জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি
প্রাথমিক আবেদন ফি:৫৫৳
৫৫৳ দিয়ে ৩ ইউনিটেই প্রাথমিক আবেদন করা যাবে।

চূড়ান্ত আবেদনের সময়সীমা :
২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারী
চূড়ান্ত আবেদন ফি:
'বি' ইউনিট-১১০০৳
'এ' ও 'সি' ইউনিট- ১৩২০৳
চূড়ান্ত আবেদনে প্রত্যেক ইউনিটের জন্য আলাদা ফি দিয়ে আবেদন করতে হবে।

আসন সংখ্যা মোট:৩৯৩০ (কোটা ছাড়া)

'এ' ইউনিটে আসন সংখ্যা :১৮৭৭
'বি' ইউনিটে আসন সংখ্যা : ৫২০
'সি' ইউনিটে আসন সংখ্যা :১৫৩৩

প্রত্যেক ইউনিটে বিষয়ভিত্তিক মান বন্টন :

'সি' ইউনিট (বিজ্ঞান) : প্রশ্ন সংখ্যা
Physics :25
Chemistry :25
ICT : 05
Math:25/Bio:25/ Math+Biology:25
শুধু ম্যাথ দাগাতে পারবে, অথবা,শুধু জীব বি: দাগাতে পারবে, অথবা, ম্যাথ+জীব বি: দাগাতে পারবে।
যেটা দাগাবে সেটা রিলেটেড সাবজেক্ট পড়তে পারবে।

'সি' ইউনিট ( অ-বিজ্ঞান):
বাণিজ্য +মানবিকের শিক্ষার্থী যারা এখানে পরিক্ষা দিবে তাদের জন্য :
বাংলা :২৫
ইংরেজি :২৫
সা.জ্ঞান /ভূগোল/ মনোবিজ্ঞান: ৩০

'এ' ইউনিট (মানবিক+ বাণিজ্য + বিজ্ঞান বিভাগ থেকে যারা পরিক্ষা দিবে সবার জন্য একই):
বাংলা :২৮
ইংরেজি :২৮
সা.জ্ঞান :২৪

'বি' ইউনিট (বাণিজ্য ) :
বাংলা :১২
ইংরেজি :২০
ব্যা: সংগঠন : ২৪
হিসাব বি: ২৪

'বি' ইউনিট (অ-বাণিজ্য):
যারা বিজ্ঞান+ মানবিক বিভাগ থেকে 'বি' ইউনিটে পরিক্ষা দিবে তাদের জন্য :

বাংলা :১২
ইংরেজি :২০
সা:জ্ঞান : ৩৬
আইসিটি:১২

প্রত্যেক ইউনিটে পরিক্ষা দিতে পারবে ১,০৮,৫০০ জন।
এবার একই সময়ে,(একই শিফটে্) একই প্রশ্নে পরিক্ষা হবে।
পাশ নম্বর :৪০
আলাদা সাবজেক্ট ভিত্তিক পাশ করতে হবে না। সব মিলিয়ে ৪০ পেলেই পাশ করবে।
পরিক্ষার সময় :৬০ মিনিট
প্রশ্নসংখ্যা:৮০ টি (MCQ)
প্রতিটি প্রশ্নের মান : ১.২৫
কোনো লিখিত পরিক্ষা নেই। তবে,শুধু ইংরেজি বিভাগে ভর্তি হতে আলাদা লিখিত পরিক্ষা দিতে হয়।
Negative Marks: 0.25
পরিক্ষার কেন্দ্রসমূহ: রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম ( অর্থাৎ, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই অঞ্চলগুলো থেকে দেয়া যাবে)

পোস্টটা পড়ে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই শেয়ার দিয়েন।ধন্যবাদ! ❤️
ভর্তি পরিক্ষার আপডেট পেতে ফলো করুন পেইজটি!

সকলের জন্য শুভকামনা রইলো। ❤️

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ Roknu zzaaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share