Tanore TV

Tanore TV সত্য সংবাদ,সবার আগে...
★Tanore TV★
সত্য সংবাদ,নিরপেক্ষ কণ্ঠস্বর
সংবাদে নির্ভরতা,প্রচারে দায়িত্ব


📲 TANORE TV >01307805748
📧 > [email protected]

রাজশাহীর হিমালয় কোল্ড স্টোর থেকে বায়ার মোড় সড়কের বেহাল দশা।চরম দুর্ভোগে পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীরাত...
28/08/2026

রাজশাহীর হিমালয় কোল্ড স্টোর থেকে বায়ার মোড় সড়কের বেহাল দশা।

চরম দুর্ভোগে পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীরা

তানোর টিভি নিউজ:
রাজশাহীর বায়া হিমালয় কোল্ড স্টোর থেকে বায়ার মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ছোট-বড় যানবাহনকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে ভাঙন ও গর্তের সৃষ্টি হলেও কার্যকর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

এলাকাবাসীর দাবি, জনগণের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের স্বার্থে হিমালয় কোল্ড স্টোর থেকে বায়ার মোড় পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান এর পক্ষ হতে  শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রেসক্লাবে ৬৫ টি চেয়ার বিতরণ করা হয়।
27/08/2026

মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান এর পক্ষ হতে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রেসক্লাবে ৬৫ টি চেয়ার বিতরণ করা হয়।

আজ ২৪ আগষ্ট সোমবার সকাল ১১:০০ টায় রাজশাহী তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অন...
24/08/2026

আজ ২৪ আগষ্ট সোমবার সকাল ১১:০০ টায় রাজশাহী তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানানো এবং সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তানোর এলাকার শিশু, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই  ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
21/08/2026

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তানোর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।
19/08/2026

তানোর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।

তানোরের মাদক ব্যবসায়ী তানিয়া কে ভ্রাম্যমাণ আদালত প্রেরণ করা হয়েছে।
18/08/2026

তানোরের মাদক ব্যবসায়ী তানিয়া কে ভ্রাম্যমাণ আদালত প্রেরণ করা হয়েছে।

18/08/2026

🔴LIVE>>> তানোরে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার পর দালাল টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

18/08/2026

গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান।

পুলিশের বিশেষ চেকপোস্ট, তানোর থানা পুলিশ।
16/08/2026

পুলিশের বিশেষ চেকপোস্ট, তানোর থানা পুলিশ।

Address

Sheesh Market, Ground Floor, Sonali Bank,(Tanore,Rajshahi)
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanore TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share